আহ্কামুল কুরআন ১৪৪ এ থেকে এ কথাও প্রমাণিত হয় যে, ওযরের সময় প্রত্যেকটি দিকই কাবার দিকের স্থলাভিষিক্ত । যদি বলা হয়, উল্লিখিত সমস্ত লোকের নামাযই সঙ্গত ও বৈধ । কেননা তাদের প্রত্যেক ব্যক্তিই কাবামুখী হতে পারে, যারা কাবা থেকে দূরে তাদের ছাড়া । কাবার দিক ছাড়া অন্য দিকে মুখ করেছে, পরবর্তীতে তা প্রকাশিত-ও হয়নি । তার নামায সহীহ্ হয়ে গেছে এই কারণে । কিন্তু এ ব্যাপারটি আমাদের আলোচ্য বিষয়ের দৃষ্টান্ত নয়। কেননা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেই চেষ্টাকারী, যে প্রকৃত কিবলার দিক জানার জন্যে চেষ্টা করেছে; কিন্তু নামাযের পর স্পষ্ট হয়েছে যে, যেদিকে মুখ করে সে নামায পড়েছে সেদিকে কিবলা ন্য়। এর জবাবে বলা যাবে, দুটির মধ্যে পার্থক্যের এটাই যদি আসল ও সমগ্র কারণ হয়ে থাকে, তা হলে তো সকলের নামায সঙ্গত না হওয়াই আবশ্যক । কেননা সোজা কাবামুখিতার পরিমাণ যদি হয় বিশ গজ, অতঃপর আমরা দেখলাম পূর্ব ও পশ্চিমের লোকদের নামায হয়ে গেল একথা জানা সত্বেও যে, যারা যথার্থভাবে কাবামুখী হয়ে দাড়াতে পেয়েছে, তারা খুবই কম সংখ্যক, সকলের তুলনায় তাদের সংখ্যা অতি স্বল্প । তা সত্ত্বেও ঠিক কাবামুখী হয়েছে এমন লোক তাদের মধ্যে নেই--এ ও সম্ভব । অতঃপর সকলের নামায সম্পন্ন হয়ে গেল । তাতে আম লোকদের অবস্থাকে গুরুত্বপূর্ণ রূপে গণ্য করা হয়নি। যদিও নীতির দিক দিয়ে অধিক ও ‘আম’ লোকদের সাথে-ই শরীয়াতী হুকুমের সম্পর্ক । কেননা ইসলামী রাজ্যে (দারুল ইসলাম) ও শকত্রু রাজ্যের (দারুল হরব) প্রত্যেক ব্যক্তি সংক্রান্ত হুকুম অধিক সংখ্যক ও ‘আম’ লোকদের সাথে সংশ্লিষ্ট, স্বল্প সংখ্যক ‘খাস’ লোকদের সাথে নয়। এ কারণে দারুল-ইসলামের লোকদের হত্যা করা নিষিদ্ধ যদি জানা যায় যে, তাদের মধ্যে মুর্তাদ, নাস্তিক, শত্রু যোদ্ধা ইত্যাদি হত্যাযোগ্য লোক আছে, তা সত্ত্বেও । পক্ষান্তরে ‘দারুল হরব'’-এর লোকদের হত্যা করা মুবাহ যদি জানাও যায় যে, তাদের মধ্যে মুসলিম ব্যবসায়ী বা বন্দী আছে। শরীয়াতের সব মূলনীতি-ই এই দৃষ্টিকোণেই নির্ধারিত হয়েছে। কাজেই নামায বাতিল হওয়ার ব্যাপারে অধিকাংশ ‘আম’ লোকের জন্যে কোন হুকুম নেই, একথা জানা সত্ত্বেও যে, তারা যথাযথভাবে কাবামুখী হতে পারেনি । এ থেকে প্রমাণিত হল যে, প্রত্যেক ব্যক্তি এজন্যে দায়িত্বশীল যে, নামাযের সময় হলে কাবামুখী যে দিকটিই তাদের সম্মুখে প্রতিভাত হবে,. সেদিকেই নামায আদায় করবে । তার পক্ষে সঠিক কিবলা জানার জন্যে যতটা চেষ্টা করা সম্ভব ছিল তা সে করেছে । এদের কারোর-ই আবার নামায পড়তে হবে না। যদি বলা হয়, কারোর নিকট জিজ্ঞাসা করে কিবলা নির্ধারণ সম্ভব হওয়া সত্ত্বেও নিজের চেষ্টায় যে লোক যে-কোন একটি দিকে ফিরে নামায পড়েছে, পরে বিপরীত দিকে কিবলা প্রমাণিত হলে তার জন্যে নামায আবার পড়া কর্তব্য বলে তুমি রায় দিয়েছ? জবাবে বলা হবে, জিজ্ঞাসা করে সঠিক কিবলা জানতে পারা গেলে তখন নিজস্বভাবে সেজন্যে চেষ্টা করার কোন প্রশ্্ থাকে না। যেখানে জিজ্ঞাসা করে জানার উপায় নেই, www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।