আহ্কামুল কুরআন ১৬৩ অধিকারী হয়, এ সব-ই এই আয়াতের অর্থ ও বক্তব্য হতে পারে। ফিরে যাওয়ার পর আবার এখানে আসবার জন্যে লোকেরা আগ্রহী হয়, এই অর্থ যারা করেছে, তাদের কথার সমর্থন রয়েছে এই দো‘আর মধ্যে ৪ 87 ob HE Cd % “wr odo or অতএব লোকদের হৃদয়কে এদের প্রতি আকৃষ্ট বানিয়ে দাও । মূলত ২১১০ শব্দটি কাবার তওয়াফ করা বোঝাবার জন্যে ব্যবহৃত ৷ কেননা আল্লাহ্র ঘরই লক্ষ্য, তওয়াফের কেন্দ্রস্থল । এই যে ফরয, শব্দটি তা বোঝায় না, তা করলে সওয়াব পাওয়া যাবে, একথা নিশ্চিত । যারা উমরা করা ফরয মনে করেন, তারা এই আয়াতটিকে দলীল হিসেবে পেশ করেন। তারা বলেছেন, আল্লাহ্ নিজেই যখন কাবাকে ২.১ আবর্তিত হয়ার ও সওয়াব পাওয়ার কেন্দ্র বানিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন, লোকেরা এখানে বারবার আসবে বলেছেন, তখন সেখানে হজ্জ আদায়ের পর উমরা করার জন্যেই বারবার যাওয়া যেতে পারে। কিন্তু এই তাৎপর্য গ্রহণীয় নয়। কেননা উমরা করা ওয়াজিব বা ফরয, এমন অর্থ আয়াতের কোন শব্দ থেকেই পাওয়া যায় না। এ আয়াতের সারকথা হচ্ছে, কাবাকে আল্লাহ এমন স্থান বানিয়েছেন যেখানে লোকেরা বারবার আসবে, সেজন্যে তাদেরকে সওয়াব দেয়ার ওয়াদা করা হয়েছে । এতে বড় জোর মুস্তাহাব প্রমাণিত হয়, ফরয নয়। কেউ যদি বলে তুমি উমরা কর এবং তুমি সেখানে নামাযও পড়তে পার; তাতে তো বোঝা যাবে না যে, সেখানে যাওয়া ও নামায পড়া ফরয । দ্বিতীয়ত সেখানে বিশেষভাবে কেবল উমরা করার জন্যেই যেতে হবে, হজ্জ করার জন্যে নয়, এমন কথাও প্রমাণিত নয়। তা সত্ত্বেও হজ্জে তওয়াফুল কুদুম, তওয়াফুয যিয়ারত ও তওয়াফুস-সদর করতে হয় আর সে জন্যে সেখানে বারবার যেতে হয়, ফিরে আসতে হয়। যখন কেউ তা করে, সে শব্দের দাবি পূরণ করে। তাহলে এ আয়াতে উমরা ফরয হওয়ার কোন কথা নেই, তা-ই সত্য প্রমাণিত হল। আর (১5! শব্দটি দ্বারা আল্লাহ্র ঘরকে শাতপ্তিপূর্ণ হওয়ার পরিচিতিতে পরিচিত করা হয়েছে। এর আওতায় সমগ্র হারাম এলাকা পড়ে, যেমন আল্লাহ্র কথা $ 4/0, ১ ২:54]1 কাবা পৰ্যন্ত পৌছে যাওয়া কুরবানী । এর আওতায় সমগ্র হারাম, কেবলমাত্র কাবাই নয়, তার কারণ, কাবাতে তো কুরবানীর জস্ু যবেহ করা হয় না, মসজিদে হারামেও নয়। তাই জন্তু যবেহ্ করার স্থান এর মধ্যে শামিল । যেমন আল্লাহ্র কথা ঃ DSL, ely ml sl a silo alia (Ye: El) - lly < আর মসজিদে হারামকে আমরা জনগণের জন্যে বানিয়েছি, সেখানে অবস্থানকারী ও বাইরে থেকে আগমনকারী সকলেই সমান। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।