আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহৃকামুল কুরআন ১৬৬ আসমান-জমিন সৃষ্টির দিন এবং এখানে রক্তপাত নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই নগরের ‘হুরমাত' কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাক, এই খবরও দিয়েছেন। মক্কাকে ‘হারাম’ করার মধ্যে এখানকার শিকার, বৃক্ষ কর্তন ও শূন্যতা শামিল ও গণ্য । যদি প্রশ্ব করা হয়, ঘাসকে নিষেধের আওতার বাইরে রাখার কারণ কি ? যা হযরত আব্বাসের প্রশ্নের ফলে রাখা হয়েছে। অথচ তার পূর্বে তিনি সবকিছুই নিষিদ্ধ হওয়ার সাধারণ ও ব্যাপক কথা বলেছিলেন ? আর এটা তো জানা-ই আছে যে, কোন কিছু নাকচ করা কাজটা বাস্তবভাবে করার পূর্বে হতে পারেনা? জবাবে বলা যাবে, হতে পারে, আল্লাহ্‌ তাআলা ঘাসকে মুবাহ করার ইখতিয়ার তীর রাসূলকে নিজেই দিয়েছেন। যে লোক তার মুবাহ হওয়ার প্রশ্ব করলেন, তার জবাবে তা বলে দেয়া হয়েছে। যেমন আল্লাহ বলেছেনঃ od wor 0 fos is EEC ts EOE ls (MY: xl) - ei তারা যখন তাদের কোন কোন অবস্থার কারণে তোমার নিকট অনুমতি চাইবে, তখন তাদের মধ্য থেকে তোমার যাকে ইচ্ছ৷ হবে.তাকে অনুমতি দেবে। এ আয়াতে অনুমতি চাইলে তখন অনুমতি দানের ইখতিয়ার রাসূলে করীম (স)-কে আল্লাহ্‌ নিজেই দিয়েছেন। তা সত্ত্বেও আল্লাহ্‌ অকাট্য দলীল (_) দ্বারা মক্কার ‘হুরমাত' পর্যায়ে যা হারাম করেছেন, সেই সাথে তওকীফও (আল্লাহ্‌ কর্তৃক নির্ধারণ), তা হচ্ছে আল্লাহ্র তওহীদের নিদর্শন এবং প্রমাণ । তা মক্কার জন্যে আল্লাহ্র বিশেষ ঘোষণা পর্যায়ের । অতএব এর তাযীম করা এবং তথায় শিকারের নিরাপত্তার যে ব্যবস্থা পর্যবেক্ষণ করা যাচ্ছে তা অত্যন্ত বড় ব্যাপার । এ প্রেক্ষিতে সমস্ত হারাম এলাকা সমগ্র পৃথিবীর সাথে সাদৃশ্যপূর্ণ । এখানে হরিণ ও কুকুর একত্র হয়। কুকুর হরিণ শিকারে লাফিয়ে উঠে না। হরিণও কুকুর দেখে পালায় না । কিন্তু হারাম থেকে উভয়েই বাইরে চলে গেলে কুকুর হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে । আর হরিণ পালিয়ে যায় প্রাণের ভয়ে । এ ব্যাপারটিও আল্লাহ্র তওহীদেরই প্রমাণ । সেই সাথে ইসমাঈল (আ)-এর বিরাট ফযীলত ও তার মর্যাদার উচ্চতাও স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়। বিপুল সংখ্যক সাহাবী হারাম এলাকায় শিকার করা, তার বৃক্ষ কাটা, সেখানে হত্যাকাণ্ডের প্রতিফল দান ফরয হওয়া বিষয়ে হাদীস বর্ণনা করেছেন। আল্লাহ্র কথা ঃ এবং তোমরা ইবরাহীমের দাড়াবার স্থানকে নামাযের স্থানরূপে গ্রহণ কর । এটি একটি আদেশ এবং বাহ্য দৃষ্টিতে তা ফরয ৷ এই যুক্তিও রয়েছে যে, তওয়াফ নামায ফরয করে দেয় নবী করীম (স) থেকে বর্ণিত হাদীস থেকে বোঝা যায়, উক্ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।