আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১০৯ কি শাস্তি হতে পারে তা জিজ্ঞাসা করেন। তারা রায় দিলেন যে-_ ওকে হত্যা করতে হবে । ইবনে হুরায়রা বলেন, আমি ওকে হত্যা করব পানিতে ডুবিয়ে । তিনি একটি লৌহ নির্মিত চরকির সাথে ওর পা শক্ত করে বেঁধে ফোরাত নদীতে ফেলে দিলেন। পরে সে সেই লৌহ চরকিটিসহ পানির উপর ভেসে উঠে এবং পানির সাথে ওলট-পালট খেতে লাগল । তা দেখে লোকেরা ভয় পেয়ে গেল৷ ইবনে হুরায়রা ঘোষণা করল-_ ওকে যে ধরে দেবে তাকে বিরাট পুরস্কার দেয়া হবে। উপস্থিত লোকদের মধ্যে একজন পুরুষ যাদুকর ছিল। সে সে-কাজে আগ্রহী হয়ে বলল আমাকে একটি পানি ভর্তি কাচের পেয়ালা দিন। লোকেরা তা উপস্থিত করল । লোকটি সে পাত্রের উপর বসে প্রস্তরের নিকটে গেল । পাত্র দ্বারা পাথরটি ভাঙ্গল টুকরা টুকরা করে। তখন সে স্ত্রী যাদুকরটি ডুবে গেল । লোকেরা তাকে সত্য বলে বিশ্বাস করল । কিন্তু যে লোক এইসব কীর্তিকলাপকে প্রকৃত ও সত্য বলে বিশ্বাস করবে, সে নবুয়তকে বুঝতে পারবে না। সে মনে করবে, নবী-রাসূলগণের মুজিযাও বুঝি এই ধরনেরই ব্যাপার । তারাও নাউজুবিল্লাহ --যাদুকর ছিলেন। এ পর্যায়ে আল্লাহ্‌ তাআলা বলেছেনঃ (14:8) - SiS AL ALN যাদুকর যা-ই নিয়ে আসুক, সে কখনই কল্যাণ লাভ করতে পারেনা । যাদুকরদের এরও অধিক খারাপ ও বীভৎস কার্যাবলীর লোকশ্রুতি রয়েছে। ওরা ধারণা করেছে, নবী করীম (স) যাদু করেছেন -- (নাউজুবিল্লাহ) এবং যাদু কার্যের মধ্যেও বুঝি সত্য নিহিত আছে। এমনকি এতদূরও বলা হয়েছে যে, মনে খেয়াল জাগে যে, আমি কিছু বলছি বা করছি। অথচ আসলে আমি কিছু বলিওনি, করিওনি। বলা হয়, এক ইয়াহুদী নারী রাসূলে করীম (স)-কে চিরুনী ও চুল ইত্যাদি সহযোগে যাদু করেছিল । এই সময় জিবরাঈল (আ) তীর নিকট এসে তাকে এ বিষয়ে অবহিত করলেন । এসব জিনিস একটি কূপের তলদেশে লুক্কায়িত ছিল। সেগুলো বের করা হল। ফলে তিনি ভাল হয়ে গেলেন । যাদুর প্রভাব তার উপর থেকে দূরীভূত হয়ে গেল । কিন্তু কাফিররা নবী করীম (স) সম্পর্কে যা বলত, আল্লাহ্‌ তা'আলা ওদের সে কথাকে মিথ্যা বলেছেন। ইরশাদ হয়েছে ৪ (EV: Il) - Dyes NEON US Ul Lyall JS) জালিম-কাফিররা বলে যে, তোমরা তো একজন যাদু প্রভাবিত ব্যক্তির অনুসরণ করছ। নাস্তিক মুলহিদ লোকেরা বহু কথাই বলেছেন বলে, খাদ্যের মাধ্যমে তাকে যাদু করা হয়েছে । আর এ সবের সাহায্যে তারা নবী-রাসূলগণের মুজিযাকে বাতিল প্রমাণ করার দুঃসাহস দেখিয়েছে সে ব্যাপারে লোকদের মনে সন্দেহের উদ্বেক করেছে । প্রমাণ করতে চেষ্টা করেছে যে, নবী-রাসূলগণের মুজিযা ও যাদুকরদের মধ্যে কোন পার্থক্য নেই --এ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।