আহ্কামুল কুরআন ১৫৫ অর্থাৎ তোমার বিশ্বাস ও ধারণায় যে তোমার ইলাহ্ তার দিকে নজর দাও । নবী করীম (স) বলেছেন £. ' SALE EA SEINE Sl আমার উম্মতের উপর যে সব বিপদের আমি ভয় করি, তন্মধ্যে সর্বাধিক ভয় হচ্ছে পথভ্রষ্টকারী নেতাদের ব্যাপারে ৷ এই সাধারণ কথায় সেই সব নেতাই গণ্য, যাদেরকে আল্লাহ্র দ্বীন, সত্য ও হেদায়েতের ব্যাপারে অনুসরণ করা কর্তব্য বলে মনে করা হয় । লক্ষণীয়, আল্লাহ্ হযরত ইবরাহীমকে বলেছেন $ - Ll ml da ‘tl আমি তোমাকে লোকদের ইমাম বানাব। এখানেও ‘ইমাম’ এর কোন গুণ পরিচিতির শর্তের উল্লেখ হয়নি কিন্তু পথভ্রষ্টতা ও গুমরাহীর নেতাদের কথা যেখানে বলা হয়েছে সেখানে পরিচিতির শর্তেরও উল্লেখ হয়েছে । বলা হয়েছে £ ‘ওরা জাহান্নামের দিকে ডাকে’ । এ থেকে প্রমাণিত হল যে, ‘ইমামত' (নেতৃত্্) শব্দটি সকলকেই শামিল করে। নবীগণ ইমামতের উচ্চতর মর্যাদায় অধিষ্ঠিত । তাদের পর খলীফা রাশেদগণ। তাদের পর আলিমগণ, শরীয়াত অনুযায়ী বিচারকগণ, আর যারা তাদের মেনে চলার নীতি গ্রহণ করেছেন তারা । এঁদের পরে আসেন নামাযের ইমামগণ ৷ এমনিভাবে আরও অনেক । আলোচ্য আয়াতে আল্তাহ তা'আলা ইবরাহীম (আ)-কে জানিয়ে দিয়েছেন যে, তিনি তাকে জনগণের ইমাম বানাবেন । ইবরাহীম (আ) 550,১০১ আমার বংশধরদের মধ্যে থেকেও ? পূর্ব কথার পরই এই কথা এসেছে। ফলে কথাটি এই দাড়ায় যে, আমার বংশধর-সম্তানদের মধ্য থেকেও বানাও । এ-ও হতে পারে যে, তার সন্তানদের মধ্য থেকেও ‘ইমাম’ বানানো হবে কিনা, তা তিনি জানতে চেয়েছেন । জবাবে আল্লাহ বলেছেন ৪ - Sdn ite UL ' জালিমরা আমার প্রতিশ্র্নত পেতে পারে না। এর দুটি অর্থ হতে পারে । হ্যা, তার বংশধর সন্তানদের মধ্যে থেকেও ইমাম বানাবেন । তিনি যা জানতে চেয়েছেন সেই বিষয়ে তাকে পরিচিত করার উদ্দেশ্যে । অথবা তিনি তার সন্তানদের জন্যে যে ইমামত চেয়েছেন, সে বিষয়ে জবাবস্বন্নপ উক্ত কথাটি বলা হয়েছে। কেননা ‘আমার সন্তানদের মধ্যে থেকেও' কথাটির অর্থ তা-ই দাড়ায় । এ-ও হতে পারে যে, তিনি উভয় দিকে লক্ষ্য রেখেই কথাটি বলেছেন। অর্থাৎ তিনি তার সন্তানদের নেতা বানাবার জন্যে বলেছেন এবং তার পরবর্তী ইমামত সম্পর্কে তিনি আল্লাহ্র ইচ্ছা জানতে চেয়েছেন । আর উঞ কথাটি তার এই উভয় প্রার্থনার জবাবস্বরূপ এসেছে। কেননা হযরত ইবরাহীমের জিজ্ঞাসার জবাব যদি না হতো -_তাহলে বলা www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।