আহ্কামুল কুরআন ১৭২ যা বলেছি সে ব্যাপারে কোন আপত্তিকারী আপত্তি যদি এই তোলেন যে, কাবা ঘরের অভ্যন্তরে নামায পড়া জায়েয --একথা আয়াত দ্বারা প্রমাণিত হয় বলে তুমি দাবি করেছ। কিন্তু ব্যবহৃত শব্দে তো সে কাজের কোন প্রমাণ নেই ? কেননা আয়াতে ঘরের মধ্যে র্কু-সিজাদা করার কথা বলা হয়নি । আর কাবা ঘরের ভেতরে যেমন তওয়াফ জায়েয হওয়ার কথা বোঝায় না, তা ঘরের বাইরে করারই প্রমাণ রয়েছে, তেমনি কাবার দিকে মুখ করেই নামায পড়ার কথা বোঝায়, নামায কেবল সে ভাবেই জায়েয । এর জবাবে বলা যাবে-আল্লাহ্র কথা £ তোমরা দুজন আমার ঘর পবিত্র-পরিচ্ছন্ রাখ তওয়াফকারী, ইতিকাফকারী ও রুকৃ-সিজদাকারীদের জন্যে -_এতেই কাবাঘরের মধ্যে নামায পড়ার দাবি নিহিত রয়েছে। ঠিক যেমন কাবার মধ্যে ইতিকাফ করা জায়েয বোঝায় । তওয়াফ অবশ্য এর বাইরে করারই বিধান । এ বিষয়ে সকলেরই এঁকমত্য রয়েছে। তা ছাড়া ঘরের তওয়াফ হয় তার চারপাশে প্রদক্ষিণ করলে । ঘরের বাইরে এই কাজটি হতে হবে । ঘরের পেটের মধ্যে এই কাজ করলে তাতে ঘরের তওয়াফ হতে পারে না। অথচ আল্লাহ্ আমাদেরকে ঘরের তওয়াফ করতে বলেছেন, তার মধ্যে তওয়াফ করতে বলেন নি । আল্লাহ্ কথা ৪ 23939 + - Fl [AE dsl তারা যেন অবশ্যই এই মহান-প্রাচীন ঘরের চারপাশে তওয়াফ করে। যে লোক কাবার ভেতরে নামায পড়ল, তার এই নামায আয়াতের মধ্যে পড়ে । কেননা তার মধ্যে তো নামায পড়া হয়েছে। আর ঘরের দিকে মুখ করে নামায পড়া যদি অর্থ হয়, তা হলে বলা যাবে যে, রুকৃকারী-সিজদাকারীদের জন্যে ঘরকে পবিত্র-পরিচ্ছন্ন রাখার কথা বলার কোন কারণ ছিল না। কেননা ঘরে উপস্থিত এবং যারা তার বাইরে, তারা ঘরের দিকে মুখ করার জন্যে সমানভাবে আদিষ্ট । আর জানা-ই আছে যে, তাকে পবিত্র করে রাখার আদেশ তো দেয়া হয়েছে যারা সেখানে উপস্থিত, কেবল তাদের জন্যে । বোঝা গেল, সেকথা বলে তার প্রতি মুখ করে দাড়ানোর কথা-ই বলা হয়নি, তাতে নামায পড়ার কাজ ব্যতীত । লক্ষণীয়, আয়াতে মূল ঘরটিকে রুকৃকারী-সিজদাকারীদের জন্যে পবিত্র রাখার নির্দেশ দেয়া হয়েছে। এখানে তুমি যদি বল যে, নামায ঘরের বাইরে পড়তে হবে, তাহলে ঘরের চারপাশ পবিত্র রাখার নির্দেশ দেয়া হতো, মূল ঘর নয়। এমতাবস্থায় ব্যবহৃত শব্দ যখন উভয় অর্থের সম্ভাব্যতার ধারক, তখন উভয় অর্থই গ্রহণ করা উচিত । মনের করা উচিত যে, এই উভয় কথাই বলতে চেয়েছেন। তখন নামায ঘরের বাইরে ও ভেতরে উভয় স্থানেই জায়েয মনে করতে হয় । যদি বলা হয়, আল্লাহ্ যেমন বলেছেন, ‘অবশ্যই তওয়াফ করা কর্তব্য এই প্রাচীনতম ঘরের’ তেমনি বলেছেন ৪ UE EE SES as ds www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।