আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৬৫ ওদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করো না মসজিদে হারামের নিকট, যতক্ষণ না ওরা তোমাদের সাথে সেখানে লড়াই করে। তারাই যদি তোমাদের সাথে যুদ্ধ করে, তাহলে তোমরা তাদেরকে হত্যা কর । এ আয়াতে মসজিদে হারামে হত্যা সঙ্ঘাটত করার খবর দেয়া হয়েছে। বোঝা গেল, উপরোক্ত আদেশ সেখানে শান্তি স্থাপিত হওয়ার পূর্বে আল্লাহ্‌র এই হুকুম । আর সেখানে যে পানাহ নেবে, আশ্রয় খহণ করবে, তাকে হত্যা করা যাবে না । বস্তুত ইবরাহীম (আ) থেকেই হারাম সংক্রান্ত এই হুকুম কার্যকর ছিল এবং বর্তমান সময় পর্যন্ত তা রয়েছে। জাহিলিয়াতের যুগেও আরবরা হারামের প্রতি ভক্তি-শ্রদ্ধা পোষণ করত । সেখানে হত্যাকাণ্ড ঘটানোকে অতি বড় গুনাহ্‌ মনে করত। কেননা তখন পর্যন্ত ইবরাহিমী শরীয়াতের রেশ অবশিষ্ট ছিল। মুহাম্মাদ ইবনে বকর, আবূ দাউদ, আহমদ ইবনে হাম্বল, ওয়ালীদ ইবনে মুসলিম, আওজায়ী, ইয়াহইয়া, আবূ সালমা সূত্রে হযরত আবু হুরায়রা (রা) বর্ণিত এই হাদীসটি বৰ্ণনা করেছেন $ আল্লাহ্‌ যখন তাঁর রাসূলের দ্বারা মন্ধা বিজয় করেন, তখন রাসূলে করীম (স) ভাষণ দেয়ার জন্যে দাড়িয়ে প্রথমে আল্লাহ্র হামদ্‌ সানা করলেন। অতঃপর বললেনঃ আল্লাহ মক্কা থেকে হাতীবাহিনী বিরত রেখেছেন। তৎপরিবর্তে তিনি তার রাসূল ও মুমিনদের তার উপর আধিপত্যশালী বানিয়ে দিলেন । আমার জন্যে দিনের কিছু সময়ের তরে এই নগরকে ‘হালাল’ করে দিয়েছেন, তার পরই তা কিয়ামত পর্যন্ত ‘হারাম’ হয়ে গেছে। এর বৃক্ষ কর্তন করা যাবে না, এখানকার শিকার (হত্যার জন্যে) তাড়ানো যাবে না। এখানে প্রাপ্ত পড়ামাল কেবল তার জন্যেই হালাল হবে, যে তার ঘোষণা দিয়ে তার মালিক পাবে না ।:তখন হযরত আব্বাস (রা) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ । ঘাস কি এর বাইরে গণ্য ? কেননা তা আমাদের কবর ও ঘর-বাড়ির জন্যে জরুরী । তখন রাসূলে করীম (স) বললেন, হ্যা, ঘাস এর বাইরে ৷ মুজাহিদ, তায়ূস সূত্রে ও হযরত ইবনে আব্বাসের নিকট থেকে এই হাদীসটির কাহিনী বর্ণনা করেছেন। এতে কোন শূন্যতা বা অসশ্পূর্ণতা থেকে যায়নি। বলেছন, আল্লাহ্‌ তা'আলা মন্ধাকে আসমান-জমিন সৃষ্টির দিনই হারাম করে দিয়েছেন। আমার পূর্বে এই নগর কারোর (প্রয়োজনীয় রক্তপাতের) হালাল করা হয়নি । আর আমার জন্যেও তা দিনের মাত্র কিছু সময়ের (এক ঘন্টার) জন্যে হালাল করা হয়েছে। ইবনে আবু যেব সাঈদুল মুকাবেরী, আবূ শুরাইহ্‌ আল-কাবী সূত্রে বর্ণনা করেছেন। বলেছেন, রাসূলে করীম (স) ঘোষণা করেছেন নিঃসন্দেহে আল্লাহ্‌ তা'আলা মক্কাকে হারাম করেছেন, মানুষের কেউ তাকে হারাম করেনি। অতএব এখানে রক্তপাত করা যাবে না । আল্লাহ আমার জন্যে দিনের এক ঘন্টাকালের তরে তা ‘হালাল’ করে দিয়েছেন। তা-ও সাধারণ মানুষের জন্যে নয় । রাসূলে করীম (স) এই সংবাদও দিয়েছেন যে, আল্লাহ্‌ তাকে হারাম করেছেন www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।