আহ্মাদ আবূ বকর বাগদাদেই বসবাস করেছেন। এই নগরীর ফিকাহ শিক্ষার্থিগণ তার নিকট শিক্ষা গ্রহণ করেছেন। হানাফী মতের প্রাধান্য তার নিকটই পরিণত হয়। খতীব বাগদাদী বলেছেন, তার জীবনকাল অবধি ইমাম আবূ হানীফার মাযহাবের অনুসারীদের .তিনি-ই ছিলেন ইমাম তিনি তাকওয়া-পরহেজগারীতে বিশেষ প্রখ্যাত ছিলেন.। তাকে বিচারপতির দায়িত্ব খহণের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করতে অসন্মতি জানান। পরে আরও একবার এই প্রস্তাব দেয়া হয়; কিন্তু সেবারেও তিনি তা খরহণ করতে প্রস্তুত হন নি। তিনি আবূ সহল ও, আবুল হাসান আল-কারখীর নিকট ফিকাহ শাস্ত্র শিক্ষা লাভ করেন। তিনি ৩২৫ হিজরীতে বাগদাদ নগরে প্রবেশ করেন। পরে আহওয়াজ চলে যান এবং পুনরায় বাগদাদে ফিরে আসেন । পরে তার শিক্ষক ও শায়খ আবুল হাসান আল-কারখীর মত ও পরামর্শক্রমে নিশাপুরের শাসকের সঙ্গে নিশাপুর চলে যান । তিনি নিশাপুর-এ থাকাকালে আল-কারখী ইন্তিকাল করেন। তাই ৩৪৪ হিজরীতে তিনি আবার বাগদাদে চলে আসেন। বিপুল সংখ্যক লোক তার নিকট ফিকাহ শান্তর অধ্যয়ন করেন। তার নিকট শিক্ষা গ্রহণকারীদের মধ্যে আবূ আবদুল্লাহ মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া আল-জুরজানী কুদুরীর শায়খ এবং আবুল হাসান মুহাম্মাদ ইবনে আহমদ আল-জাফরানী বিশেষভাবে উল্লেখ্য । তিনি হাদীস বর্ণনা করেছেন আবদুল বাকী ইবনে কানে-এর নিকট থেকে। কুরআনের আহকাম-বিধি-বিধান পর্যায়েও তার নিকট থেকে অনেক জ্ঞান অর্জন করেন। তিনি বহু প্রশ্রের জবাব দিয়েছেন খতীব বাগদাদীর মতে তিনি ৭০. হিজরীতে ইন্তিকাল করেন। এই জীবনী লেখকের বক্তব্য হল, একাধিক ব্যক্তিই এরূপ উল্লেখ করেছেন। মুহাম্মাদ ইবনে আবদুল বাকী আজ-জুরকানী তার ‘শরহিল- মাওয়াহিবুল-লাদুন্নিয়া' গ্রন্থের সপ্তম ভাগের দ্বিতীয় অধ্যায়ে লিখেছেন, তার মৃত্যু হয়েছিল ৩১৫ হিজরীতে ৷ তিনি এ-ও লিখেছেন যে, আবূ বকর আর-রাযী ইমাম, হাদীসের হাফেজ এবং নিশাপুরস্থ হানাফী ইমামগণের মুহাদ্দিস ছিলেন। তিনি আবূ হাতিম ও উসমান www.boikitab.blogspot.com
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.