আহ্কামুল কুরআন ১৫৬ হতো না, তোমার বংশে কেউ ইমাম হবে না, অথবা বলা হতো তোমার বংশের কেউ আমার এই প্রতিশ্রুতির আওতার মধ্যে নয়। কিন্তু আল্লাহ্ বলেছেন £ - Stl sate JCo3 জালিম লোকেরা আমার এই প্রতিশ্রুতি পাবেনা । তাতে প্রমাণিত হল যে, আল্লাহ্র এই জবাবে বলে দেয়া হয়েছে, তোমার বংশে ইমাম হবে। তবে তোমার বংশধরদের মধ্যে যারা জালিম তারা ইমাম হবে না । তাদেরকে নেতৃত্ব দান ও অনুসরণের কেন্দস্থলে কখনই বসানো হবেনা । সুদ্দী থেকে বর্ণিত এ আয়াতের ১৫০ অর্থ নবুয়ত ৷ মুজাহিদ থেকে বর্ণিত, আল্লাহ্ বলতে চেয়েছেন যে, জালিম ইমাম হবে না। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । বলেছেন, জালিমকে দেয়া ওয়াদা পূরণের কোন বাধ্যবাধকতা নেই । তাই কোন জুলুমের কাজে শরীক হওয়ার কারো সাথে তোমার চুক্তি হলে তুমি তা ভেঙ্গে দাও । হাসান বলেছেন, এর অর্থ, আল্লাহ্র নিকট জালিমদের জন্যে এই প্রতিশ্রুতি নেই যে, তিনি পরকালে তাদেরকে কল্যাণ দান করবেন। আবূ বকর বলেছেন, আসলে আয়াতটির এই সব অর্থই একসাথে হতে পারে এবং তা-ই বুঝতে হবে। ব্যবহৃত শব্দ এই সব অর্থই দেয়। আল্লাহ্ হয়ত এই সত্য কথাই বলতে চেয়েছেন এ ছোট কথাটির মাধ্যমে । আমার মতে এই 'কথাই সত্য । অতএব জালিম কখনও নবী হতে পারে না৷ খলীফা হতে পারে না কোন নবীর ৷ বিচারক হতে পারে না, দ্বীনের ব্যাপারে যার কথা শোনা লোকদের জন্যে বাধ্যতামূলক, জালিম তেমন হতে পারে না । জালিম মুফতি হতে পারে না, সাক্ষী হতে পারে না৷ নবী করীম (স) থেকে কোন সংবাদদাতা (বা হাদীসের বর্ণনাকারী) হতে পারে না। আয়াতটি বলে দিয়েছে যে, দ্বীনের ব্যাপারে মান্যতার স্থানে আসীন হওয়ার জন্যে ন্যায়বাদী {4/1 ও কল্যাণকামী হওয়া জরুরী শর্ত । উপরস্তু এ আয়াত এ-ও বলছে যে, নামাযের ইমামকে হতে হবে সালিহ্_নেক আমলকারী । ফাসিক লোরু নামাযেরও ইমাম হতে পারে না, জালিমরাও নয়। কেননা দ্বীনের ব্যাপারে আনুগত্য পাওয়ার অধিকারের ন্যায়পর হওয়া * শৰ্ত ৷ কেননা আল্লাহ্র 14৫ হচ্ছে, আল্লাহ্র আদেশ-নিষেধ । জালিমদের নিকট থেকে তা গ্রহণ করার নীতি ইসলামে গ্রহণীয় নয়। দ্বীনের কোন কিছুই তাদের নিকট রক্ষিত নয়। কেবলমাত্র নেক্কার লোকদের কথা কবুল করারই অনুমতি আছে, লোকদেরকে তা করারই আদেশ দেয়া হয়েছে তাদেরকেই মেনে চলতে, অনুসরণ করতে বলা হয়েছে। এই প্রেক্ষিতেই আল্লাহ্র এ কথাটি বিবেচ্য $ oS IESE TY UISE EDU হে আদম সন্তানগণণ, আমি কি তোমাদের সাথে এই চুক্তি করিনি যে, তোমরা -, শয়তানের দাসত্ব করবে না, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশমন ? www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।