আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৮৯ কিবলা বানিয়েছিলেন। কাতাদাহ বলেছেন, ছয় মাস পর । আনাস ইবনে মালিক নয় কি দশ মাসের উল্লেখ করেছেন। পরে আল্লাহ তাকে কাবার দিকে মুখ করে দাড়াবার আদেশ দিয়েছেন। আল্লাহ এ পর্যায়ের আয়াতসমূহে তার অকাট্য দলীল উপস্থাপন করেছেন। এতে বলা হয়েছে, নামায কাবা ছাড়া অন্যদিকে মুখ করে পড়া হতো । পরে আল্লাহ কাবার দিকে ফিরিয়ে দিয়েছেন এবং সেজন্যে বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে যে সব আপত্তি উত্থাপন করা হয়েছে, সেই পর্যায়ে বলেছেন ৪ ওরা যে কিবলামুখী ছিল, সেদিক থেকে ওদেরকে কোন্‌ জিনিস ভিন্ন দিকে ফিরিয়ে দিল ? এই বলে যারা প্রশ্ন তুলে, তারা না-বুঝ লোক । আল্লাহ বলেছেন $ Ur ie So i Se EA sl Lal CLG - ie Le lS তুমি যে কিবলামুখী ছিলে, তা"আমরা কিবলা বানিয়েছিলাম তো শুধু এইজন্যে যেন আমরা পৃথকভাবে চিহ্নিত করতে পারি সেই লোকদেরকে যারা রাসূলের অনুসরণ করে সে লোকদের থেকে যারা ফিরে যায়। আল্লাহ্র কথা $ lei Ea +9 eee ee LL 40 en Il ml -dl Ades হে নবী! তোমার মুখমণ্ডলের আসমানে ঘোরাফেরা আমরা অবশ্যই লক্ষ্য করেছি। অতএব আমরা সেই কিবলার দিকে অবশ্যই ফিরিয়ে দেব, যা তুমি পেয়ে সস্তুষ্ট হবে। এই সৱ আয়াতই নিঃসন্দেহে প্রমাণ করে যে, নবী করীম (স) প্রথমে কাবা ছাড়া অন্যদিকে মুখ করে নামায পড়তেন । পরে তাকে বর্তমান কিবলা --কাবার দিকে ফিরিয়ে দিয়েছেন যারা বলে, ইসলামী শরীয়াতে নাসেখ-মনসূখ নেই, উক্ত কথা তা বাতিল প্রমাণ করে। অবশ্য নবী করীম (স)-এর বায়তুল মাকদিসমুখী হয়ে নামায পড়ার ব্যাপারে বিভিন্ন কথা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামায পড়া কি তখন ফরয ছিল, তাছাড়া অন্যথা করা কি জায়েয ছিল না ? কিংবা তাকে ইখতিয়ার দেয়া হয়েছিল যে, সেদিকে মুখ করবে, কি অন্য দিকে--তা তার ইচ্ছাধীন ছিল? এ পর্যায়ে রুবাই ইবনে আনাস বলেছেন, এটা তার ইখতিয়ারের ব্যাপার ছিল। ইবনে আব্বাস বলেছেন না, সেদিকে মুখ করা তীর জন্যে ফরয ছিল। এতে ভার কোন ইখতিয়ার বা ইচ্ছা প্রয়োগের ব্যাপার ছিল না । এর মধ্যে যেটাই হোক, যিনি বায়তুল মাকদিসের দিকে মুখ করতেন, তার জন্যে তা ফরয ছিল । কেননা ইখতিয়ার থাকাটাও,. ফরযহীন ছিল না ৷ যেমন কসমের কাফফারা দেয়া ৷ যা দিয়েই কাফফারা দেয়া হোক-না কেন, কাফফারা দেয়া কিন্তু ফরয ছিল । যেমন সময়ের শুরুতেই নামায ফরয হয়ে যায়, যদিও মধ্যম সময়ে বা শেষ সময়েও পড়া যায়৷ জা’ফর ইবনে মুহাম্মাদ-আল-ইয়ামান আবদুল্লাহ্‌ ইবনে সালিহ, মুআবিয়াতা ইবনে সালিহ, আলী ইবনে আবূ তালহা, ইবনে আব্বাস সূত্রে হাদীস বর্ণনা করেছেন ঃ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।