আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কায়ুল কুরআন ১৮৩ এরূপ অবস্থায় ভাইরা কিছু পাবে না, দাদা. দুই-তৃতীয়াংশ পেয়ে যাবে।” যেমন পিতা থাকলে এদের সকলের পরিবর্তে সে তা পেয়ে যায়। এই কথা প্রমাণ করে যে, ‘পিতা’ বললে দাদাও শামিল হয়ে যায়। অতএব তার সম্পর্কে হুকুম বা সিদ্ধান্ত পিতার থেকে ভিন্নতর কিছু না হওয়াই বাঞ্ছনীয়, অস্তত সমীরাসের ক্ষেত্রে যখন সেই পিতা বর্তমান থাকবে না, তখন ৷ সাহাবীগণের মধ্যে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর এই মত । উসমান (রা) বলেছেন, আবূ বকর (রা) ফায়সালা দিয়েছেন যে, দাদা পিতা । তার উপর পিতৃত্বের নামটি প্রযোজ্য । ইমাম আবূ হানীফারও এই মত । আবূ ইউসূফ, মুহাম্মাদ, মালিক, শাফেয়ী প্রমুখ দাদার ব্যাপার যায়দ ইবনে সাবিতের মত গ্রহণ করেছেন। সে মতটি হল দাদা ভাইদের স্থলাভিষিক্ত, যতক্ষণ মীরাস বষ্টন এক-তৃতীয়াংশের কম না হয়। তখন তাকে এক-তৃতীয়াংশ দেয়া হবে। তা থেকে কম হবে না। ইবনে আবু লায়লা দাদার ব্যাপারে হযরত আলী ইবনে আবু তালিব (রা)-এর মতকে সমর্থন করেছেন। তিনি বলেছেন দাদা ভাইদের একজনের পর্যায়ে গণ্য যতক্ষণ মীরাস বিভক্তি এক-ষষ্ঠাংশের কম না হয়। অতএব তাকে এক-ষষ্ঠাংশই দিতে হবে। তা থেকে কিছু মাত্র কম হবে না। এ ব্যাপারে সাহাবীগণের বিভিন্ন মত আমরা $২ Lai গ্রন্থের ব্যাখ্যায় বলে দিয়েছি । সাহাবীগণের দলীল উপস্থাপনেও ভিন্নতা রয়েছে। তবে আলোচ্য আয়াতকে দলীল হিসেবে উপস্থাপনে দুটি দিক রয়েছে। একটি আল্লাহ্‌ আয়াতে দাদাকে প্রকাশ্যভাবে ‘বাপ’ বলে নাম রেখেছেন। আর দ্বিতীয় -_এ আয়াতকে ইবনে আব্বাসের দলীল হিসেবে উপস্থাপক ৷ তিনি সাধারণভাবেই দাদাকে বাপ বলেছেন। হযরত আবূ বকর (রা)-ও তাই করেছেন। তাঁরা দুজনই আরবী ভাষাভাষী লোক। অভিধানের দৃষ্টিতে বিভিন্ন নামের তাৎপর্য তাদের নিকট অস্পষ্ট থাকতে পারে না। যদিও তারা দুজনই শরীয়াতের দৃষ্টিতেও এই নামকরণকে সমর্থন করেছেন। শরীয়াতের নামসমূহ যখন আল্লাহূর নিকট থেকে নির্ধারিত 52,5 পদ্থায় তখন তাদের এই যুক্তি অবশ্যই গ্রহণীয় ৷ কিন্তু যারা বাহ্যিক দিক দিয়ে এই রূপ দলীল উপস্থাপনকে সমর্থন করেননি, তারা বলেছেন, আল্লাহ্‌ আয়াতে চাচাকেও তো ‘পিতা' _! নাম দিয়েছেন। কেননা হযরত ইউসূফের কথায় ১১! আমার ‘পিত্ৃকুল' কথাটিতে ইসমাঈল (আ)-এর নাম-ও উল্লিখিত হয়েছে। আর তিনি তো তার চাচা । তিনি তো কোনক্রমেই পিতার স্থলাভিষিক্ত হতে পারেন না। অথচ নবী করীম (স) বলেছেনঃ 2! 9২১ ‘তোমরা আমার বাবাকে নিয়ে আস’ এই বলে তিনি হযরত আব্বাসকেই ইঙ্গিত করেছিলেন। আবূ বকর বলেছেন, এ কথার উপর প্রশ্ন উঠে যে, দাদাকে বাপ বলা হয়েছে পরোক্ষ অর্থে, প্রত্যক্ষ ও যথার্থ অর্থে নয়। দাদাকে বাপ না বলা তো সম্পূর্ণ জায়েয । কেননা দাদাকে যদি তুমি বল, সে বাপ নয়, তা হলে সত্য কথাই বলা হুবে। অথচ প্রকৃত অবস্থার নাম কোন অবস্থায়ই সেই নামের ব্যক্তি থেকে সরিয়ে নেয়া যায় না। অপর দিক থেকে ১. অর্থাৎ মৃত ব্যক্তির পিতা ও সনম্তানাদি নেই, আছে মা, ভাই ও দাদা। এরূপ অবস্থায় ভাইরা কিছু পাবে না। মা পাবে এক-তৃতীয়াংশ । অবশিষ্ট দুই-তৃতীয়াংশ পাবে দাদা অনুবাদক । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।