আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

rp Ds আবূ বকর আহমাদ ইবনে আলী আর-রাষী (র) বলেছেন, এই গ্রন্থের পূর্বে আমি একটি ভূমিকা গ্রন্থ প্রকাশ করেছি।” তাতে যেসব কথা লিখিত হয়েছে, তা অবশ্যই স্মরণীয় । তাতে তওহীদের মৌল নীতি, কুরআনের অর্থ ও তাৎপর্য বোঝার উপায়-পদ্থা, তার দলীলসমূহ প্রকাশকরণ, তার শব্দ থেকে পাওয়া হুকুম বা নির্দেশ-নিষেধ এবং আরবদের বাক্যের রূপ পরিবর্তন, আভিধানিক নাম ও শরীয়াত পর্যায়ে বাক্যসমূহ বুঝবার জন্যে যা যা প্রয়োজন, তা বিস্তারিত আলোচিত হয়েছে। কেননা 'এ পর্যায়ে সর্বপ্রথম প্রয়োজন আল্লাহ্র এককত্ব প্রমাণ, তার সৃষ্টির সাথে তার সাদৃশ্যমুক্ততা এবং মিথ্যা অপবাদকারীরা যেসব জুলুম সম্পর্কিত কথাবার্তা বলেছে, তা থেকে তীকে. পবিত্র প্রমাণ ক্রা। সেই ভূমিকা-গ্রস্থের পর এক্ষণে সরাসরি কুরআনের বিধান পর্যায়ে বিস্তারিত আলোচনার পথ উন্ক্ত হয়েছে। এ গ্রন্থে শরীয়াতের প্রত্যেকটি হুকুম সংক্রান্ত দলীলসমূহও পেশ করা হবে। এ কাজে আমি আল্লাহ্র নিকট তওফীক প্রার্থনা করছি, যা আমাকে আল্লাহ্র নৈকট্য দান করবে, আমাকে তার নিকটে পৌছিয়ে দেবে। কেননা তিনিই তো আমার অভিভাবক, একমাত্র তিনিই তা করতে সক্ষম । আবূ বকর বলেছেন £ এ বিষয়ে কয়েকটি দিক দিয়ে কথা বলতে হবে। প্রথম কথা ‘বিসমিল্লাহ্‌'র পূর্বে উহ্য শব্দের সর্বনাম সম্পর্কে । অর্থাৎ এর পূর্বে ‘আমি শুরু করছি’ বা ‘শুরু কর’ কথাটি উহ্য রয়েছে। এর কর্তা কে তা নির্ধারণ করতে হবে। দ্বিতীয়, ‘বিসমিল্লাহ্‌.....’ বাক্যটি যা শুরুতেই রয়েছে, তা কি কুরআনের অংশ কিংবা অন্য কিছু? তৃতীয়, তা সুরা আল-ফাতিহার অংশ কিংবা নয় ? চতুৰ্থ, তা কি প্রত্যেকটি সূরার প্রথমেই স্থাপিত হতে হবে? পঞ্চম, এই বাক্যটি কি পূর্ণাঙ্গ বাক্য, না পূর্ণাঙ্গ বাক্য নয় ? ভূমিকা-গ্রন্থ বলে বুঝিয়েছেন তার রচিত ‘উসূলে ফিকহ্‌' গ্রন্থ ৷ কুরআন থেকে হুকুম আহকাম বের করার মৌল নীতিসমূহ তাতে লিপিবদ্ধ হয়েছে। “ আহ্‌কামুল-_ ১/৩ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।