আহ্কামুল কুরআন ১১৫ কেননা সে অন্য একজনকে হত্যা করেছে তার যাদুকর্মের দ্বারা । অতএব তাকে হত্যা করা ওয়াজিব (ফরয) । আবূ বকর বলেছেন, এ আলোচনার মাধ্যমে আমরা যাদুর অর্থ ও তাৎপর্য এবং তার বিভিন্ন প্রকার সম্পর্কে বিস্তারিত বলেছি তার মধ্যে প্রথম প্রকারের যে যাদুর কথা আমরা বলেছি, তা হচ্ছে ব্যবিলনবাসীদের যাদু । তা অতি প্রাচীন কালের ব্যাপার ৷ সাবেয়ীদের ধর্মমত এই যাদু থেকেই গড়ে উঠেছে। আর আল্লাহ এই যাদু সম্পর্কে বলেছেন £ ১, ৬০৯০০] ০ 0১51 ‘আর যা নাযিল হয়েছে সেই দুজন ফেরেশতার প্রতি,' তাতে মনে হয় প্রকৃত কথা আল্লাহ জানেন, এই যাদুর পক্ষপাতী ও তার সত্যতা স্বীকারকারী এবং সেই যাদুকর্ম যে করে সে সম্পূর্ণ কাফির । আমার মতে হানাফী মাযহাবের ফিকাহবিদগণ এই বিষয়েই বলেছেন যে, তার তওবা কবুল করা যাবে না৷ কুরআনের আয়াতে এই ধরনের যাদু সম্পর্কেই বলা হয়েছে, তার দলীল হচ্ছে সেই হাদীস, যা আবদুল বাকী ইবনে নাফে' ফতীর-আবূ বকর ইবনে আবূ শায়বাহ-ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাতান-আবদুল্লাহ্ ইবনুল আখনাস-ওয়ালীদ ইবনে আবদুল্লাহ ইউসূফ ইবনে মাহিক সূত্রে হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন। তা হল নবী করীম (স) বলেছেনঃ — 2 pe LS iil pl oe Cale iii oo যে লোক তারকা-গ্রহ-নক্ষত্রসমূহ সম্পর্কিত কোন বিদ্যা অর্জন করল, যে যাদুর একটা শাখা আয়ত্ত করল । এর দুটি অর্থ হতে পারে। একটি হচ্ছে, আয়াতে সেই যাদুবিদ্যার কথা বলা হয়েছে, যা গ্রহ-তারকার গতিবিধির উপর ভিত্তিশীল। আর আমরা তাকেই বলেছি সাবেয়ীন ও ব্যবিলনযাসীদের যাদুবিদ্যা । কেননা আমাদের উল্লিখিত সমস্ত প্রকারের যাদুরই সম্পর্ক তারকা-গ্রহ-নক্ষত্রের সাথে নয়। আর দ্বিতীয় নিন্দিত যাদুর শব্দটি তন্মধ্যে কেবল এই প্রকারের যাদুকেই শামিল করে। এ থেকে বোঝা যায় যে, আগের কালের ফিকাহ্বিদদের নিকট এই প্রকারের যাদুই পরিচিত ছিল। মুজিযা সম্পর্কে যা কিছু দাবি করা হয়, তা তারকা-নক্ষত্র-খহের সাথে সম্পর্কিত না হলেও আমাদের উল্লিখিত প্রকারসমূহ ছাড়া অন্য কিছু। এই কাজ যে করে তাকে হত্যা করার মূলে এই লক্ষ্যই নিহিত কেননা তাতে ওঁষধ, মিথ্যা অপবাদ রটানো, বিপর্যয় সৃষ্টির চেষ্টা-প্রচেষ্টা ও ভোজবাজি-ম্যাজিক (Jury) দেখানো দ্বারা যাদুর কর্তা ও অন্যদের মধ্যে কোন পার্থক্য করা হয়নি । আর একথা সর্বজনবিদিত যে, এই যাদুর এই প্রকারসমূহ তার কর্তাকে হত্যা করা ফরয করে দেয় না। কেননা তাতে মানুষের পক্ষে অসাধ্য মুজিযা সৃষ্টির দাবি করা হয় না। প্রমাণিত হল যে, যাদুকরকে হত্যা করা ওয়াজিব হয় যদি মুজিযার যাদু করার'দাবি করা হয়, তবে। কেননা তা এবং তার মত ঘটনা ঘটানো কেবলমাত্র নবী-রাসূলগণ কর্তৃকই সম্ভবপর ৷ এসবের দ্বারাই তাদের নবুয়তের সত্যতা প্রমাণিত হয়। এই বিষয়টি দুটি তাৎপর্যে বিভক্ত । একটি-_ প্রথমেই আমরা ব্যবিলনবাসীদের যাদুর উল্লেখ করেছি। আর www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।