আহ্কামুল কুরআন ১৪২ বলা হতো তোমরা যদি কিবলার দিক সম্পর্কে নিশ্চিত অবহিত হও এবং সেদিকে মুখ করে নামায পড়তে সমর্থ হও, তাহলে জানবে, সে দিকেই আল্লাহ্র সন্তুষ্টি, সেদিকে ফিরেই নামায পড় । আর তোমরা যদি কিবলার দিকে ফিরতে ভীত হও কিংৰা থাক " সফরে, তাহলে যে কিবলার দিকে মুখ করে নামায পড়া তোমাদের পক্ষে সম্ভব হবে, সে দিকেই রয়েছে আল্লাহ্র সন্তুষ্টি । আর তোমরা যদি দিগৃভ্রান্ত হয়ে পড় বা দিক সম্পর্কে সন্দিহান হয়ে পড়, তা হলে যে দিকে ফিরে নামায পড়বে, সেদিকই আল্লাহ্র দিক । এই সব অর্থ একসাথে গ্রহণ করতে যখন নিষেধ কিছুই নেই, তাহলে আয়াতটির তাৎপর্য সেভাবেই গ্রহণ করা কর্তব্য । তাহলে এই সবই আল্লাহ্রই ইচ্ছানুরূপ হবে, যেমন বলছি। জারি ও আমর ইবনে রবী'আতা বর্ণিত হাদীসের বক্তব্য হল আয়াতটি নাযিল হয়েছে মুজতাহিদ (চেষ্টাকারী) সম্পর্কে যদি সে ইজতিহাদে অর্থাৎ কিবলা নির্ধারণে চেষ্টা কারেও ভুল করে বসে । এ প্রসঙ্গে এ-ও বলেছেন যে, নামাযটা কিবলা পেছনের দিকে রেখে হোক, ডান দিকে রেখে হোক বা বাম দিকে রেখে, তাতে কোন পার্থক্য হবে না। কেননা সে লোকদের কেউ উত্তর দিকে কেউ দক্ষিণ দিকে মুখ করে নামায পড়েছে। এ দিক দুটি পরস্পর বিপরীত । তা যে জায়েয, সে বিষয়ে হাদীস বর্ণিত হয়েছে। হাদীসটি আবূ সাঈদ (বনু হাশিমের মুক্ত দাস) আবদুল্লাহ্ ইবন জাফর উসমান ইবনে মুহাম্মাদ সাঈদুল মুকবেরী সূত্রে আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত হয়েছে। নবী করীম (স) বলেছেন $ - Us ody Srl os Le পূর্ব ও পশ্চিম দিকের মধ্যে কিবলা । এ থেকে বোঝা যায় যে, সব দিকই কিবলারূপে প্রমাণিত । কেননা এ কথা ঠিক এই কথার মত-ই সমস্ত দিগন্ত । লক্ষ্য করনি, আল্লাহ্ বলেছেন ৪ _১১০!/, ৪>০!। ১ “পূর্ব ও পশ্চিমের রব্ব'। এ কথা বলে সমগ্র জগত --সমস্ত দুনিয়া বোঝানো হয়েছে। লোকদেরকে যখন সমগ্র দুনিয়া বোঝাতে চাওয়া হবে, তখন পূর্ব ও পশ্চিম দিগন্তের উল্লেখ করা হয়। এই শব্দ সমগ্র জগতকেই শামিল করে। উপরন্তু যেমন বলেছি, আগের কালের মনীষিগণ বলেছেন, এ ব্যাপারটি প্রকাশমান ও গ্রহণযোগ্য হওয়া সম্মিলিতভাবে, কারো থেকে কোন ভিন্নমত প্রকাশিত হওয়া উচিত নয়। এ থেকে একথাও বোঝায় যে, যে লোক মক্কায় অনুপস্থিত, তার বাইরে অবস্থিত, তাকে কাবার দিকে নামায পড়তে হলে অবশ্যই ইজতিহাদ অর্থাৎ দিক জানতে চেষ্টা করতে হবে। কেননা কাবার বিপরীত দিকে বসে যে লোক নামায পড়ছে সে যে ঠিক কাবার দিকে মুখ করতে পেরেছে, তা থেকে ভিন্ন দিকে নয়, তা নিশ্চয় করে বলতে পারে না । তাহলে সকলের নামাযই সহীহ -__বৈধ । কেননা এছাড়া অন্য কিছু করা সম্ভব নয়, করতে বলাও হয়নি । অনুরূপভাবে সফরে গিয়ে যে লোক কিবলা নির্ধারণের চেষ্টা করে ফরয নামায আদায় করল, তার নামাযও হবে। কেননা এছাড়া তার আর কোন দায়িত্ব নেই । এরূপ অবস্থায় www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।