আহ্্কামুল কুরআন ১২২ যদি বলা হয়, এই পদক্ষেপটিকে বড়জোর 'প্রায়-ইচ্ছামূলক’ বলা যায়। আর লাঠির দ্বারা আঘাত ও থাপ্পর তো এমন যে, তার দ্বারা মানুষ কখনো নিহত হয়, কখনো হয় না। এর জবাবে বলা যায়, তা হলে লাঠির দ্বারা হত্যা ও থাগ্সরের তুলনায় লৌহদণ্ড ব্যবহার করা অধিক সাদৃশ্যপূর্ণ, এ দুটির মধ্যে যদি পার্থক্য করা হয়, বলা হয় এটি অস্ত্র আর ওটি অন্তর নয়, তা হলে যেটা অন্তর হবে না তার দ্বারা হত্যা করা হলে তার ‘কিসাস’ না হওয়াই উচিত । আর অন্তর সাব্যস্ত হলে তারই দণ্ড দেয়া একান্ত কর্তব্য হয়ে পড়বে ৷ ইমাম শাফেয়ীর কথা হচ্ছে, যদি বলে যে, তার কাজের দরুন লোকটি রোগাক্রান্ত হয়ে পড়েছে, কিন্তু তাতে মরেনি, মৃতের অভিভাবকদের ‘কসম' করে বলতে হবে যে না, সে তার কারণেই মরেছে কিন্তু ইমাম শাফেয়ীর এই কথা মৌলিকভাবে অপরাধ আইনের পরিপন্থী । কেননা যে একটি লোককে আহত কারেছে, পরে আহত ব্যক্তি শয্যাশায়ী হয়ে পড়েছে; শেষ পর্যন্ত মুত্যমুখে পতিত হয়েছে, তার এ অপরাধ দণ্ডণীয় হবে। কেননা মৃত ব্যক্তি যখমের কারণেই মৃত্যুশয্যায় শায়িত হয়েছে। সেখানে অভিভাবকদের কিরা-কসমের প্রয়োজন হবে না । যাদুকরের ক্ষেত্রেও এই রূপই হতে হবে, যদি সে স্বীকার করে যে, তার যাদুর কারণেই যাদুকৃত ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়েছে। যদি বলা হয়, আঘাতে সৃষ্ট যখমের দরুন রোগাক্রান্ত হয়ে পড়া ব্যক্তির ব্যাপারেও আমরা তাই বলব । কেননা সে তো সেই কারণেই অব্যাহতভাবে শয্যাশায়ী হয়ে পড়েছিল । আর শেষ পর্যন্ত মৃত্যুমুখে পতিত হয়েছে। তারা বিভিন্ন মত পোষণ করলে তাকে হত্যার নির্দেশ দেয়া হবে না যতক্ষণ আহত ব্যক্তির অভিভাবকগণ তার মৃত্যু সম্পর্কে কসম করে সাক্ষ্য না দেবে। এর জবাবে বলা যাবে, তাহলে অনুরূপ কথা বলাই বাঞ্চনীয় হবে যদি তাকে তরবারি দ্বারা মারা হয় এবং সেই মুহূর্তে তার মৃত্যু হয়ে যায়। তখন আঘাতকারী বলল, এই দ্বিতীয় বার তরবারি মারার পূর্বেই সে একটা রোগে আক্রান্ত ছিল, আঘাতের পর সে পূর্বের রোগের কারণেই মারা পড়েছে। অথবা বলল, আল্লাহ্ই তাকে ডেকে নিয়েছেন, আমার আঘাতে মরেনি। এ ব্যাপারে মৃতের অভিভাবকদের ‘কসম’ লওয়া হোক । কিন্তু একথা কেউ বলবে না বা বলতে পারে না। আবু কুকুর বলেছেন, এ পর্যন্তকার আলোচনা আমরা যাদুর তাৎপর্য পর্যায়ে বিস্তারিত আলোচনা করেছি । যাদুকর সম্পর্কে ফিকাহবিদদের মতের পার্থক্যের কথাও আমরা যথেষ্টভাবে উল্লেখ করেছি । এক্ষণে আমরা কুরআনের মূল আয়াত পর্যায়ে কথা বলব । আয়াতের দাবি ও চাহিদাও ব্যাখ্যা করব । আমাদের কথা হল আল্লাহ্র কথা ৪ aL 14 le En BE ete UES EP ওরা অনুসরণ করেছে সেই জিনিসের, যা শয়তানেরা সুলায়মানের রাজত্বকালে পাঠ করত । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।