আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ১১০ সবই একই পর্যায়ের জিনিস । যারা নবীগণকে সত্য মানে, ভাদের মুজিযাকেও সত্য বলে বিশ্বাস করে, আবার সেই সাথে যাদুকরদের এসব কার্যকলাপ কেউ যথার্থ বলে বিশ্বাস করে, তাদের নীতি খুবই বিস্বয়ের উদ্রেক করে। অথচ আল্লাহ্‌ তা'আলা ঘোষণা করেছেনঃ ‘যাদুকররা যা-ই নিয়ে আসুক, কখনই কল্যাণ লাভ করতে পারে না৷’ তা করে তারা সত্য মানে তাকে, যাকে আল্লাহ্‌ তা'আলা মিথ্যাবাদী বলে ঘোষণা করেছেন, যাদের দাবি ও কলা-কৌশলকে বাতিল বলে জানিয়ে দিয়েছেন। হ্যা, এটা অসম্ভব নয় যে, ইয়াহুদী নবী মূৰ্খতাবশতই সে কাজ করেছিল একথা মনে করে যে, এর ফলে শরীর প্রচণ্ডভাবে প্রভাবিত হবে। নবী করীম (স) সম্পর্কেও সে তাই মনে করে ঘর কাজ করেছিল । কিন্তু আন্পাহ তা‘আলা যাদুর জিনিস লুকিয়ে রাখার স্থানটির গোপনীয়তা দূর করে তাকে সব জানিয়ে দিলেন । তাতে স্ত্রীলোকটির মুর্খতা-ই প্রমাণিত হল। তাই জানিয়ে দেয়াটা নবী করীম (স)-এর নবুয়তের সত্যতার অকাট্য প্রমাণ হিসেবে পরিগণিত । না, তাঁকে তা এক বিন্দু ক্ষতি করতে পারেনি, তাঁর নবুয়তের ব্যাপারটিও অস্পষ্ট মিশ্রিত করতে পারেনি । . সব কয়জন বর্ণনাকারী রাসূলে করীম (স)-এর ব্যাপার অস্পষ্ট সংমিশ্রিত করেছিল বলে বর্ণনা করেন নি। আসলে এ সম্পর্কিত কথা মূল হাদীসে বাড়তি ও সংযোজন ছাড়া কিছুই নয়। তার কোন ভিত্তি নেই । বস্তুত নবী-রাসূলগণের মুজিযা এবং উল্লিখিত ধারণা ও কল্পনার মধ্যে পার্থক্য রয়েছে। নবী-রাসূলগণের মুজিযা বাস্তব ভিত্তিক, পরম সত্য । তার বাহ্যিক যেমন, ভেতরের দিক থেকেও তা ঠিক তেমনি যতই চিন্তা বিবেচনা করা হবে, তার সত্যতা সম্পর্কে দৃষ্টি ততই সুক্ষ্ম ও প্রসারিত হবে। সমগ্র সৃষ্টিও যদি তার মুকাবিলা ও বিরোধিতা করতে চেষ্টা করে বা অনুরূপ ঘটনা সঙ্ঘটিত করতে চেষ্টা করে, তবুও তা করতে সক্ষম হবে না। তাতে তাদের অক্ষমতা অবশ্যই প্রকাশিত হবে । প্রমাণিত হবে যে, যাদুকরদের মনগড়া সব কার্যকলাপ ও কল্পনা ধারণা এক প্রকারের কলা-কৌশল ছাড়া আর কিছুই নয়। ভিত্তিহীন জিনিস প্রকাশ করার একটা কৌশল মাত্র । আর তারা ভিত্তিহীন যে সব জিনিস প্রকাশ করে, একটু চিন্তা পর্যালোচনা করলেই তার অস্ত ঃসারশূন্যতা উদঘাটিত হয়ে পড়ে । আর এ জিনিস যে-ই যখন চাইবে শিখতে পারবে । তাতে দক্ষতাও অর্জন করতে পারবে এবং অন্যরা যেমন দেখিয়েছে তারাও তেমনি সব আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দেখাতে পারবে, যার মূলে আসলেই কোন বস্তু নেই । আবু বকর বলেছেন, আমরা এ পর্যন্তকার আলোচনায় যাদুর তাৎপর্য ও তার সারবস্তু সম্পর্কে অনেক তত্ত্বকথা বলেছি। পাঠক তা সহজেই বুঝতে পারবেন। এই কলা-কৌশলের বিস্তারিত বিবরণ পেশ করা, তার সকল দিক ও শাখা প্রশাখার ব্যাখ্যা দেয়া দীৰ্ঘ আলোচনা সাপেক্ষ । এজন্যে আমরা স্বতন্ত্র একখানি গ্রন্থ রচনার প্রয়োজন বোধ করি । এখানে প্রসঙ্গত যাদুর শুধু তাৎপর্য ও সে সম্পর্কে কুরআনে সিদ্ধান্ত আলোচনা করা মুখ্য । এখন যেখানে আমরা এসে পৌছেছি তাতে ফিকাহ্‌বিদদের মতামত উল্লেখ এবং এ পর্যায়ের আয়াতের তাৎপর্য ব্যাখ্যা করার সময় এসেছে । যাদু ও যাদুকরদের গুনাহ অনুপাতে তাদের শাস্তি নির্ধারণ তাদের কাজের দরুন সৃষ্ট বিপর্যয়ের বিপুলতা ও ব্যাপকতার পর্যালোচনা এখানেই করতে হবে । প্রকৃত সত্য আল্পাহ্‌ই ভালো জানেন। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।