আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৪০ আব্‌ আলী আল-হুসায়ন ইবনিল হাফেজ মুহাম্মাদ ইবনে সুলায়মান আল-ওয়াসেতী-আহমদ ইবনে আবদুল্লাহ ইবনুল হালাল আল-আহম্বরী থেকে হাদীস বর্ণনা করছেন $ বলেছেন, আবূ উবায়দ আল-হাসানের কিতাবে লিখিত পেয়েছি যে, আবদুল আবদুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন, রাসূলে করীম (স) এক যোদ্ধা বাহিনী পাঠিয়েছিলেন। আমি তার মধ্যে একজন ছিলাম ৷ এক স্থানে অন্ধকার আমাদেরকে গ্রাস করল । তাই তখন কিবলা ঠিক পেলাম না । তখন কতিপয় উত্তর দিক দেখিয়ে বললে--এ দিকেই কিবলা । তখন সকলে সেই দিকে মুখ করে নামায আদায় করলেন এবং কয়েকটি রেখা আঁকলেন। অপর কিছু লোক দক্ষিণ দিক দেখিয়ে বললে--কিবলা এই দিকে এবং সেদিকেও কয়েকটি রেখা একে রাখলেন । পরে সকাল হলে ও সূর্যোদয় হলে দেখা- গেল অংকিত রেখাগুলো কিবলার বিপরীত দিকে রয়েছে। সফর থেকে ফিরে আসার পর রাসূলে করীম (স)-কে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞেস করলাম । রাসূলে করীম (স) নিশুপ থাকলেন । পরে উক্ত আয়াত নাযিল হল $ ‘তোমরা যে দিকেই মুখ করবে, সেটাই আল্লাহ্‌র দিক । আবূ বকর বলেছেন, এ সব হাদীসের পেছনে আয়াতটি নাযিল হওয়ার উপলক্ষ রয়েছে এবং তার কারণ ছিল সেই সব লোকের কিবলার দিক ছাড়া অন্য দিকে নামায পড়া । অপর এক হাদীসে ইবনে উমর (রা) থেকে বর্ণিত হয়েছে --নবী করীম (স) তীর সওয়ারীর উপর বসে নামায পড়ছিলেন। তিনি মক্কা থেকে মদীনার দিকে মুখ করে নামায পড়ছিলেন। এই প্রসঙ্গেই নাযিল হয়েছে ৪ ‘তোমরা যে দিকেই মুখ করবে, সেটাই আল্লাহ্‌র দিক ।' এ আয়াত পর্যায়ে কাতাদাহ্‌ থেকে মা'মর বর্ণনা করেছেন ৪ এটা ছিল প্রথম কিবলার সময়ের ব্যাপার । পরে তা বাতিল হয়ে যায় এবং মসজিদুল হারাম কিবলা নির্দিষ্ট হয়। বলা হয়েছে, কাবার দিককে কিবলা বানানোর বিক্রুদ্ধে ইয়াহুদীরা প্রচণ্ড বিরোধিতা করে। কেননা নবী করীম (স) প্রাথমিক পর্যায়ে বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামায পড়তেন । তখন আল্লাহ তা'আলা উক্ত আয়াত নাযিল করেন। কেউ কেউ বলেন, নবী করীম (স)-এর জন্যে ইখতিয়ার ছিল, তিনি যে কোন দিকে মুখ করে নামায পড়তে পারতেন বায়তুল মাকদিসের দিকে ফিরে নামায পড়াটা তার ইখতিয়ারের ব্যাপার ছিল। তা তীর জন্যে ফরয ছিল না । শেষ পর্যন্ত কাবাকে কিবলা বানানোর আদেশ দেয়া হল এবং আল্লাহ্র কথা £ যে দিকেই ফিরবে, তা-ই আল্লাহ্র দিক কথাটি সেই সময়ের অবস্থার প্রেক্ষিতে বলা হয়েছিল। তা ছিল কাবাকে কিবলা বানানোর আদেশ দানের পূর্বের ব্যাপার । আবু বকর বলেছেন, সফরে কিবলা নিশ্চিতকরণের চেষ্টা করে যে-লোক নামায পড়ল, পরে প্রমাণিত হল যে, কিবলা ভুল হয়েছে, তার নামায সম্পর্কে বিশেষজ্ঞদের বিভিন্ন মত রয়েছে। আমাদের ফিকাহ্‌বিদগণ সকলে এবং সওরী বলেছেন, জিজ্ঞাসা করে কিবলা নির্ধারণ না করলে এবং তার কারণে ভুল কিবলার দিকে নামায পড়া হলে তার নামায সহীহ্‌ হবে না । জিজ্ঞাসা করার লোক পাওয়া না গেলে নিজেই চিন্তা-বিবেচনা চেষ্টা করে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।