আহ্কামুল কুরআন ১৪১ ভুল কিবলার দিকে মুখ করে নামায পড়লে তার নামায হয়ে যাবে। তা কিবলাকে পেছনে রেখে নামায পড়া হোক কিংবা সে দিকেই মুখ করে পড়া হোক। এই মত মুজাহিদ, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, ইবরাহীম, আতা শবী থেকেও পাওয়া গেছে। হাসান জুহরী, রবী আতা ও ইবনে আবূ সালমা বলেছেন, পরে সঠিক কিবলার সন্ধান পেলে নামায আবার পড়ে নেবে যদি সময় থাকে। আর সময় অতিবাহিত হয়ে গিয়ে থাকলে পুনরায় পড়তে হবে না । ইমাম মালিকের এই মত । ইবনে অহব তার থেকে এই মত বর্ণনা করেছেন। আবূ মুসয়িব তার থেকেই এই মত বর্ণনা করেছেন যে, কিবলাকে পেছনে রেখে নামায পড়ে থাকলেও সময় অতিবাহিত না হয়ে গিয়ে থাকলে পুনরায় নামায পড়ে নেবে। যদি কিবলার দিকে থেকে সামান্য বামে বা ডানে ফিরে নামায পড়ে থাকে, তাহলে পুনরায় নামায পড়ার কোন প্রয়োজন নেই । ইমাম শাফেয়ী বলেছেন, যে লোক চেষ্টা করেও পূর্ব দিকে ফিরে নামায পড়েছে, পরে দেখা গেল, কিবলা রয়েছে পশ্চিম দিকে, তাহলে নামায আবার শুরু করবে ৷ যদি পূর্ব দিকে হয়ে থাকে, পরে দেখল যে, তা বাকা তাহলে তা সেই একই দিক গণ্য হবে। বাকা থেকে সোজা হয়ে দাড়াবে যা পড়া হয়ে গেছে, তা সহীহ গণ্য হবে। আবূ বকর বলেছেন, আয়াতের বাহ্যিক অর্থের দৃষ্টিতে যে কোন দিকে মুখ করে নামায পড়লে তা সহীহ্ হবে। কেননা আল্লাহ্র কথা, ‘যে দিকেই মুখ করবে তাই আল্লাহ্র দিক’-এর অর্থ, সে দিকেই আল্লাহ্র সন্তুষ্টি, সে দিকে মুখ করার জন্যেই তুমি আদিষ্ট । যেমন আল্লাহ্ বলেছেন ৪ - dias aS HE Lil তা-ই পেতে চেয়েছেন। আল্লাহ্র কথা ৪ - 2s NUL et Yi আল্লাহ্র ‘সত্তা’ ছাড়া আর সবই ধ্বংস হয়ে যাবে অর্থাৎ যা আল্লাহ্র সন্তুষ্টির জন্যে, তার ইচ্ছানুক্রমে, তা ধ্বংস হবেনা। আমর ইবন রবী'আতা ও জাবির-এর বর্ণিত হাদীস থেকে জানা গেছে যে, আয়াতটি এই প্রসঙ্গেই নাযিল হয়েছে। যদি বলা হয় £৪ এ কথাও তো বর্ণিত হয়েছে যে, এ আয়াতটি জস্তুযানের উপর নফল পড়ার প্রসঙ্গে নাযিল হয়েছে এবং কিবলার বর্ণনা দেয়ার জন্যেই তা নাযিল হয়েছে। তাহলে জবাবে বলা যাবে এসব অবস্থা একই সময়ে ও এক সাথে বিরাজমান থাকা তো অসন্তব বা নিষিদ্ধ কিছু নয় এবং নবী (স)-কে এই প্রত্যেকটি অবস্থায়ই জিজ্ঞাসা করা হয়েছে। তার পরেই আল্লাহ্ আয়াতটি নাযিল করেছেন এবং এর দ্বারা সব প্রশ্রের ' জবাব দিতে চেয়েছেন। লক্ষণীয়, প্রত্যেক অবস্থার উল্লেখ করেই যদি কথা বলা হতো, www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।