আহ্কামুল কুরআন ১১৬ দ্বিতীয় হচ্ছে--যে সম্পর্কে তার কর্তারা তা শয়তানের বিচিত্র সেবা-সহযোগিতার মাধ্যমে করা হয় বলে দাবি করে৷ এই উভয় গোষ্ঠীই কাফির । প্রথমোক্ত গোষ্ঠী কাফির এজন্যে যে, তাদের কৃত যাদুকে গ্রহ-তারকা-নক্ষত্রের প্রতি তাযীম শ্রদ্ধা-ভক্তি প্রদর্শন রয়েছে এবং সেসবকে ‘ইলাহ’ পর্যায়ে গণ্য করা হয়। আর দ্বিতীয়োক্ত গোষ্ঠী কাফির এজন্যে যে, তারা আল্লাহ ও রাসূল (স)-এর প্রতি ঈমানদার হওয়া সত্ত্বেও এই বিশ্বাসটাও তাদের রয়েছে যে, জিবন তাদেরকে গায়ব-এর সংবাদ দেয়। জীব-জস্তু, বাতাসে উডডয়নকারী পাখী, পানির উপর দিয়ে হেঁটে চলা প্রভৃতি বিভিন্ন পরিবর্তনশীল ক্ষমতা দান করে বলে মনে করা হয়। নবী-রাসূলগণের সংবাদ দানকে আন্দাজ-অনুমানের ভিত্তিতে সম্পূর্ণ মিথ্যা খবরদাতাদের মধ্যে সাদৃশ্য প্রমাণ করতে চাওয়া হয়। আর এরূপ বিশ্বাস যাদের, তারা নবী-রাসূলগণের সত্যতা সত্যবাদিতা সম্পর্কে কিছুই জানে না । আন্দাজ-অনুমানের ভিত্তিতে সংবাদদাতাগণের দ্বারা যা কিছু প্রকাশিত হয়, তা এবং নবী রাসূলগণের সং দান কখনই এক ও অভিন্ন হতে পারে না। এই গোষ্ঠী কাফির হয়েছে তো এই কারণে । ওরা তো নবী-রাসূলগণের সত্যতা সত্যবাদিতা সম্পর্কে কিছুই জানে না। আন্দাজ-অনুমানের ভিত্তিতে সংবাদদাতাগণের সত্যতার পরম মাহাত্ম্য সম্পর্কে সম্পূর্ণ মূর্খ ও অজ্ঞ । সাহাবায়ে কিরাম (রা) যাদুকরদের পর্যায়ে তাদের অবস্থার বিস্তারিত আলোচনা ও তাদের কৃত যাদুর তাৎপর্য বিশ্লেষণ ছাড়াই তাদের হত্যা করা সম্পর্কে যে মত - Dt de US CL alin Gals ওরা লোকদেরকে যাদুবিদ্যা শিক্ষা দেয়, শিক্ষা দেয় তা, যা সেই দুজন ফেরেশতার প্রতি নাযিল হয়। শুরুতে যাদুর যে বিভিন্ন প্রকারের উল্লেখ করেছি, এরা হচ্ছে সেই যাদুকর ৷ ওদের যাদুবিদ্যার মূল উৎস প্রাচীন ব্যবিলনবাসীদের যাদুবিদ্যা । সেই সময় হয়ত সেই যাদু বিদ্যাই সাধারণ ও ব্যাপক হয়ে দীড়িয়েছিল। এ-ও অসম্ভব নয় যে, তখন এই সর্বপ্রকারের যাদুর ধারক লোকও পাওয়া যেত ৷ তারা গায়ব সম্পর্কে সংবাদদান, ব্যবিলনীয় পদ্ধতিতে জীব-জস্তুর আকার-আকৃতি বদলে দেয়ার দাবি করত । আরব গণকদাররাও উল্লিখিত সর্বপ্রকারের যাদুর ধারক হতো বলে সকলেই কুফর-এর পথের অনুসারী ছিল এসব দাবি-দাওয়ার কারণে । তারা নবী-রাসূলগণের মুজিযায় তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করাকেও তারা জায়েয মনে করত । মোটকথা, আগের কালের শরীয়াতবিদদের নিকট যাদু বলতে এই জিনিসই প্রচলিত ও চিহ্নিত ছিল যাদুকরকে হত্যা করা ফরয বলে তারা যে মত দিয়েছেন, তা কোন অপরাধের উঙ্কানিদানের পর্যায়ে গণ্য নয় । বরং যাদু সম্পর্কে তাদের যে আকীদা ছিল এবং তার দ্বারা তারা অন্যদের উপর যে অপরাধজনক কর্মকাণ্ড ঘটাত, কেবল সেই কারণেই তাদেরকে হত্যা করা ফরয বলে ঘোষণা দিয়েছিলেন। ভোজবাজির খেলা প্রদর্শনকারী, হাতের নাড়ানো-চাড়ানোর-লুকানোর মাধ্যমে বা ওঁষধ দ্বারা মানুষকে নির্বোধ বানানো কিংবা প্রাণ সংহারকারী বিষ প্রয়োগে যা.করত, মিথ্যা দোষ আরোপ, দুর্নাম রটানো, মারধোর ও বিপর্যয় সৃষ্টি ইত্যাকার যারা করত, তারা সেগুলোকে নিতান্ত কলা-কৌশল বলত, মনগড়াভাবে উদ্ভাবন করত, লোকদের নিকট www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।