আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১১৩ যাদুকরকে হত্যা করা যাবে যখন নিঃসন্দেহে জানা যাবে যে, সে একজন যাদুকর । তার নিকট থেকে তওবা কবুল করা যাবে না। আমি যাদু ত্যাগ করব । এবং তওবা করব তার এই কথাও গ্রহণ করা যাবে না । সে যদি স্বীকার করে যে, সে একজন যাদুকর, তাহলে তার রক্তপাত সম্পূর্ণ হালাল । দুজন সাক্ষী যদি তার যাদুকর হওয়া সম্পর্কে সাক্ষ্য দেয় এবং তার কাছে যাদু কাকে বলে তার পরিচিতিও পেশ করা হয় তাহলে তাকে হত্যা করা হবে, তাকে তওবা করতে বলা যাবে না। সে যদি স্বীকার করে যে, আমি একজন যাদুকর এবং আজ থেকে বহু পূর্বেই আমি তা ত্যাগ করেছি, তাকে হত্যা করা যাবে না। অনুরূপ যদি কেউ সাক্ষ্য দেয় যে, হ্যা, সে কোন এক সময় যাদুকর ছিল এবং সেতা বহুকাল পূর্বে ত্যাগ করেছে, তাহলেও তাকে হত্যা করা যাবে না। তবে সাক্ষীরা যদি বলে যে, সে এখনও একজন যাদুকর, আর সে-ও তার স্বীকৃতি দেয়, তাহলে তাকে হত্যা করা হবে। মুসলমান গোলাম, যিশ্মী ও স্বাধীন যিদ্মী যদি সাক্ষীদের নিকট স্বীকার করে যে, সে একজন যাদুকর, তাহলে তার রক্তপাত হালাল । তাকে হত্যা করা হবে। তার তওবা কবুল করা যাবে না অনুরূপ কোন ক্রীতদাস কিংবা যিশ্মী সম্পর্কে যদি কেউ সাক্ষ্য দেয় যে, সে যাদুর গুণ পরিচিতি সহ সে জানে যে, তা-ই যাদু, তা হলে তার তওবা কবুল করা যাবে না, তাকে হত্যা করা হবে । দাস বা যিশ্বী যদি নিজেকে যাদুকর বলে স্বীকারোক্তি করে কিংবা বহুকাল পূর্বেই তা ত্যাগ করেছে বলে দাবি করে আর যদি বহু লোক সাক্ষ্য দেয় যে, সে অতীতে কোন এক সময় যাদু করছিল, সেই সময়ও সে যাদুকর বলে লোকেরা সাক্ষ্য না দেয়, তাহলে তাকে হত্যা করা যাবে না। কোন নারী সম্পর্কে যদি লোকেরা সাক্ষ্য দেয় যে, সে যাদুকর কিংবা সে নিজেও তার স্বীকৃতি দেয়, তাহলেও তাকে হত্যা করা যাবে না । তাকে বন্দী করে তার উপর মারপিঠ করতে হবে। শেষে যদি দৃঢ় প্রত্যয় জন্যে যে, সে যাদু কাজ ত্যাগ করবে, অথবা দাসী ও নারী যিদ্মী সম্পর্কে যদি লোকেরা সাক্ষ্য দেয় যে, সে যাদুকর বা সে নিজে তা স্বীকার করে তবু তাকে হত্যা করা যাবে না। তাকে আটক করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না জানা যাবে যে, সে সব কিছু ত্যাগ করেছে। এই সবই ইমাম আবু হানীফার কথা । ইবনে শুজা বলেছেন, যাদুকর পুরুষ স্ত্রীর ব্যাপারে সেই সিদ্ধান্তই কার্যকর হবে, যা মুর্তাদ পুরুষ নারী সম্পর্কে সিদ্ধান্ত । তবে তাকে ধরে নিয়ে এলে সে যদি যাদুকর হওয়ার কথা স্বীকার করে বা কেউ তার সাক্ষ্য দেয় যে, তা-ই তার কাজ, তাহলে তা তার মুর্তাদ হওয়ার প্রমাণ হবে। মুহাম্মাদ ইবনে শুজা আবূ আলী আর-রাযী থেকে বর্ণনা করেছেন --আমি ইমাম আবূ ইউসূফকে প্রশ্ন করেছিলাম যে, ইমাম আবু হানীফা যাদুকরকে হত্যা করতে ও তার তওবা কবুল না করতে বলেছেন ৷ কিন্তু সে মুর্তাদের ন্যায় নয় ? জবাবে তিনি বলেছিলেনঃ হ্যা, যাদুকর কুফর করার পর সে সমাজে পির্যয় সৃষ্টিও করতে চেষ্টা করেছে। আর সমাজে বিপর্যয় সৃষ্টির জন্যে চেষ্টাকারী যদি হত্যাকাণ্ড করে তবে তাকে দণ্ডস্বরূপ নিশ্চয়ই হত্যা করতে হবে। তখন আবূ ইউসূফ (র)-কে জিজ্ঞাসা করলাম যাদুকর কে? বললেন, ইয়াহুদী ব্যক্তি নবী করীম (স)-এর প্রতি যে আচরণ করেছিল, তারই মত কাজ যে করবে, সে-ই যাদুকর ৷ তার দেয়া সংবাদের ফলে কোন হত্যাকাণ্ড সঙ্ঘটিত হলে আহ্‌কামুল-_ ১/১৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।