আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৭৩ অতএব মসজিদে হারামের দিকে মুখ করে দাড়াও । আর যেখানেই তোমরা থাক না কেন, সেখানেই তোমাদের মুখসমূহ সেদিকে ফিরাও । এ কথার দাবি হচ্ছে, নামায ঘরের বাইরে পড়তে হবে। তবেই-না সেদিকে মুখ করে দাড়ানো সম্ভব । জবাবে বলা যাবে, শব্দের মূল অর্থের দৃষ্টিতে মসজিদে হারামের মধ্যে নামায জায়েয নয়। কেননা আয়াতে মসজিদে হারামের দিকে মুখ করে দাড়াতে বলা হয়েছে। এক্ষণে নামায যদি মসজিদে হারামের ভেতরে পড়া হয়, তাহলে ‘মসজিদে হারামের দিকে মুখ করে দাড়ানো’ হয় না । আর মসজিদে হারাম বলতে যদি কাবাঘর বোঝানো হয়েছে বলা হয়, যেহেতু সকলেই এ ব্যাপারে একমত যে, মসজিদে হারামের দিকে মুখ করতে বলা হয়েছে বলে কাবা ঘরের দিকে মুখ করে দাড়ানো হয়নি, তাই নামায বৈধ হয়নি ৷' জবাবে বলা হবে, যে লোক কাবাঘরের ভেতরে, সেও কাবাঘরের মুখী । কেননা ঘরের মধ্যে যে ঘরের পার্শ্ব রয়েছে, তা-ও তো ঘরই । তাই ঘরের মধ্যে দাড়িয়ে নামায পড়লে ঘরের দিকে মুখ করে দাড়ানো হল । কেননা যে লোক ঘরের বাইরে, সে যখন ঘরের দিকে মুখ করে দাড়ায়, তখন সে ঘরের একটি পার্শ্মই সম্মুখে রাখতে পারে, সমগ্র ঘরটির দিকে মুখ করতে পারে না। অনুরূপভাবে যে লোক ঘরের ভেতরে, সে নিঃসন্দেহে ঘরের দিকেই মুখ করে আছে। অতএব তার কাজটা উভয় আয়াতের সাথে সঙ্গতিসম্পন্ন । দুটি আয়াত £ “আমার ঘর ‘তওয়াফকারী-ইতিকাফকারী' রুকু-সিজদাকারীদের জন্যে পবিত্র রাখ" এবং ‘এতএব তোমার মুখ মসজিদে হারামের দিকে নিবদ্ধ কর’ --অনুযায়ী এক সঙ্গে আমল করা হল। কেননা পূর্বেই বলেছি, যে লোক ঘরের ভেতরে, সে ঘরের একটি পার্শ্বের দিকে মুখ করে আছে, তেমনি মসজিদে হারামের দিকেও মুখ করে আছে। আবূ বকর বলেছেন, উক্ত আয়াতে যে তওয়াফের কথা বলা হয়েছে, তা সাধারণ ও নির্বিশেষ । ফরয, ওয়াজিব, মুস্তাহাব--যে তওয়াফই করা হোক না কেন। কেননা এই ' ধরনের তওয়াফ আমাদের মতে এই তিন প্রকারেরই হতে পারে। ফরয হচ্ছে তওয়াফে যিয়ারত । এরই নির্দেশ রয়েছে এ আয়াতে $ - all ol Ls অবশ্যই তওয়াফ করবে প্রাচীনতম মহান ঘরের ৷ ওয়াজিব হচ্ছে তওয়াফে সদর । এই তওয়াফ যে ওয়াজিব, তা সুন্নাত থেকে প্রমাণিত । রাসূলে করীম (স) বলেছেন ঃ - Gy od ogee SIE SES যে লোক আল্লাহ্র ঘরের হজ্জ করেছে, ঘরের সাথে তার শেষ বিদায়ী কর্ম হবে তওয়াফ ৷ আর মসনুন ও মুস্তাহাব তওয়াফ যা ওয়াজিব নয় --হচ্ছে তওয়াফে কুদুম ৷ হজ্জের জন্যে গমণ করার ও মন্ধ্য় উপস্থিজ্জির জন্যে এই তওয়াফ । নবী করীম (স) যখনই হাজী www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।