আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহৃ্কামুল কুরআন ১৩৩ অর্থাৎ মাস বিলম্বিতকরণ ৷ কিন্তু এর যখন ভুলে যাওয়া অর্থ করা হবে, তখন আয়াতের অর্থ বুঝতে হবে যে, আল্লাহ্‌ তার পাঠ লোকদেরকে ভুলিয়ে দেবেন, যেন তারা তা পাঠই না করে। এটা দুভাবে ঘটে । একটি, হয় আল্লাহ্‌ তার পাঠ ত্যাগ করতে বলবেন । ফলে লোকেরা কালের অতিক্রমণে তার পাঠ ছেড়ে দেবে। হঠাৎ করে তা ভুলে যাওয়াও সম্ভব । তাদের চিন্তা থেকেই তা দূর হয়ে যাবে। আর তা হবে নবী করীম (স)-এর একটি মুজিযা । আর শব্দটি (৯.১১ ‘আমরা তা ভুলে যাই’ হলে তার অর্থ হবে ঃ তা বিলম্বিত করা হবে, তা নাযিল করবেন না, তার পরিবর্তে তা নাযিল করবেন যা সেটির স্থলাভিষিক্ত হবে কল্যাণের কাজে অথবা বান্দাদের জন্যে তা হবে অধিক কল্যাণকর অপরটির তুলনায় । অথবা এও হতে পারে যে, পরবর্তীটা নাযিল হওয়ার সময় পর্যন্ত সেইটি নাযিল করার কাজ বিলম্বিত করে দেবেন। অতঃপর তার বদলে অন্যটি নাযিল হয়ে যাবে সেটি যদি পূর্ববর্তী সময়ে নাযিল হতো, তাহলে কল্যাণের দিক দিয়ে সেটিই তার স্থলাভিষিক্ত হতো । আল্লাহ্র কথা $ | —- Uli si =~ Lb আমরা নিয়ে আসি তার তুলনায় বেশি কল্যাণের জিনিস কিংবা তার-ই মত জিনিস। হযরত ইবনে আব্বাস ও কাতাদাহ থেকে বর্ণিত হয়েছে £ তার তুলনায় তোমাদের জন্যে অধিক কল্যাণকর সহজতা ও সুবিধাজনকতার দিক দিয়ে যেমন, যুদ্ধে একজন দশজন কাফিরের মুকাবিলার জন্যে দায়িত্বশীল বানানো হয়েছিল বিশজনের পরিবর্তে । তখন আল্লাহ্‌র কথা সত্য হয়েছিল £ %- | 45:১1 এক্ষণে তোমাদের দায়িত্‌ অনেকটা হালকা করে দিয়েছেন আল্লাহ তা'আলা ৷ অথবা অনুরূপ, যেমন বায়তুল মাকদিসের পরিবর্তে কাবার দিকে মুখ করার আদেশ । এটা তাদের জন্যে খুবই সহজ ও সুবিধাজনক । আর হাসান থেকে এর অর্থ এই বর্ণিত হয়েছে £ তাৎক্ষণিকভাবে তা অধিক কল্যাণকর কল্যাণের বিপুলতার দিক দিয়ে কিংবা তার অনুরূপ । এক্ষণে সকলেরই মতৈক্য হল এই তাৎপৰ্য যে, তা তোমাদের জন্যে অধিক মঙ্গলজনক বোঝা হালকা হওয়ার দিক দিয়ে কিংবা কল্যাণের বিপুলতার দিক দিয়ে পাঠে অধিক কল্যাণকর, এ অর্থ কেউ-ই বলেন নি! কেননা কুরআনের কতকাংশ পাঠের দিক দিয়ে অধিক কল্যাণকর অপর কতকাংশের তুলনায় একথা বলা জায়েয হতে পারে না । কেননা কুরআনের সব কিছুই মুজিযা তা-_ একান্তভাবে আল্লাহ্র কালাম । আবূ বকর বলেছেন, অনেকেই বলেছেন, সুন্নাত বা হাদীস দ্বারা কুরআন মনসূখ হওয়া জায়েয নয়। কেননা সুন্নাত আর যা-ই হোক, তা কুরআনের তুলনায় অধিক কল্যাণকর হতে পারে না। এই কথাটি যিনি বলেছেন, খুব বুঝে শুনে বলেছেন বলে মনে হয় না কয়েকটি কারণে । একটি এ যে, পাঠের দিক দিয়ে ও নজম _সুসংবদ্ধতার দিক দিয়ে কুরআনের তুলনায় অধিক কল্যাণকর, এই অর্থ গ্রহণযোগ্য নয়। কেননা নজ্ম-এর মুজিযা হওয়ার ক্ষেত্রে মনসূখকারী ও মনসূখ -_ দুটিই সমান মানের । আর দ্বিতীয়, আগের কালের মনীষিগণ এ ব্যাপারে একমত যে, ‘নজম’ উপস্থিত নেই । কেননা তাদের কথা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।