আহ্কামুল কুরআন ১৭৫ কামনা পোষণ না করে । যায়দ ইবনে আসলাম তীর পিতার সূত্রে বলেছেন, ‘উমর ইবনুল খাত্তাব (রা)-কে আমি বলতে শুনেছি, ‘এখানে আর রমল এবং কীধযোলা রেখে ইহরাম করা কিসের জন্যে ? আল্লাহ্ তো ইসলামকে বিজয়ী করেছেন। কুফর ও কাফিরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কৃত করেছেন। কিন্তু তা সত্ত্বেও রাসূলে করীম (স)-এর সঙ্গে মিলে আমরা যে যে কাজ করেছি, তার কোনটিই আমরা ত্যাগ করব না ৷' আবৃত-তুফায়ল ইবনে আব্বাসকে সম্বোধন করে বললেন £ তোমার লোকজন মনে করে, রাসূল (স) কাবার চারপাশের তওয়াফে ‘রমল’ করেছেন এবং তা করা সুন্নাত ৷ জবাবে তিনি বললেন, কথাটিতে সত্য ও আছে, মিথ্যাও আছে । রাসূলে করীম (স) ‘রমল' করেছেন, তাতে সন্দেহ নেই; কিন্তু তা করা সুন্নাত নয় । আবু বকর বলেছেন, আমাদের হানাফী মাযহাবে তা প্রমাণিত সুন্নাত । তা ত্যাগ করা বাঞ্ছনীয় নয় । যদিও নবী করীম (স) তখনকার সময়ে মুশরিকদের সম্মুখে মুসলমানদের সুস্বাস্থ্য ও শক্তি-সামর্থ্য দেখানো ও প্রকাশ করার উদ্দেশ্যেই তা করেছিলেন। কেননা একথা বর্ণিত হয়েছে যে, নবী করীম (স) বিদায় হজ্জে রমল করেছেন। তখন তো আর কোন মুশরিক মক্কায় ছিল না । হযরত আবূ বকর, উমর, ইবনে মাসউদ, ইবনে উমর প্রমুখ সাহাবী (রা)ও তা করেছেন। এ থেকে প্রমাণিত হল যে, রমল’ করার হুকুম এখনও বহাল রয়েছে। মূলত যে কারণটির উল্লেখ করা হয় ‘রমল' করার জন্যে, তার সাথে তার কোন সম্পর্ক নেই । তাহলে তো হুকুম থাকার কোন প্রশ্ব উঠে না । জমরাতে প্রস্তর নিক্ষেপ ব্যবস্থার কারণ হিসেবে বলা হয় যে, ইবলীশ শয়তান এখানে হযরত ইবরাহীম (আ)-এর পুত্র কুরবানীর কাজে বাধ দেয়ার জন্যে তাঁর সন্মুখে উপস্থিত হয়েছিল। তিনি তাকে তাড়ানোর জন্যেই এই প্রস্তর নিক্ষেপ করেছিলেন। পরে প্রস্তর নিক্ষেপ স্থায়ী সুন্নাতরূপে গৃহীত ও চালু হয়ে যায়। যদিও সেই কারণটি এখন আর বহাল নেই । তেমনি সাফা-মারওয়ার মাঝে সাঈ করার কারণ হিসেবে বলা হয় যে, হযরত ইসমাঈলের মা পানির সন্ধানে মারওয়ার উপরে চড়ে গিয়েছিলেন। পরে সেখান থেকে নেমে আসেন ৷ উপত্যকার গর্ভে তিনি দৌড় দিয়েছিলেন। কেননা বাচ্চা ইসমাঈল তখন তার চোখের আড়ালে পড়ে গিয়েছিলেন । পড়ে যখন উপত্যকা থেকে উপরে এলেন, তখন তিনি বাচ্চাকে দেখতে পেলেন । তাই তখন তিনি স্বাভাবিকভাবে চলেছেন। কেননা তখন বাচ্চাকে দেখতে পাচ্ছিলেন। পরে মারওয়ার উপরে উঠেছেন পানির সন্ধানে । এভাবে সাতবার উঠা-নামা করেছেন দুই পাহাড়ের মাঝে। এই কারণে পাহাড়দ্বয়ের মাঝে সাঈ করা সুন্নাত হিসেবে রেওয়াজ পেয়ে যায়। সেই সাথে উপত্যকার গর্ভে দ্রুত চলাও সুন্নাতরূপে গৃহীত । যদিও যে কারণে তিনি তা করেছিলেন, তা এখনে আর অবশিষ্ট নেই । তওয়াফে ‘রমল’ করার ব্যাপারটিও অনুরূপ । আমাদের হানাফী ফিকাহবিদগণ বলেছেন, রুকনে আসওয়াদ ও রুকনে ইয়ামনী চুম্বন করা যাবে। এ ছাড়া অন্য কিছু নয়। এ কথা ইবনে উমর সূত্রে নবী করীম (স) থেকে বর্ণিত । ইবনে আব্বাস থেকেও এরূপ বর্ণনা এসেছে । হযরত আয়েশা (রা)-এর কথা ‘হাজরে আসওয়াদের কিছুটা অংশ ঘরের মধ্যে শামিল’ ইবনে উমরকে জানালে তিনি www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।