আহ্কামুল কুরআন ১০৬ জানতেন না। তিনি পরে তা জানতে পরেছেন কিনা জানতে চাইলে যললেন, হ্যা, সেই ব্যক্তি সম্পর্কে মুকতাদির বিল্লাহ্র শাসনামলেই প্রকৃত ব্যাপার জানা যায়। সে ব্যক্তি আসলেই ছিল বাড়ির একজন খাদেম ৷ সাদা বর্ণের লোক ছিল। তার নাম ছিল ইয়াকাক । শাহী হেরেমের অভ্যন্তরে বসবাসকারী কোন দাসীর প্রতি সে আকৃষ্ট ছিল। সে বিভিন্ন রঙ ও বর্ণের দাড়ি নিজের নিকট রাখত । তার কোন একটি যখন সে নিজের মুখে লাগাত, তখন যে-ই তাকে দেখত, সে দাড়ি যে তার নিজের মুখে গাজান, এ বিষয়ে দর্শকের মনে কোন সংশয় জাগত না। সে যে-সময় যে দাড়ি ইচ্ছা পরিধান করত এবং নতুন বেশে সেখানেই 'সে আত্মপ্রকাশ করত । তার হাতে তরবারি কিংবা অন্য কোন অন্ত্র থাকত । আর এর-ই উপর মুতাজিদের নযর পড়ত ৷ পরে যখন তাকে খৌজ করা হতো, তখন বাগানের গাছপালার মধ্যে প্রবেশ করত অথবা কোন চলাচল পথে বা আশ্রয়স্থলে চলে যেত । সে যখন তার খৌজকারীর দৃষ্টির আড়ালে চলে যেত, তখন তার মুখের দাড়ি টেনে খুলে ফেলত এবং সেটি আস্তিনে বা কেটে গর্ত করা অঙ্গে লুকিয়ে রাখত । হাতিয়ারটি তার নিকটে থেকে যেত । তখন মনে হতো, সে এ বাড়িরই একজন কর্মচারী, কোন ‘ব্যক্তির সন্ধান কাজে নিয়োজিত । তাকে কেউ সন্দেহ করত না। তাকেই বরং লোকেরা জিজ্ঞাসা করত এই বলে যে, এ দিকে কাউকে আসতে দেখেছ ? আমরা একটি লোককে এদিকে আসতে দেখেছি জবাবে সে বলত-না, আমি তো কাউকে দেখিনি। ঘরের মধ্যে এ কারণে একটি ভীতির সঞ্চার হতো । তখন ঘরের অভ্যন্তর থেকে দাসীরা বের হয়ে আসত এই স্থানটিতে ৷ তখন সে তার কাঙ্ক্ষিত দাসীটিকে দুই চোখ ভরে দেখত এবং মনের মত কথা-বার্তা বলত । আসলে তার এ সব কাজের মূলে দাসীটির সাক্ষাৎ গাওয়াই ছিল একমাত্র উদ্দেশ্য । মুকতাদির বিল্লাহর সারা শাসন আমলব্যাপী তার এই ভাবে কথা বলা চলতে থাকে । তারপর সে দেশ বিদেশের সফরে বের হয়ে যায়। শেষ পর্যন্ত তরসূস-এ উপনীত হয়। সেখানেই সে অবস্থান খহণ করে। শেষ পর্যন্ত সে মরে যায়। পরে সেই দাসীটি তার কাহিনী বর্ণনা করেছে। তাতে তার অবলম্বিত কলা-কৌশল সম্পর্কে বিস্তারিত জানা গেছে। বস্তুত এ হচ্ছে একজন খাদেমের অবলম্বিত বিচিত্র লীলাখেলা । তা এতই প্রচ্ছন্ন ছিল যে, মুতাজিদ বিল্লাহ্র শত চেষ্টা প্রচেষ্টা সত্বেও তার নিগূঢ় রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবু তার এ সব কার্যকলাপ কোন নতুন উদ্ভাবিত কলা-কৌশল ছিল না । এগুলোকে অনেকে আবার জীবিকার উপায় হিসেবেও গ্রহণ করেছে। আর এক প্রকারের যাদু হচ্ছে মিথ্যা অপবাদ রচনা ও প্রচার (calumny) লোকসমাজে তা ব্যাপকভাবে প্রচার ও ঘরে ঘরে পৌছানো (51৭021) এবং এর মাধ্যমে সমাজে বিপর্যয়ের সৃষ্টি করা এবং গোপন প্রচ্ছন্ন উপায়ে লোকদের পারস্পরিক সম্পর্ক বিনষ্টকরণ । বস্তুত এই ব্যাপারটি জনগণের মধ্যে ব্যাপক প্রসারিত । বর্ণনা করা হয়েছে, একটি মেয়েলোক স্বামী-স্ত্রীর মধ্যে ভাঙ্গন সৃষ্টির সংকল্প খহণ করে প্রথমে স্ত্রীর নিকট উপস্থিত হয়ে বলল যে, তোমার স্বামী তোমার প্রতি বিরাগভাজন ৷ তার উপর যাদু করা হয়েছে, তাকে তোমার দিক থেকে ফিরিয়ে নেয়া হয়েছে। এ জন্যে আমিও তোমার www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।