আহ্কামুল কুরআন ১৯২ বলা হয়েছে, এই লোকদেরকে মক্ধাতেই বায়তুল মাকদিসের দিকে মুখ করতে বলা হয়েছিল । যেন তারা সেখানকার মুশরিকদের থেকে পৃথক ও স্বতন্ত্র হয়ে দাড়াতে পারে। কেননা মক্কার সব মুশরিক তো কাবা মুখীই ছিল। হিজরত করার পর মদীনায় প্রতিবেশী ইয়াহদীরা বায়তুল মাকদিসকেই কিবলা বানিয়েছিল । পরবর্তীতে তারা কাবার দিকে মুখ সেখানকার মুশরিকদের থেকে স্বতন্ত্র হয়ে গিয়েছিলেন কিবলার পার্থক্যের ভিত্তিতে ৷ এই ডালের জায় অতাজিকত য়া ক্রলেদ এই রয়ে ll Ee EOE OU EN TEE CR EE pi ble বল, পূর্ব ও পশ্চিম সব-ই তো আল্লাহ্র । তিনি যাকে ইচ্ছা করেন সঠিক-নির্ভুল পথে পরিচালিত করেন। এই যুক্তি ও প্রমাণের তাৎপর্য হল, পূর্ব ও পশ্চিম সব-ই যখন আল্লাহ্র, তখন উভয় দিকে মুখ করার মধ্যে কোন পার্থক্য নেই । বিবেক-বুদ্ধির বিচারে তা অভিন্ন । আল্লাহ্ এই দিকসমূহের মধ্য থেকে কোন একটি দিককে নিদিষ্ট করেছেন দ্বীনি কল্যাণের দৃষ্টিতে এবং সঠিক নির্ভুল পথে হেদায়েত দানের লক্ষ্যে । অন্য দিক দিয়ে, ইয়াহুদীরা মনে করে রেখেছিল যে, বায়তুল মাকদিসই কিবলা হওয়ার দিক দিয়ে অন্য সবকিছুর তুলনায় অধিক উত্তম ৷ কেননা তা পবিত্র ভূমিতে অবস্থিত এবং নবীগণের স্বদেশ । আল্লাহ এই স্থানকে অধিক মর্যাদা ও পবিত্রতা দান করেছেন। অতএব সেদিক থেকে অন্য দিকে ফিরে যাওয়ার কোন কারণ থাকতে পারে না। আল্লাহ ওদের ধারণাকে ভিত্তিহিন ও অস্তঃসারশূন্য প্রমাণ করে দিয়েছেন। দিয়েছেন এভাবে যে, পূর্ব ও পশ্চিমে অবস্থিত সব বাসস্থানই আল্লাহ্র অধীন ৷ প্রত্যেক সময়ই তিনি বান্দাগণের সার্বিক কল্যাণের দৃষ্টিতে যেটিকে চান, ইবাদতের জন্যে নির্দিষ্ট করে দেন। কেননা ভূমি বা স্থান নিজস্ব গুণে স্বতঃই কোন বিশেষ মর্যাদার অধিকারী নয়। আল্লাহ্ তাকে সম্মানার্হ বানাবার কারণ অনুযায়ী সেখানে আমল করাকে বিশেষ মর্যাদায় ভূষিত করেন। আবূ বকর বলেছেন, যারা মনে করেন, কুরআন দ্বারা সুন্নাত মনসূখ হতে পারে, উক্ত আয়াত (এবং গোটা ব্যাপার-ই) তার দলীল । কেননা নবী করীম (স) নিজের ইখতিয়ার ও সিদ্ধান্তের ভিত্তিতে বায়তুল মাকদিসকে কিবলা বানিয়েছিলেন। এটা ছিল তার সুন্নাত, যদিও আল্লাহ সেটিকে কিবলা হিসেবে মেনে নিয়েছিলেন। কিনু তা প্রত্যক্ষভাবে কুরআনের কোন নির্দেশ ছিল না । ফলে রাসূলের গৃহীত কিবলা এ আয়াত দ্বারা মনসূখ হয়ে যায় । প্রমাণিত হল, কুরআন দ্বারা ‘সুন্নাত’ মনসুখ হতে পারে। পক্ষান্তরে যারা উক্ত নীতি মানেন না, তারা বলেন, ইবনে আব্বাস (রা) উল্লেখ করেছেন, তা মনসূখ করেছে কুরআনের এই আয়াত, যাতে বলা হয়েছে $ ‘য়ে দিকেই তোমরা মুখ কর না কেন, তা-ই আল্লাহ্র দিক ।' ফলে রাসূল যেদিককে কিবলা বানিয়েছিলেন, সেদিকে মুখ করাটা www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।