আহ্কামুল কুরআন ১৫৮ জরকান। কিন্তু উক্ত কথা মিথ্যা । ভিত্তিহীন কথা বলা হয়েছে হানাফী মাযহাব সম্পর্কে এ লোকের বর্ণনাও গ্রহণযোগ্য নয় । মূলত ইমাম আবূ হানীফার মতে বিচারক, বিচারপতি ও খলীফার মধ্যে কোনই পার্থক্য নেই, এই দিক দিয়ে যে; উভয় ক্ষেত্রেই ২/14 ন্যায়পরতা, সততা, বিশ্বস্ততা শর্ত হিসেবে স্বীকৃত । তাই ফাসিক খলীফা হতে পারে না, শাসক হতে পারে না, যেমন তার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে না, তার দেয়া খবরও গ্রহণযোগ্য নয়। নবী করীম (স) থেকে কোন হাদীস বর্ণনা করলেও তা গ্রহণ অযোগ্য । এরূপ ব্যক্তি খলীফা কি রূপে হতে পারে, তার বর্ণনাই অগ্রহণযোগ্য । তার আদেশ-নিষেধ--ফরমান অকার্যকর । কাজেই উক্ত মত ইমাম আবূ হানীফা (রা)-কে বিচারপতির পদ গ্রহণের জন্যে তার উপর জোর প্রয়োগ করা হয়েছে, তাকে এজন্যে নির্মম নির্যাতনের শিকার বানানো হয়েছে। কিন্তু তিনি গ্রহণ করতে অস্বীকার করেছেন, তা থেকে বিরত রয়েছেন। এ জন্যে তীকে কয়েদ করা হয়। তখন ইবনে হুবায়রা প্রতিদিন অসংখ্যবার চাবুক মেরে তাকে জর্জরিত করতো । এই অবস্থায় তার জীবনের ব্যাপারে যখন আশংকা দেখা দিল, তখন অন্যান্য ফিকাহবিদ সরকারী কিছু কাজের দায়িত্ব গ্রহণ করার জন্যে --যেন তার উপর থেকে এই নির্মম অত্যাচার নিঃশেষ হয়ে যায় পরামর্শ দিলেন। অতঃপর খলীফা মনসুরও তাকে এরূপ কোন কাজ গ্রহণের জন্যে আহ্বান করলেন । কিন্তু ইমাম তা অস্বীকার করলেন। তখন আবার তাকে বন্দী করা হয়। সেখানে বাগদাদ নগরের প্রাচীর নির্মাণের কাচা ইট দিয়ে তাকে মারা হয় । বস্তুত জালিম ও অত্যাচারী শাসক-প্রশাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে ইমাম আবু হানীফার মত অত্যন্ত প্রখ্যাত ও প্রবল । এই কারণে ইমাম আওজায়ী বলেছেন, আবূ হানীফাকে আমরা সব জিনিসের জন্যেই সামলিয়ে রেখেছিলাম; কিভু তিনি জালিমদের বিরুদ্ধে তরবারি দ্বারা যুদ্ধ করার ব্যাপারটি নিয়ে যখন এলেন, তখন আর আমরা তাকে সামলাতে পারিনি । তিনি প্রকাশ্যভাবে বলতেন, মুখের কথার দ্বারা ‘আমার বিল মারুফ ও নিহী আনিল মনকার' ‘ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করা’ ফরয ৷ কিন্তু তা যদি কার্যকর না হয়, তাহলে তরবারি ব্যবহার দ্বারাই তা কার্যকর করতে হবে । নবী করীম (স) থেকে এ কথাই বর্ণিত হয়েছে। খুরাসানের সর্বজনমান্য বড় ফিকাহ্বিদ ইবরাহীম আয্যায়ে তীকে জিজ্ঞাসা করেছিলেন, বহু সংখ্যক হাদীসেও এ কথাটি এসেছে। তিনি বলেছেন, তা ফরয ৷ ইবনে আব্বাস থেকে ইকরামা বর্ণিত হাদীসেও এই কথাটারই সমর্থন পাওয়া যায় । নবী করীম (স) বলেছেন $ “ Lc Ar 7 # 0 oo i EMS SAGER ER fr! a) 2 213 cl ie 2 > slid Ll পা EY “of 0 LAE SEA ofo0o- 0 LRA AES পল - U4 ll Se US TAG li ' শহীদদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আব্দুল মুত্তালিবের পুত্র হামযা এবং এমন ব্যক্তি যে কোন অত্যাচারী শাসকের সম্মুখে দাড়িয়ে মারুফের আদেশ ও মুনকার-এর নিষেধ করলে তাকে হত্যা করা হয়েছে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।