আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৫৯ পরে ইবরাহীম 'মরো' নগরে উপস্থিত হল । সেখানে রাষ্ট্রচালক ও শাসক ছিলেন আবূ মুসলিম ৷ তিনি তাকে আদেশ ও নিষেধ করলেন এবং তাঁর জুলুমের প্রতিবাদ করলেন, অন্যায়ভাবে রক্তপাত করার বিরুদ্ধে আওয়াজ তুললেন। ফলে তার উপর কয়েকবার নির্মম হামলা চালানো হয় এবং তাকে হত্যা করা হয়৷ যায়দ ইবনে আলীর সাথে তাঁর গভীর যোগাযোগ ও সহযোগিতার কথা সকলেরই জানা । তিনি মনসুরের বিরুদ্ধে বিদ্রোহের কাজে বিপুল পরিমাণে আর্থিক সাহায্য দিয়েছিলেন। সেই সাথে তিনি গোপনে এই ফতোয়াও প্রচার করেছেন যে, যায়দ ইবনে আলীর সাহায্য করা এবং যুদ্ধে তার সাথে শরীক হওয়া সকলেরই কর্তব্য । আবদুল্লাহ ইবনে হাসানের দুই পুত্র_ মুহাম্মাদ ও ইবরাহীমের সাথেও তাঁর সম্পর্ক ছিল। আবূ ইসহাক আল-ফুজারী তাকে বললেন, “আপনি আমার ভাইকে ইবরাহীমের সাথে একত্র হয়ে বিদ্রোহ করার জন্যে উস্কানি দিয়েছেন কেন, যার ফলে সে নিহত হয়েছে?" এর জবাবে তিনি বলেছিলেন £ তোমার ভাইয়ের বিদ্রোহ তোমার বিদ্রোহের চেয়ে আমার নিকট অধিক প্রিয় ও পছন্দ । আবূ ইসহাক বসরায় চলে গিয়েছিলেন তার মূলে ছিল হাদীস বর্ণনাকারী লোকদের তাঁর প্রতি অস্বীকৃতি ও অসহযোগিতা ৷ ফলে ‘আমার বিল মারফ ও নিহি আনিল মুনকার’ কাজ বন্ধ হয়ে গেল । আর এরই ফলে জালিম লোকেরা ইসলামের ব্যাপারাদির উপর বিজয়ী হয়ে বসল। “আমর বিল মারফ ও নিহি আনিল মুনকার’ পর্যায়ে এই যার ভূমিকা ও অবদান, তিনি কি করে ফাসিকের ইমামত (নেতৃত্ব) জায়েয বলতে পারেন ?....... এটা যে একটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তাতে এক বিন্দু সন্দেহ নেই ৷ তার প্রতি উক্ত রূপ মিথ্যা অভিযোগের আরও একটা কারণ রয়েছে। ইরাকী সব বিশেষজ্ঞেরই মত হচ্ছে, বিচারক নিজে যদি ন্যায়পরায়ণ-নিরপেক্ষ হন এবং তিনি যদি অত্যাচারী শাসকের পক্ষ থেকে নিয়োজিত হন, তাহলে তার আদেশাবলী কার্যকর হওয়া জায়েয, এবং তার বিচার ও রায়সমূহ সহীহ গণ্য হবে। তার ইমামতিতে নামাযও জায়েয হবে শাসকদের ফাসিক ও জালিম হওয়া সত্বেও ৷ শরীয়াতের দৃষ্টিতে এই মত ঠিক । কিন্তু এতে এ কথা প্রমাণ করে না যে, হানাফী মাযহাব ফাসিকের ইমামত জায়েয় মনে করে। এই মতের পক্ষে যুক্তি হল, বিচারক যদি ন্যায়পরায়ণ হয়, তা হলে তার পক্ষে ফায়সালা ও বিচারসমূহ কার্যকর করা হয়ত সম্ভবপর হবে। তার হাতে একটি শক্তি ও কর্তৃত্ব আসতে পারে, যে তা মানতে অস্বীকার করবে, তা সে কবুল করতে বাধ্য হবে। প্রয়োজনে সে তার উপর জোর প্রয়োগ করতে পারবে। কে তাকে এই পদে নিয়োজিত করেছে, সে প্রশ্ব এখানে একান্তই অবান্তর । কেননা তার নিয়োগকারী তো তার বহু সংখ্যক সাহায্যকারীর মধ্যে একজন মাত্র । আর বিচারকের সাহায্যকারীদেরও 'ন্যায়পর’' হতে হবে, তার কোন শর্ত নেই । যেমন যে দেশের কোন সার্বভৌম শাসক ও চালক নেই; সেখানকার জনগণ যদি একজন ন্যায়পরায়ণকে এই কর্তৃত্বের অধিকারী বানায় সকলে একমত হয়ে, তা হলে তা কি বাস্তবায়িত হবে না ? এই বিচার কার্যটিও এই পর্যায়েরই । যে লোকই বিচার বা হুকুম মানতে অস্বীকার করবে তাকে তো মানতে বাধ্য করার জন্যে এরা সাহায্যকারী হবে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।