আহ্কামুল কুরআন ১৮৫ সে ভাই একই পিতামাতার সন্তান হিসেবে হোক, কি শুধু একই পিতার সন্তান (মা দুই) হিসেবে হোক ৷ যে ভাই বাপ-মা উভয় দিক দিয়ে সে অন্য ভাইদের অপেক্ষা অধিক অগ্রসর মীরাস পাওয়ার ক্ষেত্রে । কেবল পিতার দিক দিয়ে যে ভাই, তাদের অপেক্ষা ভাই হওয়ার হুকুমে অধিক প্রকৃত । আর কোন নাম প্রকৃত দুই অর্থে হতে পারে, যদিও সাধারণভাবে বললেও একজন অপরজনের অপেক্ষা অথ্সর গণ্য হবে। লক্ষণীয়, ‘তারকা’ বললে আকাশমার্গে জ্বলজ্বল করা প্রত্যেকটি তারকাকেই বোঝাবে, এ না প্রকৃত বলে। কিন্তু আরবদের মতে তাতে শুধু কীর্তিকা নক্ষত্রই বোঝায়। যেমন তারা বলত ঃ আমি এই এই কাজ করেছি, তখন তারকা ছিল মাথার উপর । একথা বলে তারা ‘সুরাইয়া’ তারকাকেই বুঝত । ‘নক্ষত্রের উদয় হয়েছে'__এই নিঃশর্ত ও নির্বিশেষ উল্লেখে তারা ‘সুরাইয়া’ তারকা ছাড়া আর কিছুই বুঝত না। অথচ আকাশমার্গের সমস্ত তারকাই প্রকৃতপক্ষে এই নামে অভিহিত ও পরিচিত । ‘পিতা’ নামটিও ঠিক তেমনি । ‘পিতা’ বললে কোন যুক্তি প্রদর্শনের নিকট পিতা ও দদা উভয়ের জন্যে প্রকৃত ব্যবহার হতে কোন বাধাই নেই । যদিও প্রকৃত পিতাকেই বিশেষভাবে বোঝাবে কোন কোন সময়ে আর পিতা শব্দটি নিকটস্থ প্রকৃত পিতা ও দাদা উভয়কে বোঝালে তাতে একটি শব্দের একই সময় প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবহার হওয়া যা হতে পারে না-_জরুন্রী নয় । যদি বলা হয়, ‘পিতা’ নামটি যদি শুধু জন্মের দিক দিয়ে বিশেষ নাম হয়ে থাকে, তাহলে মা. অবশ্যই এই নামের মধ্যে শামিল হবে। কেননা সন্তান তো মার গর্ভেই জন্ুগ্রহণ করে। এরূপ অবস্থায় মাকে ‘বাপ' নাম দেয়া উচিত হয়ে পড়ে। আর তখন মা-ই পিতা ও দাদার তুলনায় অধিক অগ্রসর হবে। কেননা সন্তানের জন্ম মার দ্বারাই হয় প্রকৃত ।, জবাবে বলা যাবে, না, সেটা কোন যুক্তিসঙ্গত কথা নয়। কেননা ‘মা'কে তো একটা বিশেষ নামে অভিহিত করা হয়েছে, যাতে অন্য কেউ শামিল নেই এবং তা পিতা ও মার মধ্যে পার্থক্য করার জন্যে । যদিও সন্তান জন্মের দিক দিয়ে পিতা ও মাতা উভয়ের সাথে প্রকৃত পক্ষেই সম্পর্কিত । আর আল্লাহ তা‘আলাও মাকে ‘বাপ’ এর সাথে একত্র করেছেন যখন বাপ ও মা'র কথা একসাথে বলা হয়েছে। যেমন আল্লাহ্ বলেছেনঃ as 24 na Cp Als Yk Ys এবং তার মা ও বাপ উভয়ের প্রত্যেকের জন্যে এক-ষষ্ঠাংশ। 2 হযরত আবু বকর (রা) এবং তার মত সমর্থনকারীদের জন্যে এটাই প্রমাণ এই কথার যে, দাদা জন্ সম্পর্ক ও ‘আসাবা’ এই উভয় দিক দিয়েই মীরাস পাওয়ার অধিকারী হয়, কেউ যদি একটি কন্যা ও দাদা রেখে মরে যায়, তাহলে সে কন্যা পাবে অর্ধেক, আর দাদা পাবে ছয় ভাগের এক ভাগ । আর অবশিষ্ট যা থাকবে, তা-ও দাদা পাবে জন্ম সম্পর্ক ও আসাবা হিসেবে ৷ যেমন কেউ যদি একটি কন্যা ও পিতা রেখে যায়, তাহলে সেই একই অবস্থায় পিতা জন্ম সম্পর্ক ও আসাবা উভয় দিক দিয়েই মীরাস পাবে। তাই পিতার অবর্তমানে দাদা মীরাস পাওয়ার দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হবে ভাই ও বোনদের আহ্কামুল_ ১/২৪ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।