আহ্কামুল কুরআন ১৯৩ আয়াতের মধ্যে শামিল ছিল। পরে কাবাকে কিবলা নির্ধারণের আয়াত এই আয়াতকে মনসূখ করেছে। তাতে কুরআন দ্বারা কুরআন মনসূখ হওয়ার নীতি গড়ে উঠেছে, সুন্নাত দ্বারা কুরআন মনসূখ হওয়ার নীতি নয় । আবু বকর বলেছেন, আমাদের মতে - <i is 5 1,195 U4: আয়াতটি মনসূখ হয়ে যায়নি । বরং তা কিবলা নির্ধারণের চেষ্টাকারীর জন্যে কার্যত অনুসরণীয়, যদি সে কাবা ছাড়া অন্য কোন দিকে মুখ করে নামায পড়ে থাকে । যে ভীত তার জন্যেও এবং চলমান যানবাহনে যে নামায পড়ে, তার জন্যেও। ইবনে উমর ও আমের ইবনে রবী‘জাতা বলেছেন, এ কথাটি কিবলা নির্ধারণের চেষ্টাকারীর জন্যে নাযিল হয়েছে। চেষ্টা করে একটি দিককে কিবলা মনে করে নামায পড়ার পর যখন স্পষ্ট প্রতিভাত হবে যে, সেদিকটি কাবার দিক ছিল না, তখন এই আয়তটিই তার দলীল এবং আয়াত অনুযায়ী তার নামায সহীহ্, যদিও তা সঠিক কিবলামুখী হয়ে পড়া হয়নি। ইবনে উমরও চলমান যানবাহনের উপরে নামায-পড়া লোক । তিনি বলেছেন --আমরা প্রয়োজনে এ আয়াতের ভিত্তিতে আমল করেছি । আয়াতটিকে অবশ্যই মনসুখ মনে না করেই সেটিকে মনসূখ মনে করলে তদানুযায়ী আমল করা আমাদের জন্যে জায়েয হতো না। এ বিষয়ে আমরা যথেষ্ট বিস্তারিতভাবে আলোচনা করেছি ‘উসুলিল ফিকাহ’ কিতাবে । আলোচ্য আয়তটিতে আরও একটি ব্যাপার রয়েছে। তা একটি বর্ণনার দ্বারা প্রকাশিত হবে। হাম্মাদ ইবনে সালমা সাবিত, আনাস, ইবনে মালিক সূত্রে বর্ণনা করেছেন, নবী করীম (স) বায়তুল মাকদিসের দিকে মুখে করে নামায পড়ছিলেন। এই নামাযের মধ্যেই নাযিল হল $ - pall seal hs eS Js তুমি তোমার মুখ মসজিদে হারাম-এর দিকে ফিরাও। অতঃপর রাসূলে করীম (স) নিয়োজিত ঘোষণাকারী ঘোষণা করতে লাগলেন $ - SM aml bs GS 23 2 Sule nls মুসলমানগণ! তোমাদেরকে তোমাদের মুখমণ্ডল মসজিদে হারাম-এর দিকে ফেরাবার জন্যে আদেশ দেয়া হয়েছে। " ফলে বহু লোক নামাযের রুকূৃতে থাকা অবস্থায় উক্ত ঘোষণা শুনতে পেয়ে আল্লাহ্র ঘরের দিকে মুখ ফিরিয়ে নিল। আবদুল আজীজ্ঞ ইবনে মুসলিম, EERE OE ST করেছেন £ কুবার মসজিদের লোকেরা ফজরের নামায পড়ছিল। এই সময় এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলল ঃ “রাসূলে করীম (স)-এর প্রতি কুরআন নাযিল হয়েছে। তাতে কাবার দিকে মুখ করে নামায পড়তে আদেশ করা হয়েছে। অতএব তোমরাও কাবার দিকে ঘুরে যাও । শুনামাত্রই তারা. সকলে কাবার দিকে ঘুরে গেল, যদিও তারা সিরিয়ার দিকে মুখ করে নামায পড়ছিল।” ইসরাঈল, আবূ ইসহাক, বরা’ সূত্রে বর্ণনা আহ্কামুল_ ১/২৫ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।