আহ্্কামুল কুরআন ১৪৫ কেবল সেখানেই নিজস্বভাবে চেষ্টা করা ছাড়া উপায় থাকে না বলে সে অবস্থার নামাযকে আমরা বৈধ ও সঙ্গত বলেছি । কিন্তু যেখানে জিজ্ঞাসা করে জানার উপায় আছে সেখানে নিজস্ব চেষ্টায় কিবলা ঠিক করে নামায পড়ার কোন দায়িত্ব তার উপর চাপানো হয়নি । তখন জিজ্ঞাসা করে নেয়ারই দায়িত্ব তার উপর বর্তায় । যা বলেছি তা থেকে এ-ও বোঝা যায়.যে, নবী করীম (স)-এর নিকট অনুপস্থিত লোকেরা নিজস্ব চেষ্টায় কিবলা ঠিক করে নেবে, এতো জানাই আছে। সে ফরয তার উপর থেকে মনসূখ হয়ে যাওয়াও জায়েয । প্রমাণিত হয়েছে যে, কুবাবাসীরাও বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামায পড়ছিলেন, এই সময় একজন লোক এসে তাদেরকে খবর দিলেন যে, কিবলা পরিবর্তিত হয়েছে এবং এক্ষণে কাবাই কিবলা হয়েছে। তখন তারা নামাযের মধ্যেই কাবার দিকে ঘুরে গেলেন । অথচ পূর্বে তারা কাবাকে পেছনের দিকে রেখেই নামায পড়ছিলেন। কেননা মদীনায়ও যে লোক বায়তুল মাকদিসের দিকে মুখ করবে কাবা পড়বে তার পেছনের দিকে। কিন্তু তা সত্ত্বেও তাদেরকে পুনরায় শুরু থেকে নামায পড়তে বলা হয়নি। অথচ তারা নামাযের কতকাংশ বায়তুল মাকদিসের দিকে ফিরে পড়েছেন, আর তা তখন মনসূখ হয়ে গেছে। এ-ও সত্য যে, তারা নামায শুরু করেছেন যখন, তখন সে কিবলা মনসূখ হয়ে গেছে। তা সত্ত্বেও তাদের গোটা নামায সহীহ্ হয়েছে। কেননা পূর্বের কিবলা মনসূখ হওয়ার কথা নবী করীম (স)-এর প্রতি নাযিল হয়েছে মদীনায় । সংবাদদাতা ‘কুবা' গেছেন মনসূখ হওয়ার পর । এই দুই জনপদের মাঝে দূরত্ব কয়েক ফার্লং মাত্র । এ থেকে প্রমাণিত হয় যে, তারা নামায শুরু করেছেন আগের কিবলা মনসূখ হয়ে যাওয়ার পর । মদীনা থেকে কুবা'য় যাওয়ার পথ অতিক্রমে যে সময় লাগে ততক্ষণ পর্যন্ত নামাযে অবস্থান করা তাদের পক্ষে সম্ভব ছিল না । পূর্বের কিবলা মনসূখ হওয়ার পূর্বে যদি তারা শুরু করে থাকতেন, তা হলেও তাদের পক্ষে একটা দলীল হতো । ফলে তারা নামাযের কতক অং! বায়তুল মাকদিসের দিকে মুখ করে পড়েছেন সে কিবলা মনসূখ হয়ে যাওয়ার পর । এতদৃসত্ববেও তীদের পূর্ণ নামাযই সহীহ্ হয়েছে। যদি নলা হয়, তাদের নামায জায়েয হয়েছে এজন্যে যে, তারা নামায শুরু করেছেন সে কি মনসূখ হয়ে হাওয়ার পূর্বে । আর তখন তা-ই তাদের জন্যে ফরয ছিল। এছাড়া অন্য কিছু করা তাদের জন্যে ফরয ছিল না। এর জবাবে বলা যাবে, যে লোক চেষ্টা করে কিবলা ঠিক করে নামায পড়েছে তার অবস্থাও অনুরূপ । সেটাই তার জন্যে ফরয ছিল । এছাড়া অন্য কিছু করা তার জন্যে ফরয ছিলনা। যদি বলা হয়, যখন. জানা যাবে যে, সে কাবার দিকে ফিরে নামায পড়েনি, তা হলে তার চেষ্টা করে কিবলা ঠিক করাটা একটা দুর্ঘটনা মনে করতে হবে । পরে সে দলীল পেয়েছে। তাই তখন তার চেষ্টা বাতিল গণ্য হবে এই দলীলের কারণে । জবাবে বলা যাবে, ব্যাপারটা তা নয়, যা মনে করা হচ্ছে। কেননা কাবার দিকে মুখ করার দলীল তো তখন, যখন তা দেখা যাবে কিংবা সে বিষয়ে জানা যাবে। আর আহ্কামুল—_ ১/১৪৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।