আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৩৭ যারা আল্লাহ্র মসজিদসমূহে আন্তাহ্র নামের যিকির নিষিদ্ধ করে এবং তা ধ্বংস করার চেষ্টা করে তাদের তুলনায় অধিক জালিম আর কে হতে পারে ? ওদের পক্ষে সেখানে ভীত-সন্তস্ত অবস্থায় ছাড়া অন্যভাবে প্রবেশ করার অধিকার থাকতে পারে না । মা'মার কাতাদাহ থেকে বর্ণনা করেছেন; বখৃতে নসর বায়তুল মাকদিস ধ্বংস করেছিল । খৃষ্টানরা এ ব্যাপারে তাকে সাহায্য-সহযোগিতা দিয়েছে। আয়াতে তাদের কথাই বলা হয়েছে। আল্লাহ্র কথা £ ‘ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া ওদের পক্ষে সেখানে ওদের প্রবেশ করার অধিকার থাকতে পারে না' দ্বারা খৃষ্টানদেরকেই বুঝিয়েছেন। ওরা তথায় চুরি করেই প্রবেশ করে। ওদের উপর শক্তি স্থাপিত হলে ওদেরকে এই দুনিয়ায়ই লাঞ্চনা-গঞ্জনার শাস্তি দেয়া হবে। ওরা নিজেদের হস্তে-আনুগত্য স্বীকার করে জিযিয়া দিতে বাধ্য হবে। ইবনে আবূ নুজাইহ্‌ মুজাহিদ থেকে এ আয়াতের তাফসীর বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, ওরা খৃষ্টান । তারাই বায়তুল মাকদিসকে ধ্বংস করেছে। আবূ বকর বলেছেন, কাতাদাহ্‌ থেকে বর্ণিত হাদীসে বর্ণনাকারী থেকে সম্ভবত ভুল হয়ে গেছে। কেননা প্রাচীন কালের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞ লোকদের মধ্যে এ ব্যাপারে কোনই দ্বিমত নেই যে, বখৃতে নসর ছিল ঈসা মসীহ্‌ (আ)-এর জন্মের পূর্বে একজন বাদশাহ, সে-ও অনেক দীর্ঘকাল পূর্বের । আর নাসারা খৃষ্টানদের উৎপত্তি তো হয়েছে ঈসা (আ)-এর পর ৷ তা হলে তারা বায়তুল মাকদিস ধ্বংসের ব্যাপারে কি করে বখ্তে নসরের সাহায্যকারী হতে পারে বা তারাই বা তার ধ্বংসকারী হতে পারে কি রূপে ? সম্রাট কসতনতাইনের শাসনামলে তারা সিরিয়া ও রোমে খৃস্টধর্ম গ্রহণ করে। দ্বীন-ইসলামের দুই-আড়াইশ বছর পূর্বে এই ঘটনা, তার পূর্বে তারা ছিল সাবেয়ী--মূর্তিপূজারী । এই সময় খৃস্টধর্ম গহণকারীরা ছিল প্রচ্ছন্ন, আত্মগোপনকারী সমাজ ও সরকারের ভয়ে । তা সত্বেও খৃস্টানরা বায়তুল মাকদিসকে শ্রদ্ধার চোখে দেখে থাকে (অবশ্য ইয়াহুদীরাও তাই) ৷ এমতাবস্থায় তারা বায়তুল মাকদিসের ধ্বংসের কাজে সাহায্য করেছে -_-তা অকল্পনীয় । কেউ কেউ বলেন, আলোচ্য আয়াতটিতে মুশরিকদের কথা বলা হয়েছে। কেননা তারাই মক্কায় অবস্থিত মাসজিদুল হারামে আল্লাহ্র ইবাদত করা থেকে মুসলমানদের বাধা দিয়েছিল তাকে ধ্বংস করার জন্যে চেষ্টা করার যে কথা বলা হয়েছে তা হচ্ছে, সেখানে আল্লাহ্র ইবাদত-বন্দেগী ও যিকির-আযকার করে তাকে আবাদ রাখা থেকে মুসলমানদের বিরত রাখা । আবূ বকর বলেছেন, এ আয়াতে যিনদ্মী-বিধর্মী রাষ্ট্রানুগত নাগরিকদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে নিষেধ করার দলীল রয়েছে। তা দুটি কারণে £ একটি আল্লাহ্র কথা উপরোদ্ধৃত আয়াত এই নিষেধ দুভাবে হতো । একটি মসজিদে হারামের উপর কর্তৃত্ব স্থাপন করে ও শক্তি প্রয়োগ করে। আর দ্বিতীয়টি হতো কাফির-মুশরিকদের আকীদা-বিশ্বাস, ধর্ম ও আইন-শাসন। কেননা ধর্ম পালনের দিক দিয়ে বিশ্বাসের কারণে যারা মুসলমানদেরকে সেখানে এক আল্লাহ্র যিকির ও ইবাদত করতে বাধা দিত, তাদের আহ্‌কামুল_ ১/১৯৮ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।