আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৬১ তাবেয়ীগণ কখনও তাদের পৃষ্ঠপোষকতা করেন নি.। তারা তো হাজ্জাজ ইবনে ইউসূফের ন্যায় প্রতাপ-দাপটশালী ব্যক্তিকেও তরবারি দিয়ে আগাত দিয়েছিলেন । শুধু তা-ই নয়, তাবেয়ী যুগের সর্বোত্তম ব্যক্তিবর্গ, এ কালের ফিকাহবিদ ও হাফিজ-কারীদের চার হাজার ব্যক্তি আবদুর রহমান ইবনে মুহাম্মাদ ইবনুল আশয়াস-এর সঙ্গে মিলে আহওয়াজ নামক স্থানে হাজ্জাজের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পরে বসরা এবং তারও পর ফুরাত নদীর পাশে কৃফা নগরের কাছাকাছি দীরুল জামাজুম নামক স্থানেও অনুরূপ ঘটনা ঘটেছিল। তারা সকলে আবদুল মালিক ইবনে মারওয়ানের সাথে সম্পর্ক ছিন্নকারী, তার উপর অভিসম্পাত বৰ্ষণকারী ও তাদের জুলুম-দুঃশাসনের দায়িত্ব অস্বীকারকারী ছিলেন। হযরত আলী (রা)-কে শহীদ করার পর মুআবিয়া (রা) যখন জোরপূর্বক ক্ষমতাসীন হয়ে বসলেন, তখনও তাবেয়ীদের পূর্ববর্তী সাহাবায়ে কিরামগণও এই নীতিই অনুসরণ করেছিলেন ইমাম হাসান ও হুসায়ন (রা)-ও দান গ্রহণ করতেন । এ কালে অন্যান্য যে সব সাহাবায়ে কিরাম (রা) জীবিত ছিলেন, তারাও তা-ই করতেন । তারা কেউই জালিম শাসকদের পৃষ্ঠপোষকতা করেন নি। তাদের নির্যাতনমূলক শাসনের সাথে তেমনি নিঃসম্পর্ক ছিলেন। যেমন হযরত আলী (রা) নিজের জীবনের শেষ পর্যন্ত এই পথের অনুসারী ছিলেন। এই প্রেক্ষিতে বলা যায়, তাদের পক্ষ থেকে অর্পিত বিচারকের পদ এবং তাদের দেয়া দান গ্রহণের অর্থ কখনই এই হতে পারে না যে, তীরা জালিমদের পৃষ্ঠপোষকতা ও সমর্থন করতেন কিংবা তাদের ইমামত বা নেতৃত্বের প্রতি তারা কিছু মাত্র আস্থাবান ছিলেন। রাফেযী গোষ্ঠীর নির্বোধ লোকেরা অনেক সময় ‘আমার প্রতিশ্রুতি জালিমরা পাবে না’'-_আল্লাহ্র এই .কথাটিকে হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং হযরত উমর (রা)-এর ইমামত প্রত্যাখ্যান করার দলীল হিসেবে পেশ করে থাকে । কেননা তীরা তো এক সময় মুশরিক-কাফির ছিলেন ইসলামের পূর্বে জাহিলয়াতের যামানায় ৷ কিন্তু এটা যে কত বড় মুর্খতা ও বাড়াবাড়ি তা না বললেও চলে ৷ কেননা আয়াতের সম্পর্ক হচ্ছে সেসব লোকের সাথে যারা সারাজীবন অব্যাহতভাবে জুলুমের উপর দাড়িয়ে থাকে কিন্তু যারা তা থেকে তওবা করে দ্বীন কবুল করেছিলেন, তাদের সম্পর্কে এই আয়াত প্রযোজ্য নয় । কেননা কোন আয়াতের হুকুম যখন কোন গুণ-এর সম্পর্কিত হয়, তাহলে সেই গুণ দূর হয়ে গেলে হুকুমটাও কার্যকর হয় যায়। আল্লাহ্র কথা £ 'জালিমরা আল্লাহ্‌র নেতৃত্ব দেয়ার প্রতিশ্রুতি পাবে না’ কথায় প্রতিশ্রুতি না পাওয়ার জন্যে ‘জালিম’ হওয়া দরকার । জালিম না হলে প্রতিশ্রুতি পাওয়ার অধিকার প্রমাণিত হয়। যেমন আল্লাহ্র কথা £ (NY: 492) - Coal S30 AVIS AY এবং তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না। এ আয়াতে লোকেরা যতক্ষণ জালিম থাকবে, জুলুমের কাজে রত থাকবে, ততক্ষণ তাদের প্রতি মনকে ঝুঁকাতে নিষেধ করা হয়েছে আল্লাহ্র এই কথাটিও এ পর্যায়েরই £ আহ্‌কামুল_ ১/২৯ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।