আহ্কামুল কুরআন ১৭৯ আল্লাহ্র কথা ৪ - Ls Hy ly dl a eli all a2 SI স্বরণ কর, যখন ইবরাহীম এবং ইসমাঈল আল্লাহ্র ঘরের প্রাচীর গড়ে উচ্ছে তুলছিলেন ... অর্থ ঘরের ভিত্তি বা প্রাচীরসমূহ ইবরাহীম (আ)-এর কাবাঘর নির্মাণের ব্যাপারে বিভিন্ন কথা রয়েছে। তিনি কি তার প্রাচীন ভিত্তির উপর তা নির্মাণ করছিলেন কিংবা তিনি নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করে তার উপর নির্মাণ করেছিলেন এই প্রশ্ন প্রকট । মামর আযূব, সাঈদ ইবনে যুবায়র, ইবনে আব্বাস সূত্রে উক্ত কথাটির পর্যায়ে বর্ণনা করেছেন, এই ভিত্তি ও প্রাচীর তারই উপর নির্মাণ করছিলেন, যা পূর্বে ভিত্তি ও প্রাচীর ছিল। আতা-থেকেও অনুরূপ কথা বর্ণিত হয়েছে। মনসুর মুজাহিদ আবদুল্লাহ ইবনে উমর সূত্রে বর্ণনা করেছেন $ ss se JE oa NL Tail ILLS - 5 i 253 আল্লাহ পৃথিবীর দুই হাজার বছর পূর্বে কাবাঘর সৃষ্টি করেছেন। অতঃপর এই ঘরের নিচেই পৃথিবী বিছিয়ে দেয়া হয়েছে। আনাস থেকে বর্ণিত, রাসূলে করীম (স) বলেছেনঃ os 2, MILLIS E SS ISLE - Sl S Ee আদম (আ)-এর পূর্বে ফেরেশতাগণ এই ঘরের হজ্জ করতেন। তার পরে আদম (আ) হজ্জ করেছেন। মুজাহিদ ও আমর ইবনে দীনার থেকে বর্ণিত হয়েছে, ইবরাহীম (আ) বিশেষভাবে আল্লাহ্র আদেশানুক্রমে এই ঘরকে উদ্ভাবন করেছেন। হাসান বলেছেন $ এই ঘরের সর্বপ্রথম হজ্জ করেছেন ইবরাহীম (আ)। এ দুজনের মধ্যে ঘরের আসল নির্মাতা কে, সে বিষয়ে নানা মত রয়েছে। ইবনে আব্বাস বলেছেন, ইবরাহীম (আ)-ই এই ঘর নির্মাণ করেছিলেন। আর ইসমাঈল (আ) তাকে পাথর যোগাড় করে দিচ্ছিলেন। এই দৃষ্টিতে ইবরাহীম ও ইসমাঈল উভয়ই নির্মাণ কাজ করেছেন -_-বলা সঙ্গত । যদিও একজন অপর জনের সাহায্যকারী ছিলেন এই কাজে ৷ নবী করীম (স) হযরত আয়েশা (রা)-কে বলেছিলেন ঃ£ তুমি যদি আমার পূর্বে মৃত্যুবরণ কর, তাহলে আমি সাহায্য করতাম । (ঠিক গোসল করাতাম নয়) । সুদ্দী ও উবায়দ ইবনে উমায়র বলেছেন, তারা দুজন একত্র হয়েই কাবা ঘরের নির্মাণের কাজ করেছেন। একটি বিরল বর্ণনায় বলা হয়েছে, ইবরাহীম (আ) এককভাবে কা'বার প্রাচীর গড়ে তুলেছেন। প্রাচীর নির্মাণ সময়ে ইসমাঈল ছিলেন খুব ছোট বয়সের ৷ কিন্তু এ কথাটি ভুল । কেননা আল্লাহ নির্মাণের www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।