আহ্কামুল কুরআন ১১৪ উভয়কেই হত্যা করা হবে, কোন হত্যাকাণ্ড না ঘটলে তাকে হত্যা করা হবে না। কেননা লবীদ ইবনুল আসাম রাসূলে করীম (স)-কে যাদু করেছিল; কিন্তু তিনি তাকে হত্যা করেন নি, কেননা সেই যাদুর কারণে কোন হত্যাকাণ্ড সজ্ঘটিত হয়নি । আৰু বকর বলেছেন, এই যা বলা হয়েছে, তাতে সেই যাদুর তাৎপর্য বলা হ্যনি, যার দরুন যাদুকরকে হত্যা করা প্রয়োজন দেখা দেয়। ইমাম আবূ ইউসূফ (র) সম্পর্কে এই ধারণা করা ঠিক নয় যে, তিনি যাদু সম্পর্কে সেই বিশ্বাস পোষণ করবেন, যা বাজে লোকেরা পোষণ করে। কোনরূপ স্পর্শ করা বা গুঁষধ সেবন করানো বাতিরেকেই যাদুকৃত বাক্তির ক্ষতি সাধন করতে সক্ষম, এরূপ ধারণা তিনি পোষণ করতে পারেন না। এটাও সম্ভব যে, ইয়াহুদী ব্যক্তি নবী করীম (স)-কে কোন খাদ্য দ্বারা হত্যা করতে ইচ্ছা করেছিল । ঠিক সময়ে আল্লাহ্ তাকে জানিয়ে দিয়েছিলেন তার গোপন ইচ্ছার কথা । যেমন ইয়াহুদী যয়নব বিষাক্ত ছাগলের গোশ্ত খাইয়ে তাকে হত্যা করতে সংকল্প গ্রহণ করেছিল । ছাগলটিই তাকে এ বিষয় জানিয়ে দিয়েছিল । তখন রাসূলে করীম (স) বলেছিলেন $ এই ছাগীটিই আমাকে জানিয়ে দিচ্ছে যে, সে একটি বিষাক্ত ছাগী । আবু মুসয়িব ইমাম মালিক-এর এই মত বর্ণনা করেছেন যে, কোন মুসলিম ব্যক্তিও যদি যাদুকর্মের কর্তা হয়, তাহলে তাকেও হত্যা করা হবে। তারও তওবা গ্রহণ করা হবে না। কেননা বাহ্যত মুসলিম ব্যক্তি যদি গোপনে মুতদি হয়ে গিয়ে থাকে, তাহলে মুসলমানিত্ব প্রকাশ করার দরুন তার তওবাকে ‘তওবা’ গণ্য করা যায় না। মতে --হত্যা করা যাবে না! হ্যা, তদ্দরুন মুসলমানদের ক্ষতি সাধিত হলে তাকে অবশ্যই হত্যা করা হবে। কেননা সে এই কাজ করে মুসলমানদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করেছে। ইমাম শাফেয়ী (র) বলেছেন, যাদুকর যদি বলে যে, আমি কাউকে হত্যা করার লক্ষ্যে ‘একটা আমল করি। তবে কখনো এই আমল ব্যর্থ হয়ে যায়। আবার কখনো সঠিকভাবে কাজ করে। অমুক ব্যক্তি আমারই আমলের কারণে মরেছে তাহলে তাকে দীয়ত দিতে বাধ্য করা হবে। সে যদি স্বীকার করে যে, আমার কৃত আমল যার উপর হবে, সে নিহত হবে। আর আমি তাকে হত্যা করার সংকল্প নিয়েই তা করেছি, তাহলে সেজন্যে তাকে হত্যা করা হবে শাস্তিস্বরূপ । যদি বলে আমার আমলের দরুন সে রোগাক্রান্ত হয়েছে, মরে যায়নি, আর মৃতের অভিভাবকগণ যদি ‘কসম’ করে বলে যে, তার দরুনই সে মরেছে, তাহলে দীয়ত ধার্য হবে। আবূ বকর বলেছেন, ইমাম শাফেয়ী যাদুকরকে যাদুর কারণে কাফির গণ্য করেন নি। তাকে একজন সাধারণ অপরাধী গণ্য করেছেন মাত্র, যেমন অন্যান্য অপরাধী হয়ে থাকে। অথচ আগের কালের ফিকাহ্বিদদের যে মতের আমরা উল্লেখ করেছি, তাতে যাদুর বিষের দরুন নিহত হওয়ার যোগ্য অবশ্যই হবে বলে প্রমাণিত হয়। তাহলে বুঝতে হবে, তারা তাকে কাফির গণ্য করেছেন। এ ব্যাপারে ইমাম শাফেয়ীর মত সমস্ত ফিকাহবিদদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ও ভিন্নতর ৷ তাদের একজন তাকে হত্যা করার পক্ষে । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।