আহ্কামুল কুরআন ১১৮ অর্থাৎ যে লোক আল্লাহ্র দ্বীনের বদলে যাদুকে অবলম্বন করবে, পরকালে তার কোন অংশ নেই । এর পর বলেছেনঃ - umbs ISSH - Hl alba তারা যে জিনিসের বিনিময়ে নিজেদেরকে বিক্রয় করেছে, তা যে কত নিকৃষ্ট, সে কথা যদি ওরা জানতে পারত । এ আয়াতে যাদুকর্মকে ঈমানের বিপরীতে দাড় করা হয়েছে। কেননা তারাই ঈমানকে বাদ দিয়ে তার বিপরীতে যাদুকে অবলম্বন করেছে। এ থেকেও বোঝা যায় যে, যাদুকর কাফির ৷ যাদুকরের কাফির হওয়া প্রমাণিত হল তখন, তার পূর্বে মুসলিম থেকে থাকলেও কিংবা সে বাহ্যিকভাবে কোন এক সময়ে নিজে ইসলাম পালন করে থাকলেও এই যাদুকর্মের দরুন সে কুফরী করে বসেছে। অতএব সে হত্যাদণ্ডে দণ্ডিত হওয়ার যোগ্য হয়েছে। কেননা নবী করীম (স) বলেছেনঃ যে লোক তার দ্বীন বদলে দিয়েছে, তাকে তোমরা হত্যা কর । ইমাম আবু হানীফার কথা হাসান উল্লেখ করেছেন, তা হল যাদুকরকে হত্যা করা হবে । তার তওবা কবুল করা হবে না । হানাফী মাযহাবের কোন ইমাম এর বিপরীত কথা বলে তার বিরোধিতা করেছেন বলে আমরা জানি না। ইমাম আবূ ইউসূফ যাদুকর ও মুর্তাদ এই দুজনের মধ্যে পার্থক্যের কথা বলে ইমাম আবূ হানীফা থেকে ভিন্ন মত দিয়েছেন বলে যে কথা বলা হয়, তা হল এই যে, যাদুকর তার কুফরীর সাথে মিলিয়ে নিয়েছে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির চেষ্টাকে। কেউ বলতে পারেন, গলা বা শ্বাস রুদ্ধকারী ও যুদ্ধকারীকে তোমরা মৃত্যুদণ্ড দণ্ডিত কর কেবল তখন, যদি তারা কোন হত্যাকাণ্ড করে। তাহলে যাদুকর সম্পর্কে তোমরা সেরকম বল না কেন? জবাবে বলা হবে, এ দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। উক্ত দুজন হত্যাক্যণ্ড করার পূর্বে এবং পরেও কাফির হয়নি । অতএব তাদেরকে হত্যা করার প্রশ্ন উঠে না। কেননা যে কারণে কেউ মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে তারা সেই কারণ সৃষ্টি করেনি । কিন্তু যাদুকর যাদুকর্মের দরুনই কাফির হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার যোগ্য হয়েছে, সে নিজে হত্যাকাণ্ড করেছে কিংবা না-ই করেছে, তার প্রশ্ন পরে ৷ তার কুফরীর কারণেই সে হত্যার যোগ্য হয়েছে। এই কুফরীর সাথে দুনিয়ায় বিপর্যয় সৃষ্টির কাজও যখন সে করল, তাকে হত্যা করা ফরয হয়ে গেছে। এটা হচ্ছে ‘হদ্দ’--শরীয়াত নির্ধারিত শাস্তি । এ শাস্তি তওবার দ্বারা এড়ানো যায় না। যেমন যুদ্ধকারী ব্যক্তি যখন হত্যাযোগ্য হয়, তখন তওবা করলে তাকে রেহাই দেয়া যায় না। সে এই দিক দিয়ে যুদ্ধকারীর সদৃশ, হল যে, সে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাকে হত্যা করাই তার জন্যে ‘হদ্দ'। তওবা করে তা থেকে মাফ পাওয়া যেতে পারে না। আর মুর্তাদের সাথে তার পার্থক্য হয় এই দিক দিয়ে যে, মুর্তাদ হত্যার দণ্ড www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।