আহ্কামুল কুরআন ১৫৭ অর্থাৎ শয়তানের ব্যাপারে আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন, যারা বলেছে যে, আল্লাহ আমাদের প্রতি এই ওয়াদা করেছেন । খলীফাগণের অধীন আঞ্চলিক শাসক-কর্মকর্তাদের সাথেও বিচারপতিদের সাথেও এরূপ চুক্তিই থাকে। এরাই হচ্ছে নিমনস্থ দায়িত্বশীল কর্মকর্তা । এদের প্রতিই খলীফাগণ থেকে অগ্রিম আদেশ আসে, তারা করে। তা এ জন্যে যে, আল্লাহ্র চুক্তি যখনই হয়, তখন তা তীর আদেশ-নিষেধ সমনধ্বিত ব্যাপার হয়। তাতেই নিহিত থাকে আন্মাহর এই কথা £ঃ 'জালিমরা আমার চুক্তি প্রতিশ্রুতি পেতে পারে না' ৷ অর্থাৎ জালিমরা আদিষ্ট নয়, এ কাজে নিয়োজিত বা নিয়োগ প্রাপ্ত নয় । অথবা জালিমরা এমন পদে আসীন হতে পারে না, যার নিকট থেকে আল্লাহ্র আদেশ-নিষেধ গ্রহণ করা যেতে পারে, মানা যেতে পারে তাদের হুকুম ৷ কেননা তাদের প্রতি আস্থা-বিশ্বাস কিছুই নেই । অতএব প্রথম দিকটা বাতিল হয়ে গেল । কেননা মুসলমানগণ এ ব্যাপারে সম্পূর্ণ একমত যে, আল্তাহ্র আদেশ জালিমদের জন্যে বাধ্যতামূলক, যেমন অন্যান্যদের জন্যেও বাধ্যতামূলক ৷ তারা আল্লাহ্র আদেশ-নিষেধ অমান্য করেই তো জুলুমের দিকে চলিত হয়েছে। ফলে দ্বিতীয় দিকটিও প্রমাণিত হয়ে গেল । অর্থাৎ আল্লাহ্র আদেশ-নিষেধের ব্যাপারে অবিশ্বাস্য, সে ব্যাপারে তারা অনুসরণীয় হওয়ার যোগ্য নয়। আর এ কারণেই তারা দ্বীনের ইমাম হতে পারে না। তাই এই আয়াতের আলোকে ফাসিক লোকদের ‘ইমামত' বা নেতৃত্ব বাতিল প্রমাণিত হল। ওরা মুসলমানদের খলীফাও হতে পারে না। যে লোক নিজেকে এই উচ্চতর আসনে আসীন বানাবে, সে ফাসিক, লোকেরা তাকে মানতে ও আনুগত্য করতে বাধ্য নয়। নবী করীম (স)-এর এ কথাটি এই অর্থেই £ ৰ | - HEL i Ss LLY সষ্টা আল্লাহ্র নাফরমানী করে সৃষ্টির আনুগত্য করা যায় না। ॥; একথাও বোঝা গেল, ফাসিক শাসক হতে পারে না। তার দেয়া আদেশ-ফরমানসমূহ কার্যকর হবে না, হুকুম দানের দায়িত্বশীল সে নয়। এই লোকের সাক্ষ্যও গ্রহণ করা যেতে পারে না । নবী করীম (স)-এর দিক থেকে তার দেয়া খবরও গ্রহণযোগ্য হতে পারে না। সে মুফতি হয়ে ফতোয়া দিলে তা মানা যাবে না । নামাযে তাকে ইমামতি করতে দেয়া যেতে পারে না । যদি ফাসিক ব্যক্তিকে নামাযের ইমামতি করতে দেয়া হয় এবং তার ইমামতিতে নামায পড়ে কোন মুক্তাদী -_-তার নামায হবে না, তা আল্লাহ্র এই কথার আ তার মধ্যে এসে যায় ‘জালিমরা আমার অঙ্গীকার পেতে পারে না৷’ এ সবই উক্ত আয়াতের অর্থ । কেউ কেউ মনে করে, হানাফী মাযহাব বুঝি ফাসিকের ইমামতি জায়েয মনে করে। ফাসিক ব্যক্তিকে খিলাফতের আসনেও বসানো যায়। এই মাযহাব ইমাম ও শাসকের মধ্যে পার্থক্য করে বলে শাসকের হুকুম দানের অধিকার স্বীকার করে না। কোন কোন মুসলিম দার্শনিক কালামবিদ থেকে এই কথার উল্লেখ এসেছে। এই ব্যক্তির নাম www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।