আহ্কামুল কুরআন ১২১ এজন্যে যে, তার কুফরীর দরুন সে হত্যার যোগ্য নয়। তাকে আমরা থাকার সুযোগ তো আগেই দিয়েছি। তাই তাকে হত্যা করা যাবে শুধু তখন, যদি সে মুসলমানদের জন্যে ক্ষতিকর কাজ করে। কেননা তার এই কর্মটি চুক্তিভঙ্গের পর্যায়ে পড়ে। কেবল এই কারণেই তাকে হত্যা করা যাবে, যেমন যুধ্যমান শত্রুকে হত্যা করা যায় । যিশ্মী যাদুকর ও নাস্তিক যে সমান, সে কথা আমরা ইতিপূর্বে বলেছি কেননা যিশ্নী নতুন করে কুফরী করেছে যাদু কর্ম করে গোপনভাবে ৷ তাই জিযিয়ার বিনিময়ে সেই নতুন কুফর করার সুযোগ দেয়া যেতে পারে না। তাই যিশ্বী লোক এবং মিল্পাতে ইসলামের বেশ ধারণকারীর মধ্যে কোন পার্থক্য করা যাবে না। ইমাম শাফেয়ীর মাযহাব-_-আগেই বলেছি-_-আগের লোকদের মত থেকে সম্পূর্ণ স্বতন্ত্র । কেননা এ মাযহাবের অনুসারীদের কেউ যাদুর কারণে হত্যা করার পক্ষপাতী নয়। অথচ আগের ফিকাহ্বিদগণ নিঃশর্তভাবেই --যাদুকর পরিচিতির কারণেই হত্যা করার পক্ষপাতী । তা সত্ত্বেও কথাটির দুটি দিক রয়েছে, তার কোন-না-কোন একটি 'দিককে সামনে রাখতে হবে। যেমন বলা হয়েছে, যাদুকরকে হত্যা করা যাবে সে অন্য কাউকে হত্যা করেছে বলে ৷ যাদুকরের এই হত্যাকর্ম যে প্রত্যক্ষভাবে হয়নি, তার রচিত কোন কারণের ফলশ্রুতিতে নয় --যেমন যাদুকররা দাবি করে থাকে। আর তা অত্যন্ত গর্হিত ও বীভৎস ব্যাপার । আল্লাহ্ ও রাসূল সম্পর্কিত ইল্ম ধারকদের কেউ-ই তাকে যাদুকরের বৈধ কাজ বলে মেনে নেননি। যেমন তার ব্যাখ্যায় আমরা ইতিপূর্বে বলেছি যে, তা নবী-রাসূলগণের ঘোষণাবলীর পরিপন্থী । অথবা তা গুষধ পান করানোর মাধ্যমে করে "থাকবে যদি তা-ই হয়, তা হলে কোন লোককে কেউ গুঁষধ দিলে সে যদি মরে যায়, তাহলে গুষধ সেবনকারী নিজ ইচ্ছায়ই যদি নিজের উপর অপরাধ চাপিয়ে নিয়ে থাকে, তা হলে তার কোন দীয়ত দেয়া ফরয হবে না। কেননা এ ঘটনাটি ঠিক এরূপ, যেমন কেউ এক ব্যক্তিকে একটি তরবারি দিল। সে ব্যক্তি তরবারি দ্বারা নিজেই নিজেকে হত্যা করল । কাজেই সে জন্যে সে নিজেই দায়ী, অন্য কাউকে বা হত্যার উপকরণদাতাকে তো দায়ী করা যেতে পারে না। গুষধদাতা এ জন্যে তো গুষধ দেয় নি যে, তা অবশ্যই পান করতে হবে বা তাকে তা পান করতে বাধ্যও করেনি। যেমন তরবারিদাতা তাকে হত্যা করেনি, তেমনি ওঁষধদাতাও। তা পান করা বা না করার পূর্ণ ইখতিয়ার ছিল পানকারীর । জোরপূর্বক বা নিদ্রিত অবস্থায় কেউ তাকে পান করতে বাধ্য করেনি । তবে যদি সে তার ইচ্ছাই পোষণ করত, তা হলে তাতে যাদুকর ও অন্যরা সমান। তা ছাড়া যাদুকর যখন বলেছে যে, তার পদক্ষেপ কখনো ঠিকমত হয়, কখনো সে ভুল করে বসে । এই ব্যক্তি আমার কাজের ফলেই মরেছে। অতএব তাতে দীয়ত দিতে সে বাধ্য । অন্যথায় তার কোন অর্থ নেই । কেননা এক ব্যক্তি যদি অপর ব্যক্তিকে আহত করে লোহার দ্বারা, তা হলে এ ধরনের আঘাতের যখমে লোকটি মরেই যেতে পারে এটা তো স্বাভাবিক । কিন্তু সে নাও মরতে পারে। কিন্তু এ অপরাধের ‘কিসাস’ অবশ্যই হবে। কখনো মরে, কখনো মরে না--এটা ‘কিসাস' প্রত্যাহারের কোন যুক্তি দেয় না। কেননা আঘাতকারীর হাতে লৌহদণ্ড থাকাই তার প্রধান কারণ বিশেষত এজন্যে যে, যাদুকর নিজেই স্বীকারোক্তি করেছে যে, তারই কাজের ফলে লোকটি মারা গেছে। আহ্কামুল_ ১/১৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।