আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৬০ তাহলে বিচারকের বিচার ও রায় কার্যকর হবে । রাষ্ট্রপ্রধান বা ক্ষমতাসীন নেতার দিক দিয়ে তাকে ক্ষমতা না দিলেও তাতে কিছুই আসে যায় না। এই যুক্তির ভিত্তিতেই কাযী শুরাইহ ও তাবেয়ী যুগের বহু সংখ্যক বিচারক বিচারকের আসন গ্রহণ করেছিলেন। শুরাইহ বিচারপতি ছিলেন কূফা শহরে হাজ্জাজ ইবনে ইউসূফের শাসন আমল পর্যন্ত ৷ আর সমগ্র আরব ও মারওয়ান বংশের খলীফা আবদুল মালিকের চেয়ে বড় জালিম, বড় কাফির আর কেউ ছিল না। আর আবদুল মালিকের প্রাদেশিক শাসকবর্গের মধ্যে হাজ্জাজের তুলনায় অধিক বড় জালিম ও কাফির আর কেউই ছিল না। সে লোকদের জিহ্বা কেটে দিত ‘আমর বিল-মারূপ ও নিহি আনিল-মুনকার' করলে । খলীফা আবদুল মালিক মিন্বরে দাড়িয়ে একটি মারাত্মক ভাষণ দেন। বলেন $ আল্লাহ্র নামে শপথ, আমি কোন দুর্বল খলীফা নই । [অর্থাৎ উসমান (রা)] কৃত্রিমভাবে বানানো খলীফাও (মুআবিয়া) আমি নই । তোমরা আমাকে এমন অনেক কাজ করতে বলো, য়া করার দায়িত্‌ তোমাদেরও আছে, যা তোমরা ভুলে যাও । আজ আমি এখানে দাড়িয়ে ঘোষণা করছি অতঃপর যে লোকই আমাকে আল্লাহ্র তাকওয়া গ্রহণ করার নসীহত করবে, আমি তার গর্দান মেরে দেব, আলিম-ফিকাহ্‌বিদগণ বায়তুল মাল থেকে জীবিকা পেয়ে থাকতেন। মিথ্যাবাদী মুখতার ইবনে আব্বাস, মুহাম্মাদ ইবনুল হানফীয়া ও ইবনে উমর (রা) প্রমুখ সর্বজনমান্য ব্যক্তিকে ধন-মাল দিতেন । তারা তা গ্রহণও করতেন। মুহাম্মাদ ইবনে আজলান. কাকার সূত্রে উল্লেখ করেছেন, আবদুল আজীজ ইবনে মারওয়ান হযরত ইবনে উমর (রা)-কে লিখে পাঠালেনঃ - Ll a) ol আপনার প্রয়োজন পরিমাণের কথা আমার নিকট তুলে ধরুন । জবাবে তিনি লিখলেন, রাসূলে করীম (স) বলেছেনঃ (FEY PY LAAT TOWN lilt ee Clin Gs dl ls sai lil all ls - SL is Uli, G5, ie UY উচ্চ হাত নিম্ন হাতের তুলনায় অনেক উত্তম। আমি মনে করি, উচ্চ হাত হচ্ছে দাতার হাত আর নিম্ন হাত হচ্ছে গ্রহীতার হাত । আমি তো তোমার নিকট কোন কিছুর প্রার্থী হয়ে দাড়াইনি। আর আল্লাহ্‌ তোমার মাধ্যমে আমাকে যে রিযিক দেন, তার প্রত্যাখ্যানকারীও আমি নই । হাসান, সাঈদ ইবনে জুরাইর, শাবী, সব তাবেয়ী এসব জালিমদের নিকট থেকেই তাদের জীবিকা গ্রহণ করতেন । তাদের এই রিযিক গ্রহণ এ জন্যে ছিল না যে, তারা জালিমদের পৃষ্ঠপোষকতা করতেন ৷ বরং তা ছিল এ জন্যে যে, তা ছিল তাদের অধিকার । ঘটনাক্রমে তা দেয়ার কর্তৃত্ব এসব ফাসিক-ফাজির-জালিম লোকের হাতে পড়ে গেছে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।