আহ্কামুল কুরআন . ১৩৯ কেবল মসজিদুল হারাম সম্পর্কে । কোন্টির জন্যে এটা বিশেষ হুকুম, তা কেবলমাত্র দলীল দ্বারাই প্রমাণিত হতে পারে। যদি বলা হয়, মসজিদের প্রত্যেকটি স্থানকেই মসজিদ বলা সঙ্গত । যেমন মজলিসের প্রত্যেকটি স্থানকেই মজলিস বলা যায়। এই কারণে কখনও সমগ্রটার উপর এই নাম প্রয়োগ করা হবে, আবার কখনও সিজদার প্রতি স্থানকেই মসজিদ বলা হবে? এর জবাবে বলা যাবে, ভাষাবিদের মতে একটি মসজিদকে বহু বচনে ১৯. বলা অসঙ্গত নয়। এ ব্যাপারে তাদের মধ্যে কোন মতপার্থক্য নেই । তবে ১1১২০ দুটি মসজিদ বলা যায় না একটি মসজিদকে । যেমন একটি ঘরকে বহু ঘর বলা যায় না। এতে প্রমাণিত হল যে, শুধু. মসজিদ বললে তা শামিল করে না। যদিও সিজদার স্থানসমূহকে মসজিদ নাম রাখা হয়ও ৷ তা বলা যাবে শর্তাধীন, নিঃশর্তে নয়। বিনাশর্তে তার ব্যবহার হবে যেখানে তার চাহিদা এবং সমস্ত মসজিদের ক্ষেত্রে নিঃশর্তে বলা নিষিদ্ধ হতে পারে না । তুমি তো বিশেষভাবে কতক মসজিদকে অপর কতক মসজিদকে বাদ দিয়ে বোঝাতে চাইছ । কিন্তু তা দলীল ছাড়া মেনে নেয়া যায় না। আল্লাহ্র কথা £ SUS EE CE Sil পূর্ব ও পশ্চিম আল্লাহরই জন্যে । অতএব তোমরা যেদিকেই মুখ করবে সে দিকেই আল্লাহ্ রয়েছেন (সে দিকই আল্লাহ্র দিক)। রবী'আতা তার পিতার থেকে বর্ণনা করেছেন, বলেছেন £ এক অন্ধকার রাতে আমরা রাসূলে করীম (স)-এর সাথে ছিলাম । তখন কিবলা কোন্ দিকে তা আমরা ঠিক পাচ্ছিলাম না । তখন আমাদের প্রত্যেক ব্যক্তি যে দিকে কিবলা মনে করেছিল, সে দিকে ফিরে নামায পড়েছি। যখন সকাল হল, তখন ব্যাপারটি রাসূলে করীম (স)-এর নিকট প্রকাশ করলাম । তখন আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন। আইউব ইবনে উতবা কায়স ইবনে তলক্-তার পিতা থেকে বর্ণনা করেছেন ৪ কতিপয় লোক এক সাথে সফরে বেরিয়েছিল । তারা এক সাথে নামায পড়ল, কিন্তু কিবলা ঠিক করতে পারল না । পরে তারা বুঝতে পারল যে, কিবলার ভিন্ন দিকে তারা নামায পড়েছে। পরে এই ঘটনার বিবরণ রাসূলে করীম (স)-কে জানালে তিনি বললেন ঃ SONS তোমাদের নামায সম্পূর্ণ আদায় হয়ে গেছে। ইবনে লেহ্ইয়াতা বকর ইবনে সওয়াদাতা থেকে বর্ণনা করেছেন £ এক ব্যক্তি ইবনে. উমর (রা)-কে জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তি সম্পর্কে, যে সফরে কিবলা ভুল করে নামায পড়ে । জবাবে তিনি বললেন ঃ ‘যেদিকেই তোমরা মুখ কর সেটিই আল্লাহ্র দিক !' www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।