আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৬৮ তার নিদর্শন (১:2) বানিয়ে দিলেন। বললেন $ ‘তোমরা ইবরাহীমের দীড়াবার স্থানকে মুসন্লারূপে গ্রহণ কর । হাসান, কাতাদাহ্‌ ও রুবাই ইবনে আনাস থেকেও অনুরূপ কথা বর্ণিত হয়েছে। অধিক প্ৰকাশমান কথা এই যে, মূলত তা-ই এখানে বক্তব্য । কেননা হারাম সাধারণভাবে কেবল মাকামে ইবরাহীমই বোঝায় না। সেই সমস্ত স্থানও বোঝায়, যেখানকার কথা অন্যান্যরা বলেছেন। সেটাই যে ব্যক্তব্য তার প্রমাণ এই হাদীস, যা হুমাইদ আনাস থেকে বর্ণনা করেছেন ! হযরত উমর (রা) বলেছেন, আমি বললাম --হে রাসূল! আপনি যদি মাকামে হবরাহীমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করতেন ? তখন আল্লাহ তা‘আলা উক্ত আয়াত নাযিল কঁরেন। ফলে তিনি সেখানে নামায পড়লেন । বোঝা গেল, মাকামে ইবরাহীম বলে আল্লাহ্‌ সেই পাথরটিকেই বুঝিয়েছেন। আর রাসূলের কার্যত সেখানে নামায পড়ায়ও তা-ই বোঝায় । নামাযের সাথে হরম-এর কোন সম্পর্ক নেই, অন্যান্যরা যেসব স্থানের উল্লেখ করেছেন, সেই স্থানেরও তাই । এই মাকামটা আল্লাহ্‌র তওহীদের অকাট্য প্রমাণ । হযরত ইবরাহীমের নবুয়তেরও তাই প্রমাণ ৷ কেননা আল্লাহ্‌ পাথরকে মাটির ন্যায় নরম বানিয়ে দিয়েছিলেন বলেই তাতে তার পা বসে গিয়েছিল । এই কাজ আন্তাহ ছাড়া আর কেউ করতে পারে না। আর সেই সাথে তা হযরত ইবরাহীমের একটা মুজিযাও বটে । আর নবুয়ত না হলে মুজিযা হতে পারেনা। | মুসাল্লা (,1454) বলতে কি বুঝিয়েছেন, সে বিষয়ে বিভিন্ন কথা এসেছে । মুজাহিদ এ বিষয়ে বলেছেন, তার অর্থ দো'আর স্থান এবং সে দো'আ নামাযের মাধ্যমে । ‘সালাত’ অর্থ তো দো'‘আই । যেমন বলা হয়েছে ৪ - le tle Pc sl হে ঈমানদারগণ, তোমরা তার প্রতি দো'আ কর ৷ হাসান বলেছেন, মুসাল্লা অর্থ কিবলা । কাতাদাহ, সুদ্দী বলেছেন, তার নিকটে নামায পড়তে আদেশ করেছেন। শব্দের বাহ্যিক অর্থ দ্বারা তা-ই বোঝায়। কেননা ‘সালাম’ শব্দ নিঃশর্ত উল্লিখিত হবে, তদ্বারা রুকু-সিজদা নামায বোঝাবে। ১.০২! /L০- বলতে তো সেই স্থানই বুঝিয়েছেন, যেখানে ঈদের নামায পড়া হয়। নবী করীম (স) উসামা ইবনে যায়দকে বলেছেন £ 4.5! /-০২!। তোমার সন্মুখেই নামাযের স্থান । নবী করীম (স)-এর আমল থেকেও তা-ই বোঝায়. কেননা তিনি আয়াতটি পাঠ করে নামাযই পড়েছিলেন। যিনি তার অর্থ কিবলা বলেছেন তা-ও নামাযই বোঝায়। কেননা কাবা ঘর ও তা মাঝখানে তাকেই তো নামাযের স্থানর্ূপে গ্রহণ করা হয়। ফলে তা-ই কিবলা হয়ে যায় । আর নামাযের মধ্যে যেহেতু দো‘আও রয়েছে, তাই মুসাল্লা অর্থ ‘দো‘আ'র স্থান বলা খুবই উত্তম । তাতে সব অর্থ সমন্বিত হয়, আয়াতের ব্যাখ্যায় যে যে অর্থ বলা হয়েছে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।