আহ্কামুল কুরআন ১৮৬ পরিবর্তে । আরও একটি কারণ রয়েছে। দাদা জন্মের দিক দিয়ে আসাবা হয়ে মীরাসের অধিকারী হয়ে থাকে। অতএব দাদা পিতার স্থলাভিষিক্ত হবে ভাইদের শরীক না হওয়ার কারণে কেননা ভাইরা আসাবা হয় স্বতস্ত্রভাবে জন্যসূত্র ছাড়া-ই । আর 'মুকাসিমা’ দিক দিয়ে দাদা ও ভাইরা মীরাসে শরীক হয় না এভাবে যে, দাদা মৃতের এক পুত্র থাকা অবস্থায়ও এক-ষষ্ঠাংশের অধিকারী হয়। যেমন এক পুত্র থাকলে পিতাও তাই পায়। পিতার বর্তমানে ভাইরা যেমন মীরাস পায় না এই কারণে, দাদা থাকলেও ঠিক সেই একই কারণে ভাইরা পাবেনা। যদি বলা হয়, পুত্র থাকলেও মা এক-ষষ্ঠাংশের অধিকারী হয় আর তাতে মা থাকা সত্ত্বেও ভাইদের মীরাস না পাওয়ার কারণ ঘটে না। জবাবে বলা হবে, এ কারণে সম্পত্তি দুই ভাগে বিভক্ত হবে। কেননা 'মুকাসিমা'র দিক দিয়ে দাদা ও ভাইরা সমানভাবে মীরাস পাওয়ায় শরীক হয় না । আর দাদার বর্তমানে মুকাসিমায় ভাইরা ও দাদা শরীক হয় না, যখন তারা এককভাবে থাকে, মীরাস অবশিষ্ট থাকে না । কেননা যারাই দাদার বর্তমানে উত্তরাধিকারী হয়, তার ও তাদের মধ্যে সম্পত্তি বন্টন ওয়াজিব হয়ে যায় যখন অন্যরা কেউ বর্তমান থাকে না এক-তৃতীয়াংশ বা এক-ষষ্ঠাংশ হিসেবে । কিন্তু মা ও ভাইদের মধ্যে কোন অবস্থায়ই ‘মুকাসিমা’ হয় না। আর বষ্টন না হওয়ার পরিণতি তাদের মীরাস না, পাওয়া হয় না। আর ভাইরা একক হলে দাদার সাথে ভাইদের 'মুকাসিমা’ না হওয়ার অর্থ দাদার সাথে ডাইদের মীরাস নষ্ট হওয়া অনিবার্য হয়ে পড়ে । তাদেরকে ওয়ারিস বানানো যায় 'মুকাসিমা'’ দ্বারা । দাদার সাথে ভাইদের শরীক হওয়ার কারণে ৷ এই ‘মুকাসিমা' যখন পরিত্যক্ত হয় বর্ণিত কারণে, তখন দাদার সাথে ভাইদের মীরাসও পরিত্যক্ত হবে। কেননা এ পর্যায়ে দুটি কথা রয়েছে মাত্র । একটি কথা, দাদার সাথে যাদের মীরাস মূলতই থাকে না আর একটি কথা তাদের যাদের মধ্যে মুকাসিমা কর্তব্য হয়। বর্ণিত কারণে মুকাসিমা যখন বাতিল হয়ে যাবে, তখন দাদার সাথে তাদের মীরাস না পাওয়া প্রমাণিত । জনৈক বিশেষজ্ঞ বলেছেন, দাদা মৃতের পুত্রের সাথে ঝুলে পড়ে, সে হচ্ছে মৃতের পিতা £ আর ভাই ঝুলে পড়ে মৃতের পিতার সাথে । অতএব এই দুজনের মধ্যে শরীকানা জরুরী --যেমন, মৃত রেখে গেল তার পিতা ও পুত্রকে । তাকে বলা যাবে, এ কথা দুটি কারণে ডুল ৷ একটি হচ্ছে, এই হিসেব ও বিবেচনা যদি সহীহ হয়, তাহলে দাদা ও ভাইয়ের মধ্যে ‘মুকাসিমা' ওয়াজিব হয়ে পড়বে। বরং ওয়াজিব হচ্ছে, দাদার জন্যে এক-যষ্ঠাংশ হবে, আর অবশিষ্ট হবে ভাইয়ের জন্যে । যেমন মৃত যদি পিতা ও পুত্র রেখে যায়, তাহলে পিতা এক-ষষ্ঠাংশ পাবে, আর অবশিষ্ট পাবে পুত্র । আর দ্বিতীয় কারণ হচ্ছে, মৃত যদি পিতার দাদা ও চাচা রেখে যায়, তাহলে চাচা ‘মুকাসিমা' করবে । কেননা পিতার দাদা নিকটবর্তী দাদার সাথে ঝুলে পড়বে। চাচাও তার সাথে ঝুলে পড়বে । কেননা সে তার পুত্র । পিতার দাদার সাথে চাচা থাকলে তার মীরাস থাকে না কারণ থাকার দরুন এ ব্যাপারে সকলেই সম্পূর্ণ একমত এ থেকে বোঝা যায় সে কারণ ঠিক নয়। আর এই কারণে ভাইর পুত্র মীরাসে দাদার সাথে শরীক হবে। কেননা সে বলে যে, পিতার পুত্রে পুত্র এবং পিতার পিতা দাদা । যদি পিতা ও www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।