আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৪৩ ' মাত্র । কিন্তু ফরয ছাড়া অপর একটি ফরয বিনা দলীলে চাপিয়ে দেয়া অসঙ্গত ৷ যে কাপড় পরে নামায পড়া হল, পরে জানা গেল, সে কাপড় নাপাক, অথবা যে পানি দ্বারা ‘তাহারাত'’ অর্জন করা হল, পরে জানা গেল, সে পানি পাক ছিল না-_এ উভয় অবস্থার মধ্যে কোন পার্থক্য নেই । উভয় অবস্থায়ই ফরয আদায় হয়ে গেছে; কিন্তু দলীলের ভিত্তিতে উভয় অবস্থায়ই পুনরায় নামায পড়া ফরয হবে। কিন্তু কিবলার দিক নির্ধারণের চেষ্টা করার পর নামায আদায় করা সত্ত্বেও পুনরায় নামায পড়া ফরয করা বিনা দলীলে হবে। কেননা নামায় তো যে-কোন দিকে ফিরে পড়লেই আদায় হয়ে যাবে। বিশেষ করে সওয়ারীর উপর নফল নামায । এ নামায জরুরী নয়। কেননা তা তার উপর ফরয নয়। অ-জরুরী নামায যখন অ-কিবলার দিকে জায়েয, তখন অ-কিবলার দিকে ফরয নামায যা পড়তে বাধ্য-_ পড়া হলে যখন জানা যাবে যে, কিবলা ভুল ছিল, তখনও তা আবার পড়ার কোন দায়িত্ব নেই । আর প্রয়োজন ছাড়া নাপাক কাপড়ে নামায এবং নাপাক পানি দিয়ে ‘তাহারাত’ অর্জন-_-এরূপ অবস্থায় পুনরায় পড়া কর্তব্য । অন্যদিক দিয়ে বিবেচনা করলে সঠিক কিবলা নির্ধারণের চেষ্টাকারী তার মত যে তায়াম্মুম করে নামায পড়েছে পানি না পাওয়ার কারণে । পানি পাওয়ার পর সে নামায আবার পড়া ফরয নয়। কেননা নামাযে যে দিকে মুখ করেছে, সেদিকটিই তার জন্যে আসল কিবলার স্থলাভিষিক্ত হয়ে গেছে। যেমন তায়াম্মুম অযুর স্থলাভিষিক্ত হয়েছে। কিন্তু নাপাক কাপড়ে নামায পড়ায় ও নাপাক পানি দিয়ে তাহারাত করার স্থলাভিষিক্ত কিছুই পাওয়া যায় না। তখন তার অবস্থা তায়াম্মুম বা অয্‌ ছাড়াই নামায পড়ার মত। এ থেকে আর একটি মৌল বিষয় জানা যায় । যার ভিত্তিতে আলোচ্য বিষয়ে আলো পাওয়া যায়। তা হল ভয় পাওয়া ব্যক্তির নামায পড়া অ-কিবলার দিকে ফিরে দুটি দিক দিয়ে এতে ভিত্তি পাওয়া যায় । একটি -- সেই দিকটি যে দিকে মুখ ফিরিয়ে নামায পড়া হয়েছে, সেই দিকটি ছাড়া বর্তমান অবস্থায় অন্য কোন দিকই তার নেই ৷ দ্বিতীয় সে দিকটি আসল কিবলার স্থলাভিষিক্ত হয়েছে । অতএব তাকে পুনরায় নাঁমায পড়তে হবে না, যেমন ‘তায়াম্মুম’ করে যে লোক নামায পড়ল, পরে পানি পেলেও অযু করে পুনরায় পড়তে হবে না। এ থেকে একথাও বোঝা যায় যে, আল্লাহ্‌র কথা £ || “> 44 সেদিকেই আল্লাহ্‌র সত্ুষ্টি, এর তাৎপর্য হচ্ছে, অ-কিবলার দিকে নামায পড়া । কেননা জানা-ই আছে, কাবার পরিধি কাবা থেকে দূরে অবস্থিত লোকদের জন্যে পরিব্যাপক নয়। প্রত্যেকটি মানুষ-ই সোজা-সঠিক কাবামুখী হয়ে নামায পড়তে পারে না। কাবা থেকে দূরে অবস্থিত লোকদের পরিধি ব্যাপ্তি কাবার পরিধি-ব্যাপ্তির তুলানায় কয়েক গুণ বেশী । সে ব্যাপ্তির মধ্যে যে সব লোক নামায পড়ে, তারা সকলেই ঠিক ঠিক ভাবে কাবার দিকে মুখ করে নামায পড়তে পারে না। অথচ সেই সব লোকেরই নামায বৈধ ও সঙ্গত । এ থেকে প্রমাণিত হল যে, এই সব লোকের দায়িত্ব ছিল সেই দিকে মুখ করে দাড়ানো, যে দিকটি তাদের বিবেচনায় কাবামুখী ৷ ঠিক কাবার অপর দিকের মুখী হতে পারার কোন দায়িত্ব তাদের ছিল না । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।