আহ্কামুল কুরআন ১০৭ খাতিরে তার উপর যাদু ক'ররো, যেন:সে তোমাকে ছাড়া অন্য কাল্প দিকে মনোযোগী না হয়, অন্য কারোর দিকে চোখ তুলে না তাকায়। কিন্তু সেজন্যে তার তিন. গাছি মাথার চুলের দরকার, যা তুমি ক্ষুর দিয়ে কেটে আমার হাতে দেবে। তাতেই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। স্ত্রী তার কথায় প্রতারিতা হল, তাকে সত্যবাদী বলে গ্রহণ করল । এর পর সেই স্ত্রীলোকটি স্বামীর নিকট গেল ৷ বলল, তোমার স্ত্রী তো অপর এক ব্যক্তির গলায় ঝুলে পড়েছে। এখন সে তোমাকে হত্যা করার সংকল্প গহণ করেছে। আমি তার এই সংকল্প সম্পর্কে তার নিকট থেকেই জানতে পেরেছি এবং তদ্দরুন আমি: তোমার ব্যাপারে ভীত-সন্তরপ্ত হয়ে পড়েছি । তোমার কল্যাণ কামনাই আমাকে তোমার নিকট আসতে ও এ বিষয়ে তোমাকে অবহিত করতে বাধ্য করেছে। তোমার জন্যে উপদেশ, তুমি তোমার স্ত্রীর কুহক-জালে পড়ো না, তার দ্বারা প্রতারিত হয়ো না। সে তোমাকে হত্যা করবে ক্ষুর দ্বারা । তুমি নিজেই তা দেখতে পাবে। এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই । রাতে স্বামী তার ঘরে ঘুমের ভান করে শুয়ে পড়েছে । স্ত্রী যখন মনে করল তার স্বামী এখন ঘুমিয়ে পড়েছে, তখন সে এক ধারাল ক্ষুর নিয়ে তার দিকে অগ্রসর হল এবং তার মাথা থেকে তিনটি চুল কেটে নিতে উদ্যত হল । ঠিক তখনই স্বামী চোখ খুলে দেখতে পেল, তারই স্ত্রী ক্ষুর দিয়ে তার গলা কাটতে উদ্যত হয়েছে। সে যে তাকে হত্যা করতে চাচ্ছে, এ বিষয়ে তার মনে আর কোন সন্দেহই থাকল না। তখন সে চট করে স্ত্রীকে হত্যা করল । শেষে এই হত্যার বিনিময়ে সে-ও নিহত হল। এই ধরনের কুচক্রের অনেক কাহিনীই রয়েছে, যা বলে শেষ করা যাবে না। আর এক প্রকারের যাদু আছে, তা হচ্ছে খাদ্যে এমন ওুষধ. সংমিশ্রণ যা বিবেক-বুদ্ধিকে প্রভাবিত ও বিলুপ্ত করে। যেমন গাধার মগজ কোন.মানুষ খেলে তার বিবেক-বুদ্ধি লোপ পাবে, তার বুঝ-সমঝ হারিয়ে যাবে বা কম হয়ে পড়বে । এ ছাড়া আরও অনেক গুষধ আছে, যার উল্লেখ তিব-এর কিতাবে রয়েছে। লোকেরা সেই গুঁষধ খাদ্যের সাথে মিশিয়ে দেয়। কেউ তা খেলে তার বুদ্ধিমত্তা হ্রাস পেয়ে যাবে, তখন সে নানা অবাঞ্ছিত কাজকর্ম করে। লোকেরা তখন বলে --এই ব্যক্তির উপর যাদু করা হয়েছে । কিন্তু যথার্থ বিবেক বুদ্ধি বলে দেয় -_এগুলো সব কল্পিত --এর মূলে কোন বাস্তবতা নেই ৷ এ পৰ্যায়ে লোকেরা দাবি করে যে, যাদুকর ও সংকল্পকারী যদি তাদের দাবিকৃত উপায়ে মানুষের উপকার বা ক্ষতি করতে পারত, যদি উড়তে, গায়বের জ্ঞান জানত, দূরবর্তী নগর জনপদের খবর দিতে সক্ষম হত, গোপন বিষয়ে' জানিয়ে দিতে পারত, চুরির হদিস করতে পারত বা উল্লিখিত উপায় ছাড়া অন্যভাবে মানুষের ক্ষতি-উপকার করতে পারত, তা হলে তো তারা রাজ্য, সাম্রাজ্যও উড়িয়ে দিতে পারত, মাটির তলায় রক্ষিত মূল্যবান সম্পদ উদ্ঘাটিত করতে এবং রাজা-বাদশাহকে হত্যা করে দেশের পর দেশ জয় করে নিতে পারত । অথচ তা করতে গিয়ে তারা নিজেরা কোন অনাকাঙ্ক্ষিত অবস্থার সম্মুখীন হতো না, কোন খারাপ অবস্থায় পড়ত না । তারা যে-কোন ইচ্ছা বাস্তবায়ন থেকে বিরত থাকত না। মানুষের হাতের সম্পদ দাবি করার কোন প্রয়োজনই তাদের হতো না । কিন্তু তার কোনটাই যখন হয় না; বরং ওসব ক্ষমতার www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।