আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৯০ -Lal ls Va Ed CY কুরআনে সর্বপ্রথম কিবলার ব্যাপারটি মনসূখ হয়েছে। আর তা এভাবে সঙ্ঘটিত হয়েছিল যে, নবী করীম (স) যথন মদীনায় হিজরত করলেন, তখন আল্লাহ তাকে বায়তুল মাকদিসমুখী হওয়ার আদেশ করলেন। এর ফলে ইয়াহুদীরা খুবই উল্লাস বোধ করল । নবী করীম (স) কয়েক মাস পর্যন্ত সেদিকে মুখ করেই নামায পড়লেন কিন্তু তিনি নিজে পিতা ইবরাহীম (আ)-এর কিবলামুখী হয়ে নামায পড়তে খুবই পছন্দ করতেন । তাই তিনি সেজন্যে আল্লাহ্র নিকট দো'আ করছিলেন এবং ওহী পাওয়ার জন্যে বারবার টউর্ধ্ব পানে তাকাতেন। এ পর্যায়ে আন্তাহ্‌ নাযিল করেছিলেন ঃ উর্ধ্বপানে তোমার বার বার তাকানোকে আমরা লক্ষ্য করেছি ।' অতঃপর পূর্ণ কাহিনীর উল্লেখ করেছেন। এই প্রেক্ষিতে ইবনে আব্বাস জানিয়েছেন, বায়তুল মাকদিসের দিকে মুখ করা ফরয ছিল । উপরোক্ত আয়াত দ্বারা তা মনসূখ হয়ে গেছে কিন্তু যারা বলেন, কোনরূপ ইখতিয়ার ছাড়াই সেদিকে মুখ করা ফরয ছিল, উক্ত আয়াতে তার কোন প্রমাণ নেই । কেননা ফরয তো ইখতিয়ার সহও হতে পারে। পরে এই ইখতিয়ারই মনসূখ হয়ে গেছে এবং তখন কেবলমাত্র কাবার দিকে মুখ করাই স্থায়ী হয়ে থাকল কোনরূপ ইখতিয়ার ছাড়া । বর্ণিত হয়েছে, মদীনা থেকে কিছু সংখ্যক লোক রাসূলে করীম (স)-এর সাথে সাক্ষাতের জন্যে মক্কার দিকে রওয়ানা হয়েছিলেন হিজরতের পূর্বে । তাঁদের মধ্যে বরা ইবনে মারুর-ও ছিলেন, তিনি পথের নামাযে কাবার দিকে মুখ করে নামায পড়লেন । অন্যরা তা করতে অস্বীকার করলেন। তারা বললেন, নবী (স) তো বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামায পড়েন।পরে তারা সকলে মক্কায় উপস্থিত হলে এই বিষয়ে রাসূলে করীম (স)-কে জিজ্ঞাসা করলেন এবং সেই সাথে সব ঘটনার বিবরণ দিলেন। তখন তিনি বললেন ঃ হ্যা, আমি তো বায়তুল মাকদিসের দিকেই কিবলা করেছি। তিনি তাদেরকে পুনরায় নামায পড়তে বলেন নি। এ থেকে বোঝা গেল, তারা কিবলার ব্যাপারে ইখতিয়ার সম্পন্ন ছিলেন। তারা নিজেরাই বায়তুল মাকদিসের দিকে মুখ করা গ্রহণ করে নিয়েছিলেন। যদি বলা হয়, ইবনে আব্বাস এই কথা দ্বারা বায়তুল মাকদিসের দিকে মুখ করার আদেশে কুরআনের আয়াত প্রথম মনসূখ হওয়ার কথা বলেছেন। জবাবে বলা যাবে, পাঠ মনসৃখ হওয়াই লক্ষ্য হতে পারে কুরআন মনসূখ হওয়ার কথা বলার মূলে । আর আল্লাহ্‌র কথা £ নির্বোধ লোকেরা বলবে, ওরা যে কিবলার উপর ছিল সে দিক থেকে ওদেরকে কোন্‌ জিনিস ফিরাল ? এ পর্যায়েরই হতে পারে। এ আয়াত নাযিল হয়েছে কিবলা মনসূখ হওয়ার পূর্বে । এ আয়াতে খবর দেয়া হয়েছে যে, তারা কাবা ছাড়া অন্য কিবলামুখী ছিলেন । এবং কুরআন থেকে তা সর্বপ্রথম মনসূখ হয়েছে, বলা যেতে পারে। তাহলে বক্তব্য হবে কুরআনই মনসূখকারী। এতে কুরআন মনসূখ হয়নি । থেকে সর্ব প্রথম কিবলার ব্যাপারটা মনসূখ হয়েছে। আল্লাহ্‌ বলেছেন ঃ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।