আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৭৮ ছিল না ইবরাহীমের প্রার্থনার পূর্বে। কেননা নবী করীম (স) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, “ইবরাহীম (আ) মক্কাকে ‘হরম'’ বানিয়েছেন এবং আমি মদীনাকে ‘হরম' বানিয়েছি ৷” নবী করীম (স) থেকে আরও বহু হাদীস বর্ণিত হয়েছে যাতে বলা হয়েছে যে, মক্কাকে আসমান-জমিন সৃষ্টির দিনই আল্লাহ ‘হরম’ করেছেন। আমার পূর্বে তা কারোর জন্যেই হালাল করা হয়নি, আমার পরও কারোর জন্যেই তা হালাল’ হবে না। রাসূলের এই কথাটি উক্ত কথার তুলনায় অধিক সহীহ, অধিক শক্তিশালী । তা সত্ত্বেও তার পূর্বে মক্কা নগর ‘হরম' ছিল না--একথার কোন প্রমাণ নেই । কেননা তার পূর্বেই ইবরাহীম (আ) আল্লাহ্র ‘হরম’ করণের ভিত্তিতে ‘হরম’ করেছিলেন। তিনি এই ব্যাপারে আল্লাহ্র অনুসরণ করেছেন মাত্র । ইবরাহীম (আ)-এর পূর্বেও তা ‘হরম' ছিল না, অন্য কোন দিক দিয়ে, যে দিকের নিরাপত্তার জন্যে হযরত ইবরাহীম (আ) দো'আ করেছিলেন এরও কোন দলীল নেই । প্রথম দিকটি কার্যকর হয়েছে সেখানকার অধিবাসীদের শাস্তি-নিরাপত্তার দ্বারা, তাদের নিয়ে ধ্বসনামা ও আসমানী বিপদ নিক্ষিপ্ত না হওয়ার দরুন। অথচ এসব বিপদ অন্যদের উপর এসেছে। তাছাড়া জনমনে তার প্রতি শ্রদ্ধা-ভক্তি, সন্ত্রমবোধ ও তার দাপটের ভীতির দ্বারা । আর দ্বিতীয় দিকটি কার্যকর হয়েছে আল্লাহ্র রাসূলগণের মুখে সেখানের নিরাপত্তার হুকুম দ্বারা । আল্লাহ্‌ এই প্রার্থনার জবাব দিয়েছেন, তা কবুল করেছেন। ইবরাহীম (আ)-এর দো‘আর জবাবের মধ্যে এই কথাটুকুও রয়েছে। অর্থাৎ আল্লাহ ইবরাহীম (আ)-এর দো‘আ অনুযায়ী কাজ করবেন অধিবাসীদের মধ্যে যারা দুনিয়ায় কুফর অবলম্বন করবে তাদের সাথেও ৷ কেননা ইবরাহীম (আ)-এর দো'আ ছিল বিশেষ করে কেবলমাত্র ঈমানদার লোকদের জন্যে । তার এই দো‘আ কবুলের অংশ হিসেবে এই কথাটিও উচ্চারিত হয়েছে। এই অগ্রিম সংবাদ দানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, কাফিরদেরও তিনি সামান্য বা স্বল্প পরিমিত রিযিক দেবেন। এখানে ',' অক্ষরটি ব্যবহৃত না হলে বলা যেত যে, একটি প্রথম কথা থেকে সম্পূর্ণ বিছিন্ন কথা এবং হযরত ইবরাহীম (আ)-এর দো‘আ কবুলের সাথে এই কথার কোন সম্পর্ক নেই । আল্লাহ্র কথা $ তাদের মৃত্যু পর্যন্ত সাধারণভাবে দিয়ে থাকি । অন্যদের মতে সে জীবন-উপকরণ দুনিয়ার স্থায়ী রাখব । হাসান বলেছেন ঃ আমি তাদেরকে রিযিক ও নিরাপত্তার উপকরণাদি দেব মুহাম্মাদ (স)-এর আগমন পর্যন্ত । তখন যদি তারা কুফরীর উপর অবিচল হয়ে থাকে, তাহলে তিনি ওদের হত্যা করবেন। অথবা মক্কা থেকে তাদেরকে নির্বাসিত করে দেবেন। এই কথাটির দুটি দিক। একটি $ ‘হে রব্ব! তুমি এই নগরটিকে নিরাপত্তাপূর্ণ বানাও’ দো‘আ। এই দো'আ আল্লাহ্র নিকট কবুল হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ্র কথা ৪ ‘আর যে কুফর করবে তাকে আমি স্বল্প পরিমিত জীবন-উপকরণ দেব’ । এতে জীবনের শেষ পৰ্যন্ত জীবন-উপকরণ দেয়ার কথা বলা হয়েছে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।