আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৮৪ দাদাকে বাপ বলা হয়েছে শর্ত সহকারে । নিঃশর্ত বললে সে বাপ হিসেবে গণ্য হতে পারে না। অতএব এই কথাকে যুক্তি ও দলীল হিসেবে পেশ করা সহীহ্‌ হতে পারে না। আয়াতে যে ‘দুই বাপ' শব্দ রয়েছে, তা সাধারণভাবে রয়েছে। আর অপর দিক দিয়ে আল্লাহ্‌র কথা £ তার উত্তরাধিকারী হবে তার দুই বাপ'--এতে নিকটবর্তী পিতাকেই বোঝানো হয়েছে। কাজেই এ থেকে দাদাকে বোঝানো যেতে পারে না। কেননা দাদা পরোক্ষ বাপ হতে পারে, প্রত্যক্ষ নয়। আর একই শব্দে প্রত্যক্ষ ও পরোক্ষ দুটি দিককে এক সঙ্গে গ্রহণ নিঃশর্ত বক্তব্যে শামিল হতে পারেনা। আবূ বকর বলেছেন, সাধারণ অর্থবোধক শব্দ পিতাকে দাদা প্রমাণ করতে চাওয়া এ হিসেবে যে, আয়াতে চাচাকে ‘বাপ’ নাম দেয়া হয়েছে অথচ চাচা পিতার স্থলাভিষিক্ত হতে পারে না এই মতে পূর্ণ একমত্য রয়েছে -_কোন ক্রমেই মেনে নেয়া যায় না। কেননা ‘পিতা’ নামটি সাধারণভাবে অভিধান ও শরীয়াতের দিক দিয়ে দাদা ও চাচাকে শামিল করলেও তা সাধারণ ও নিঃশর্তভাবেই জায়েয হতে পারে বটে; কিন্তু কোন কারণে দাদাকে বাদ দিয়ে শুধু চাচাকে গণ্য করা হলেও দাদার ব্যাপারে এই সাধারণ দিকটা নিষিদ্ধ হয়ে যায় না। অৰ্থেও তারা দুজন ভিন্নি ভিন্ন হয়ে যায় এই দিক দিয়ে যে, বাপকে বাপ নাম রাখা হয়েছে এজন্যে যে, জন্মের দিক দিয়ে সে পিতার পুত্র । দাদার ক্ষেত্রেও এই অর্থ বিদ্যমান ৷ যদিও অন্য দিক দিয়ে বাপ ও দাদা ভিন্ন ভিন্ন হয়ে যায়। তা হচ্ছে সন্তান ও দাদার মাঝখানে পিতা রয়েছে। পিতা ও পুত্রের মাঝে তৃতীয় কেউ নেই । চাচার এক্ষেত্রে কোন স্থানই নেই । কেননা জন্মের দিক দিয়ে সম্ভান ও তার চাচার মধ্যে কোন সম্পর্ক নেই । দাদা তাৎপর্যগতভাবে অনেক দূরবর্তী হলও সাধারণ নাম ব্যবহারের দিক দিয়ে নিকটে আছে। অতএব তাকে ‘বাপ’ বলা অসমীচীন হতে পারে না। কেননা পিতার অবর্তমানে দাদার চাইতে সন্তানের নিকটবর্তী আর কেউ নেই ৷ এভাবে দাদার একটা বিশেষ স্থান রয়েছে, যার মীরাস বষ্টন হবে, তার কাছে। কিন্তু চাচার যেহেতু এরূপ কোন বিশেষত্ব নেই, এ কারণে তাকে নিঃশর্ত ও সাধারণ ‘বাপ' বলা হয়নি । আর তা থেকে তা বোঝাও যায় না। তবে বিশেষ পরিচিতির বন্ধনে তাকে পিতার পর্যায়ে গণ্য করা হয়েছে। কিন্তু দাদা পিতার সমকক্ষ জন্মের দিক দিয়ে । কাজেই ‘পিতা’ বললে দাদাও বোঝা যেতে পারে। আর পিতার অবর্তমানে দাদা পিতার স্থান পেতে পারে । যারা বলেছেন, দাদাকে পিতা বলা হয়েছে পরোক্ষভাবে, প্রত্যক্ষ ও প্রকৃতভাবে নয় এবং আয়াতে নিকটবর্তী ও সঙ্গত নয়। কেননা একটা নাম প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থে হওয়া সম্ভব 'নয়। তা জক্ুরীও নয় এই হিসেবে যে, যে কারণে পিতার নাম লওয়া হয়েছে জন্মের দিক দিয়ে তার সাথে নিকট সম্পর্ক রয়েছে বলে, তা ঠিক নয়। কেননা তা দাদার ক্ষেত্রেও রয়েছে। আর এদের প্রত্যেকের নাম ‘বাপ’ রাখা হয়েছে যে কারণে, সেদিক দিয়ে পিতা ও দাদার মধ্যে পার্থক্য নেই । অতএব এই নামে উভয়কে অভিহিত করা সঙ্গত । যদিও তার এক জন অপরজনের অপেক্ষা বিশেষ মর্যাদা ও কারণের অধিকারী । যেমন ভাই বললে সকল ভাই-ই গণ্য হয়, www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।