আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৭৪ হিসেবে মক্কায় উপস্থিত হয়েছেন, তখনই এই তওয়াফ করেছেন। আর তওয়াফে যিয়ারত তার কোন বিকল্প নেই । হাজী স্ত্রী থেকে মুহরিম থাকবে ও শেষে এই তওয়াফ করবে। আর তওয়াফে সদর না করলে একটি (জস্তু যবেহ) করতে হবে হাজী যদি তার পরিবারবর্গের নিকট ফিরে আসে তওয়াফ না করে, তা হলেই এই ‘দম’ দিতে হবে। তওয়াফে সদর না করলে সেজন্যে কিছুই করতে হবে না। আল্লাহ্‌ই তার বিধান সম্পর্কে সর্বাধিক জ্ঞানী । তওয়াফ সম্পর্কে বিস্তারিত আলোচনা আবূ বকর বলেছেন, তওয়াফের পর সাঈ৷ = রয়েছে এবং তাতে 'রমল' করতে হবে প্রথম তিন বারে। যে তওয়াফের পর সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করা হয় না, তাতে 'রমল’ করতে হবে না । প্রথম যেমন তওয়াফে কুদুমে তওয়াফের পর ‘সাঈ’ করতে প্রস্তুত হবে, আর তওয়াফে যিরারত তা-ই, যার পর সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করা হয় না। তা করা হয় যখন একজন মক্কায় উপস্থিত হয়৷ প্রথম উপস্থিত হওয়ার পর যদি সাঈ করে থাকে তওয়াফে কুদুমের পর, তাহলে তাতে ‘রমল’ করতে হবে না। উমরার তওয়াফে অবশ্য রমল করতে হয়। কেননা এই তওয়াফের পরই তো সাফা মারওয়ার মাঝে সাঈ করা হয়, নবী করীম (স) হাজী হিসেবে যখন মক্কায় এসেছেন, তখন তিনি রমল করেছেন। জাবির ইবনে আবদুল্লাহ ও ইবনে আব্বাস এবং একটি বর্ণনায় আতা নবী করীম (স)-এর এই কথার বর্ণনা করেছেন। অনুরূপভাবে ইবনে উমর বর্ণনা করেছেন, নবী করীম (স) তিনবারে হাজ্জরে আস্ওয়াদ থেকে শুরু করে হাজরে আস্ওয়াদ পর্যন্ত ‘রমল' করেছেন। উমর ইবনে মাসউদ ও ইবনে উমর থেকেও অনুরূপ বৰ্ণনা এসেছে তাতে উক্তর্ূপ কথাই বলা হয়েছে। আবৃত তুফায়ল ইবন আব্বাস থেকে বর্ণনা করেছেন, নবী করীম (স) রুকনে ইয়ামনী থেকে রমল করেছেন। পরে হাজরে আসওয়াদ পর্যন্ত সহজভাবে চলেছেন। আনাস ইবনে মালিকও নবী করীম (স) সম্পর্কে অনুরূপ কথা বর্ণনা করেছেন। একটু বিবেচনা করলেই বোঝা যাবে, প্রাথমিক বর্ণনাকারিগণ যেমন পূর্বে তাদের মতৈক্যের কথা বর্ণনা করেছেন যে, এই শেষ চারবারের তওয়াফে স্বাভাবিকভাবে বলেছেন, তা-ই যথার্থ মনে হয়। তবে প্রথম তিনবারের তওয়াফে অভিন্নভাবে রমল করতে হবে কা'বার চারপাশেই । কেননা তওয়াফ সংক্রান্ত গোটা বিধানে ঘরের চারপাশেই সহজভাবে চলা ও রমল করার হুকুমে কোন পার্থক্য নেই মূলগতভাবে ৷ তবে রমল করার সুন্নাত এখনও কার্যকর কিনা-এ ব্যাপারে পূর্ববর্তী ফিকাহবিদগণদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু সংখ্যক লোক বলেছেন, নবী করীম (স) যখন তা করেছিলেন, সেই সময়ই তা করা সুন্নাত ছিল । ‘রমল' করে কাযা উমরায় মুশরিকদের সম্মুখে মুসলমানদের শক্তি, স্বাস্থ্যের প্রাখর্য প্রকাশ করাই ছিল তার উদ্দেশ্য । কেননা মুশরিকরা বলে বেড়াচ্ছিল যে, মদীনায় মুসলমানরা জ্বর রোগে আক্রান্ত হয়ে নেহায়েত কাবু ও শক্তিহীন হয়ে পড়েছে। এই কারণে নবী করীম (স) মুসলমানগণদের শক্তি-সামর্থ্য প্রকাশ করতে বলেছিলেন, যেন তারা তা দেখে তাদের প্রতি কোন হীন www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।