আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৬৭ আদেশে তওয়াফের নামাযের কথাই বলা হয়েছে। সে হাদীসটি মুহাম্মাদ ইবনে বকর, ইবনে মুহাম্মাদ তার পিতার সূত্রে হযরত জাবির থেকে বর্ণিত । তাতে নবী করীম (স)-এর হজ্জ আদায়ের বিবরণ দেয়া হয়েছে। শেষে বলা হয়েছে, নবী করীম (স) রুকনে ইয়ামনীকে চুম্বন করলেন । পরে তিনবার ‘রমল’ করলেন। চারবার বললেন। পরে মাকামে ইবরাহীমে এসে উক্ত আয়াতটি পাঠ করলেন। অতঃপর মাকামটিকে কাবা এবং তার মাঝখানে রেখে দুই রাকআত নামায পড়লেন। মাকামের পেছনে নামায পড়ার ইচ্ছা করলে তিনি উক্ত আয়াত পড়লেন। এ থেকে বোঝা গেল, আয়াতটির অর্থ হচ্ছে তওয়াফের পর কার্যত নামায পড়া । আর আয়াতে তার-ই আদেশ দেয়া হয়েছে এবং তা ফরয ৷ বর্ণিত হয়েছে, নবী করীম (স) দুই রাক‘আত নামায আল্লাহ্র ঘরের নিকটে পড়েছেন। সে হাদীসটি মুহাম্মাদ ইবনে বকর, আবূ দাউদ, আবদুল্লাহ্‌ ইবন উমর, আল-কাওয়ারিরী, ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ, সায়েব, মুহাম্মাদ আল-মাখজুমী, মুহা্মাদ ইবনে আবদুল্লাহ ইবনুস সায়েব-তার পিতার সূত্রে বর্ণিত । বলা হয়েছে, তিনি হযরত ইবনে আব্বাস (রা)-কে ধরে চালিয়ে নিচ্ছিলেন তিনি তাকে তৃতীয় ভাগের স্থানে দাড় করালেন । এটা সেই রুকনের সাথে মিলিত, যার পাশে রয়েছে হাজরে আসওয়াদ । আর তা হচ্ছে কাবার দরজার সাথে মিলিত । তখন ইবনে আব্বাস (রা) বলতে লাগলেন £ থাম, এখানেই নবী করীম (স) নামায পড়তেন, দাড়াতেন এবং তারপর আবার নামায পড়তেন । এ আলোকেও বোঝা গেল, তওয়াফের নামায ফরয ৷ নবী করীম (স)-এর কাজ কখনো মাকামের নিকটে সম্পন্ন হয়েছে, কখনো হয়েছে অন্যত্র । তবে মাকামের নিকটেই পড়তে হবে-_- এমন কথা নেই ৷ আবদুর রহমান আল-কারী হযরত উমর (রা) থেকে বর্ণনা করেছেন, ফজরের নামাযের পর তিনি তওয়াফ করেছেন। পরে সওয়াব হয়ে যী-তাওয়াতে উট থামালেন। তখন তিনি তার তওয়াফের নামায পড়লেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি হিত্তীম-এ নামায পড়েছেন। হাসান ও আতা থেকে বর্ণিত --মাকামের পেছনে নামায না পড়লেও কোন ক্ষতি নেই । ‘মাকামে ইবরাহীম’ বলে আল্লাহ কোন স্থান বোঝাতে চেয়েছেন, এ বিষয়ে আগের কালের মনীষিগণ বিভিন্ন কথা বলেছেন। ইবনে আব্বাস বলেছেন, তার অর্থ--হজ্জ সবই মাকামে ইবরাহীমে। আতা বলেছেন, আরাফ হচ্ছে মাকামে ইবরাহীম ৷ সেই সাথে মুজদালিফা ও পাথর-নিক্ষেপের স্থানও। মুজাহিদ বলেছেন, হারাম সবই মাকামে ইবরাহীম ৷ সুদ্দী বলেছেন --মাকামে ইবরাহীম হচ্ছে সেই প্রস্তুর খন্ড যা কাবা নির্মাণকালে হযরত ইসমাঈলের স্ত্রী হযরত ইবরাহীমের পায়ের নিচে রেখে দিয়েছিলেন, যখন তীর মাথা ধুয়ে দিচ্ছিলেন । ইবরাহীম (আ) তার উপর তার পা রেখেছিলেন ৷ তিনি ছিলেন তার উপর আরোহী অবস্থায় । তখন ইসমাঈল (আ)-এর স্ত্রী তার পাশ ধুয়ে দিলেন। পরে তিনি তাঁর পায়ের নিচ থেকে তা তুলে নিলেন । তখন পাথরে তার পা ডুবে গিয়েছিল, তখন তিনি (স্ত্রী) অপর পাশের নিচে রেখে দিলেন । আর তার পা ধুয়ে দিলেন। তখনও তার পা ডুবে গিয়েছিল । ফলে আল্লাহ্‌ এই পাথরখানাকে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।