আহ্কামুল কুরআন ১৯ কেউ বলতে পারেন, সংবাদদানের কথা এখানে স্পষ্ট উল্লেখ থাকলে উভয় তাৎপর্য একসাথে গ্রহণ করার অবকাশ থাকত না। জবাবে বলা যায়, হ্যা সংবাদদানের ভাবটি (অর্থাৎ 'আমি শুরু করছি’ কথা) স্পষ্ট উল্লিখিত হলে দুটি তাৎপর্য একসাথে গ্রহণ করা সম্ভব হতো না । কেননা একটি শব্দ থেকে একই সময় আদেশ ও সংবাদদান উভয় তাৎপর্য গ্রহণ করার অবকাশ থাকতো না। কেননা সংবাদদান থেকে আদেশ বোঝা হলে তা পরোক্ষ অর্থ হয়ে যেত, প্রত্যক্ষ হতো না । প্রকৃত সংবাদদান বোঝা গেলে প্রকৃতপক্ষেও তাই হতো । একটি শব্দের প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থ একই সময় গ্রহণ করা বৈধ নয়। কেননা প্রকৃত অর্থ তো তাই, যে অর্থে শব্দটি মূলতই ব্যবহৃত হয়েছে। আর পরোক্ষ অর্থ প্রকৃত অর্থকে বাদ দিয়ে অন্যদিকে লক্ষ্য দিলেই গ্রহণ করা যেতে পারে। আর একই সময় ও একই অবস্থায় যথাযথ ব্যবহৃত অর্থ এবং তা বাদ দিয়ে ডিন্ন অর্থ গ্রহণ অত্যন্ত কঠিন ব্যাপার । তাছাড়া একটি শব্দের দ্বারা সংবাদদান ও আদেশদান উভয় তাৎপর্য গ্রহণ নিষিদ্ধ কাজ । সর্বনাম এখানে উহ্য, অনুল্লিখিত । তা ইচ্ছার সাথে সংশ্লিষ্ট । শব্দে দুটিরই সম্ভাবনা থেকে থাকলে উভয় অর্থ গ্রহণ কঠিন নয়। তখন তার অর্থ হবে £ আমি আল্লাহ্র নামে শুরু করছি। অর্থাৎ এই বলে সংবাদ দেয়া হয়েছে এবং সেই সাথে আদেশ হচ্ছে তোমরাও আমার ন্যায় ও বরকত লাভের লক্ষ্যে আল্লাহ্র নামে শুরু কর। এ দুটিরই ইচ্ছা বৈধ হওয়া সত্ত্বেও সাধারণভাবে ও নিঃশর্তে এ দুটিরই দলীল দ্বারা প্রমাণিত হওয়া জরুরী নয়। কেননা তা শব্দের সাধারণ তাৎপর্যের দৃষ্টিতে ঠিক নয়। কোন অকাট্য প্রমাণ ব্যতিরেকে সম্ভাব্য দুটি দিকের কোন একটিকে নির্দিষ্ট করা যায় না। দৃষ্টান্ত হিসেবে এখানে নবী করীম (স)-এর একটি হাদীস lei ian Ch i EAE LLM বাধ্য করার দরুন কৃত কাজের দায়িত্ আমার উম্মতের উপর থেকে তুলে নেয়া হয়েছে (অর্থাৎ এই তিনটি পর্যায়ের কাজের গুনাহ্ মাফ করে দেয়া হয়েছে) । কেননা যে হুকুম সর্বনাশের সাথে সংশ্লিষ্ট, সেখানে মূল হুকুমটাই উঠে যাবার আশঙ্কা, গুনাহ হওয়ারও আশঙ্কা, সেখানে এ দুটিই একসাথে গ্রহণ করা নিষিদ্ধ নয়। এভাবে যে, সে কাজের বাধ্যবাধকতা যেমন আমার উম্মতের উপর নেই, তেমনি তাতে আল্লাহ্র নিকট কোন গুনাহ্ও হবে না । কেননা ব্যবহৃত শব্দে এ দুটি তাৎপর্যের সম্ভাবনা রয়েছে। দুটিরই ইচ্ছা করা সম্পূর্ণ বৈধ । তবে তা সত্বেও তা শব্দের সাধারণত্বের দরুন নয়। তা হলে সে দুটিরই সংবদ্ধতা থাকতো । এই কারণে এ ছাড়া ভিন্নতর দলীলকে লক্ষ্য প্রমাণের জন্যে পেশ করা হয়েছে। দুটির কোন একটি বা উভয়টিই বোঝাবার জন্যে দলীল দাড় করা নিষিদ্ধ নয় । আর আরবী ভাষায় এরকম হয়ে থাকে যে, দুটি সম্ভাবনার সর্বনাম www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।