আহ্কামুল কুরআন ১৭১ আবূ বকর বলেছেন, ‘তায়েফুন’ বলতে যারা বহিরাগতদের বুঝেছেন, তাদের কথাই ঠিক । বোঝা যায় বহিরাগতদের পক্ষে নামাযের তুলনায় তওয়াফই অধিক উত্তম কাজ । আল্লাহ্র কথা থেকেই এই তাৎপর্য বোঝা যায় নিঃসন্দেহে ও নিশ্চিতভাবে । এ জন্যে যে, তারা কাবা ঘরের তওয়াফ করাকে উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেই মক্কায় এসেছে। এখানে ইতিকাফ করা জায়েয, তা-ও এ আয়াত থেকে বোঝা যায়। কেননা আল্লাহ্ই +4 বলে তার উল্লেখ করেছেন। সেই সাথে সেখানে নামায পড়ার কথার উল্লেখ পাওয়া গেছে। তবে বহিরাগতদের জন্যে কাবা তওয়াফের কথা বিশেষভাবে উল্লিখিত । অতএব প্রমাণিত হল যে, বহিরাগতদের জন্যে নামযের তুলনায় কাবার তওয়াফ-ই অধিক উত্তম । আর শুধু ইতিফাক--যাতে শুধু অবস্থান গ্রহণ করা হয়, তওয়াফ করা হয় না, তার তুলনায়ও সেই তওয়াফ উত্তম । ইবনে আব্বাস, মুজাহিদ ও আতা থেকে বর্ণিত, বিভিন্ন দেশের লোকদের জন্যে তওয়াফ উত্তম, মন্কার আধিবাসীদের জন্যে নামায উত্তম । তাহলে আয়াতটির অর্থে ও তাৎপর্যে আল্লাহর ঘরের তওয়াফ শামিল রয়েছে, তা আল্লাহ্র নৈকট্য লাভের উপায় ৷ তওয়াফকারী বিপুল সওয়াব পাওয়ার যোগ্য বিবেচিত । বহিরাগতদের জন্যে নামাযের তুলনায় তা-ই অধিক উত্তম । সেখানে উপস্থিত হয়ে আল্লাহ্র ঘরে ইতিকাফ করার চাইতেও অধিক ভালো । বায়তুল্লাহ্র অভ্যন্তরে নামায পড়া যে জায়েয তা-ও এ আয়াত থেকে প্রমাণিত । সে নামায ফরয হোক, কি নফল । কেননা আয়াতে দু'ধরনের নামাযের মধ্যে পার্থক্য করার কোন দলীল নেই । কিন্তু ইমাম মালিক এর বিপরীত মত পোষণ করেন । তার মতে কাবাঘরে ফরয নামায পড়া নিষিদ্ধ । নবী করীম (স) মক্কা বিজয়ের দিন কাবা ঘরের অভ্যন্তরে নামায পড়েছেন, তা হাদীসে বর্ণিত হয়েছে। তাহলে অনুরূপভাবে কাবার অভ্যন্তরে নামায পড়া জায়েয হতে পারে, তা নিঃসন্দেহ । তবে রাসূলে করীম (স)-এর সে নামায ছিল নফল নামায । কেননা তিনি যখন কাবার অভ্যন্তরে প্রবেশ করেছিলেন, তখন দিনের প্রথম উজ্জ্বল আলোমন্ডিত সময় ছিল । সেটা ফরয নামাযের কোন সময় ছিল না। অনুরূপভাবে মক্কার প্রতিবেশী হওয়াও জায়েয, তা-ও আয়াত থেকে বোঝা যায়। কেননা আল্লাহ্র কথা ৮4<০২J। -এর অর্থ যেমন অবস্থান গ্রহণ হতে পারে, তেমনি সেই দৃষ্টিতে প্রতিবেশী হওয়াও বোঝায় । এ-ও বোঝায় যে, নামাযের পূর্বে তওয়াফ হওয়া বাঞ্চনীয় । যেমন পূর্বে উল্লেখ করেছি, হযরত ইবনে আব্বাস সেই ব্যাখ্যাই করেছেন। যদি বলা হয়, আয়াতে ব্যবহৃত শব্দ নামাযের পূর্বে তওয়াফ হতে হবে -এই তরতীব-এর কোন প্রমাণ নেই । প্রত্যেকটি কথা ‘ /' দিয়ে একের পর এক উল্লেখ করা হয়েছে মাত্র । তাতে সেকথা প্রমাণিত হয় না। জবাবে বলা যাবে, শব্দে তওয়াফ ও নামায উভয়েরই উল্লেখ রয়েছে। আর নামাযের সাথে তওয়াফের উল্লেখ হলে দুটি কারণে নামাযের পূর্বেই তওয়াফ হতে হবে। একটি রাসূলে করীম (স)-এর কাজ । তিনি তা-ই করেছিলেন। আর দ্বিতীয়, ইসলাম বিশেষজ্ঞগণ আগে তওয়াফ করার মতে একত্রিত হয়েছেন। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।